Margaret (S.N.) English School

Margaret (S.N.) English School MARGARET(S.N) ENGLISH SCHOOL was established in 1966 and it is managed by the Department of Education.

13/03/2024
13/03/2024




একজন ভালো শিক্ষক প্রতিটি শিক্ষার্থীর মাঝে একজন আদর্শ মানুষ হিসেবে বেঁচে থাকে। আপনিও ঠিক তেমনি একজন আদর্শ মানুষ হিসেবে আমাদের মনে চিরকাল বেঁচে থাকবেন।

Margaret (S.N.) English School Alumni Association পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

13/02/2024

26/01/2024
23/01/2024

#নেতাজি_সুভাষচন্দ্র_বসু

ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম। এদেশের আট থেকে আশি তাঁকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দিতে প্রাণপ্রণ লড়েছিলেন এই বঙ্গ সন্তান। সুভাষচন্দ্র বসুর জন্ম ১৮৯৭ খ্রিস্টাব্দের ২৩ জানুয়ারি, ওড়িশার কটক শহরে। তাঁর পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। মেধাবী ছাত্র সুভাষ কটকের রাভেনশ কলেজিয়েট স্কুল থেকে প্রথমে ম্যাট্রিক পাশ করেন। ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। এরপর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন সুভাষ।

সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে দেশে ফিরে এসেছিলেন সুভাষ। কিন্তু ইংরেজ সরকারের অধীনে চাকরি? গ্রহণ করলেন না তিনি। চাকরির বদলে বরং দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যােগ দিলেন।

অল্পদিনের মধ্যেই সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা হয়ে উঠেছিলেন। দুবার কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হন। এরপর একবার কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন‌ সুভাষ। ইংরেজ সরকার তাঁকে বাড়িতে নজরবন্দি করে রেখেছিল। তবে ঠিক সময় ছদ্মবেশ ধরে পালিয়ে যান তিনি। তখন ১৯৪১ সাল। প্রথমে জার্মানিতে, সেখান থেকে পরে জাপান চলে যান বঙ্গ বীর।

জাপানে রাসবিহারী বসুর সঙ্গে যােগ দিয়ে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। সেই প্রথম সকলের কাছে নেতাজি হয়ে উঠলেন সুভাষ। এরপর নেতাজি সুভাষচন্দ্র বাহিনী নিয়ে উত্তর -পূর্ব ভারতের মণিপুর দখল করে সেখানে ভারতের পতাকা উড়িয়ে দেন।

কিন্তু আরও এগিয়ে যাওয়ার পথে প্রচণ্ড ঝড়-বৃষ্টি নামে। এছাড়াও রসদের অভাবে আজাদ হিন্দ ফৌজকে হার মানতে হয়। নেতাজি গঠিত আজাদ হিন্দ সরকারের পতনের পর থেকে তাঁর আর কোনও খবর পাওয়া যায়নি।

কেউ কেউ মনে করেন বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু ২০০৬ সালে মুখার্জি কমিশন প্রমাণ করে ওই বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়নি। এছাড়াও জাপানের রেনকোজী মন্দিরে রাখা চিতাভষ্ম আসলে নাকি নেতাজির চিতাভস্ম নয়। তিনি অন্তর্হিত হলেও তাঁর দৃপ্ত বক্তব্য আজও তরুণদের উদ্দীপ্ত করে। তার বিখ্যাত বাণী, 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব' গোটা দেশের স্বাধীনতা অর্জন নিয়ে অন্যতম দৃপ্ত বাক্য। আজ তাঁর জন্মদিনে তাঁকে অসংখ্য শ্রদ্ধার্ঘ জানাই। তার বাণী যেন আমরা জীবন দিয়ে সফল করে তুলতে পারি।

Margaret (S.N.) English School Alumni Association পরিবারের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানাই বিনম্র শ্রদ্ধা।

01/01/2024


We wish you And your family HAPPY NEW YEAR 2024

From-
Margaret (S.N.) English School Alumni Association

19/05/2023

#মাধ্যমিক_২০২৩
#স্কুলে_প্রথম_স্থানাধিকারী

মার্গারেট (সিস্টার নিবেদিতা) ইংলিশ স্কুলের
ছাত্রী দিশা মহন্ত
মাধ্যমিক পরীক্ষাতে ৬৫৯ নম্বর পেয়ে
স্কুলে প্রথম স্থান অধিকার করেছে।

আগামীতে সে বিজ্ঞান বিভাগ নিয়ে
পরবর্তীতে ডাক্তার হতে চায়।

স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকা এবং
মার্গারেট (এস. এন.) ইংলিশ স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন তরফ থেকে
দিশা মহন্তকে আগামীর উজ্জ্বল
ভবিষ্যতের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মার্গারেট (এস. এন.) ইংলিশ স্কুল
অ্যালামনাই অ্যাসোসিয়েশন

19/05/2023

"Congratulations to all the secondary examinees 2023 for crossing the first academic milestone of their lives. May your future be bright with the help of parents and teachers. Become a responsible citizen of your society."

Feel Proud To Say We Are Margaretians

06/04/2023

Margaretian Debangana Naha এর উত্তরবঙ্গ পত্রিকায়(৬/৪/২০২২ তারিখ) "Creative Writing of ICSE and ISC" শীর্ষক কিছু লেখা যা ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করবে।

Feel Proud To Say We Are Margaretians

Address

Nivedita Road, Pradhan Nagar
Siliguri
734003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Margaret (S.N.) English School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Margaret (S.N.) English School:

Shortcuts

Share