01/03/2025
জনস্বার্থে প্রচারিত:- CPR একটি life saving process. যে কেউ কোনো প্রাণ বাঁচাতে পারে শুধুমাত্র প্রসেসটা জানতে হবে।
* যদি কখনো কোন ব্যক্তিকে বুকে হাত দিয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন।
* প্রথমত, আপনার হাতে চার মিনিট সময় আছে একজনকে বাঁচানোর জন্য। এই চার মিনিটের মধ্যে আপনাকে কিছু জিনিস লক্ষ্য করতে হবে।
১) সবার প্রথমে ব্যক্তিটিকে একটি safe জায়গায় নিয়ে যান। যেন আশেপাশে বেশি লোকজন না থাকে, দুর্ঘটনা স্থান থেকে দূরে নিয়ে যান।
২) এবার আপনি চেক করেন , উনি সজাগ আছেন কিনা, ঘাড়ে হাত দিয়ে জোরে জোরে নাড়া দিয়ে বলবেন, আপনি কি ঠিক আছেন? / Are you okay? এভাবে কয়েকবার ডাকবেন।
৩) যদি সে উত্তর দেয় বা okay 👍 হয় তবে first aid দিবেন।
৪) যদি তিনি সাড়া না দেন তাহলে শ্বাস চেক করবেন, বুক ওঠানামা করছে কিনা, নিজের কানটি নাকের কাছে নিয়ে শুনতে চেষ্টা করুন, হাতটি নাকের কাছে নিয়ে যান শ্বাস বোঝার চেষ্টা করুন।
৫) এবার আপনি পালস চেক করুন, adult ব্যক্তির জন্য গলার একপাশে (কানের থেকে ৩ আঙ্গুল নিচে) দুটো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে অনুভব করুন। Pulse feel করুন। এবার হাতে ঘড়ি থাকলে পাঁচ থেকে দশ সেকেন্ড চেক করুন যদি 6 থেকে 8 বার pulse পান. তাহলে পেশেন্ট ঠিক আছে। আর যদি ঘড়ি না থাকে মুখে ওয়ান থাউজেন্ড ওয়ান ( 1001, 1002, 1003,.......1010) পর্যন্ত গুনুন। Same ঘড়ি দেখার মতন পাল স চেক করুন।
৬) যদি আপনি পাল্স না পান, তাহলে সাথে সাথে CPR ( cardiopulmonary resuscitation) শুরু করুন দেরি না করে। ইতিমধ্যে ইমার্জেন্সি সার্ভিস-এ কল করতে পারেন ।
৭) pulse feel করতে পারলে cpr এর প্রয়োজন নেই।
৮) CPR দেওয়ার নিয়ম:
* প্রথমেই পেসেন্টকে সোজা সুইয়ে দেবেন । কোন ফ্ল্যাট জায়গায়।
* আমাদের হার্ট বুকের বাঁদিকে অবস্থান করে, slightly left but বুকের মাঝ বরাবর যেখানে পেটটা শুরু হয় তার কিছুটা আগে,CPR দিতে হয়।
* বড়দের ক্ষেত্রে দুই হাত দিয়ে এক হাত সোজা থাকবে কনস্ট্যান্ট আরেক হাত দিয়ে চাপ দিতে হবে শরীরের চাপ ছেড়ে দিতে হবে। ছোটদের ক্ষেত্রে একহাত চাপ দিবেন। একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে দুই আঙ্গুল বা হাতের গোড়ালি দিয়ে চাপ দেবেন।।
* এক মিনিটের ১০০ থেকে ১২০ বার দিতে হবে চাপ। বড়দের ক্ষেত্রে ৩০ বার চাপ এবং দুইবার মুখে মুখ দিয়ে শ্বাস দিতে হবে। ছোটদের ক্ষেত্রে যদি একজনই করেন তাহলে ৩০ বার চাপ এবং দুইবার মুখে মুখ দিয়ে শ্বাস দিতে হবে, এবং দুজন থাকলে ১৫ বার একজন চাপ দেবেন, দুইবার মুখে মুখ দিয়ে শ্বাস দেবেন, আবার আরেকজন ১৫ বার চাপ দিবেন এবং দুইবার মুখে মুখ দিয়ে শ্বাস দেবেন। সদ্যোজাত শিশুদের ক্ষেত্রে তিনবার চাপ একবার শ্বাস এভাবে দিতে হবে। এক মিনিট ধরে।
* চাপের গভীরতা দুই থেকে আড়াই ইঞ্চ মতো হবে
* এভাবে সিপিআর কমপ্লিট হবে সবশেষে আবার চেক করবেন যে পেশেন্ট ঠিক হচ্ছেন কিনা রেসপন্স করছেন কিনা নিশ্বাস চেক করবেন আর pulse check করবেন ।
* সিপিআর শেষ হয়ে গেলে যদি মুখ দিয়ে কিছু আসে সেটাকে বের করবেন।
প্রতিটি ব্যক্তিকে এটি শেখা দরকার দরকারে ইউটিউব ভিডিও দেখে শিখে নেবেন। আমি লিংক নিচে দিয়ে দিচ্ছি। কখন বিপদ-আপদে এটি কাজে লাগবে মনে রাখবেন।।
In the event of an emergency if a patient receives immediate CPR his/her chance of survival increases drastically. In short, if you learn CPR you can save a ...