Ghogomali girls high school

Ghogomali girls high school Started 2010

মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৮ই মে ২০২৬ এ প্রকাশিত হবে।সকলের জন্য শুভকামনা রইলো।
17/04/2026

মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৮ই মে ২০২৬ এ প্রকাশিত হবে।
সকলের জন্য শুভকামনা রইলো।

29/03/2026

মীনু রায়ের স্বপ্ন পূরণ 💐💐

28/02/2026
Shout out to my newest followers! Excited to have you onboard! Nivash Dev, Usha Sarkar
03/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Nivash Dev, Usha Sarkar

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উৎসব 🏅🎁🏃‍♀️🏌️‍♀️🏋️‍♀️🚴🤸🤾‍♂️🧎‍♂️🎈🥋🏆বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে বলা যেতে পারে বার...
22/01/2025

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উৎসব
🏅🎁🏃‍♀️🏌️‍♀️🏋️‍♀️🚴🤸🤾‍♂️🧎‍♂️🎈🥋🏆

বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে বলা যেতে পারে বার্ষিক পুনর্মিলন উৎসব। প্রতিবছর এ দিনটিতে বর্তমানের সাথে সাথে পুরনো ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সাথে মিলিত হই আমরা। ওনাদের সাথে চলে সুখস্মৃতির আলাপ, আর সেইসাথে চাক্ষুষ করি ছাত্রীদের খেলা।

শিলিগুড়ি পৌরসভার ৩৭ নম্বর ward এর অন্তর্গত ঘোগোমালী উচ্চ বালিকা বিদ্যালয়ে আজকের দিনটি ছিল সে পুনর্মিলনের দিন। এই মরসুমে আজকের দিনের তাপমাত্রা ছিল বেশ কিছুটা কম, সূর্যের মুখ দেখা গেলেও রোদের তেজ তেমন ছিল না। স্পোর্টসের জন্য বোধহয় এমন দিনই উপযুক্ত।।

Race, skipping, c**k fight, long jump, passing the ball, sack race আরো নানা রকম খেলার আয়োজন ছিল পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রীদের জন্য। বিপুল উৎসাহে তারা এই খেলাগুলোতে যেমন অংশগ্রহণ করেছে, সেই রকম উৎসাহ নিয়েই প্যারেড, ড্রিল,গো এজ ইউ লাইক,যোগব্যায়াম প্রদর্শন এবং সমবেত নাচের মাধ্যমে আমাদের বিনোদনও জুগিয়েছে ।

আজকের দিনে আমরা পেয়ে গেছিলাম আমাদের স্কুল প্রেসিডেন্ট রাজগঞ্জ ওয়েস্ট সার্কেলের ইন্সপেক্টর অফ স্কুলস শুভ্র জ্যোতি বর্মন মহাশয়কে। ব্যস্ত মানুষ তবুও সময় বের করে আমাদের জন্য আমাদের ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত থাকায় আমরা আপ্লুত হয়েছি।

সবশেষে বলি, স্কুল শিক্ষিকা,ছাত্রী,অফিস কর্মী,মিড ডে মিল কর্মী সকলের সহযোগিতায় অনুষ্ঠিত আজকের এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা সবাই আনন্দিত। আনন্দ মুহূর্তের ছবি যা কিছু ছিল চেষ্টা করলাম সবই FB ওয়ালে সংরক্ষণ করতে।।

☘️ শ্রীপর্ণা
২২/১/২০২৫

সেই কবে ঠাকুর মশাই এর হাত ধরে হাতে খড়ি প্রথম অ আ লিখতে শেখা। বর্ণ পরিচয় এর সাথে তারপর এগিয়ে চলা। যিনি এই বর্ণ পরিচয় ...
26/09/2024

সেই কবে ঠাকুর মশাই এর হাত ধরে হাতে খড়ি প্রথম অ আ লিখতে শেখা। বর্ণ পরিচয় এর সাথে তারপর এগিয়ে চলা। যিনি এই বর্ণ পরিচয় এর ধারক ও বাহক সেই মহান ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের শুভ জন্মদিন। আজ 26 সে সেপ্টেম্বর এই শুভ দিন টিকে উদযাপন করলাম ঘোগোমালী বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সবাই মিলে। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠান শুরু হয়। তার পর Debjani mam সুন্দর বক্তব্য রাখেন। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনীল স্যার কে সংবর্ধনা অনুষ্ঠানে বরন করে নেওয়া হয়। সব মিলে প্রানবন্ত হয়ে ওঠে আজকের অনুষ্ঠান।শত কোটি প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করে একটি লাইন বলতে চাই বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে , করুনার সিন্ধু তুমি সেই জানে মনে।

*আগামী ২৪/০৯/২০২৪ তারিখের মধ্যে ফর্ম এবং যাবতীয় কাগজপত্র গুলি জমা করতে হবে।*
17/09/2024

*আগামী ২৪/০৯/২০২৪ তারিখের মধ্যে ফর্ম এবং যাবতীয় কাগজপত্র গুলি জমা করতে হবে।*

16/08/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

আজ ১৬/০৫/২০২৪ চারিদিকে সমাজের অস্থিরতা সবার বোধগম্য। এই পরিস্থিতির মধ্যে নিজেকে সুরক্ষিত রাখার ভিষনভাবে জরুরি। তারই পরিপ...
16/08/2024

আজ ১৬/০৫/২০২৪ চারিদিকে সমাজের অস্থিরতা সবার বোধগম্য। এই পরিস্থিতির মধ্যে নিজেকে সুরক্ষিত রাখার ভিষনভাবে জরুরি। তারই পরিপ্রেক্ষিতে আজ আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নিজেকে কিভাবে আত্মরক্ষা করা যায়, তার বিশেষ কিছু কৌশল। খুব সুন্দর ভাবে বিদ্যালয়ের ছাত্রীরা তার নমুনা প্রদর্শন করে দেখালো। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবযানী ম‍্যাম ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরেছিলেন। ওনার মূল্যবান বক্তব্য শেষ হতেই শুরু হয়ে গেল ক্যারাটের ক্রীড়া কৌশল। যা রাধারমণ মাষ্টার মশাই এর নেতৃত্বে বাচ্চারা তাদের আত্মরক্ষার প্রনালী গুলো দেখাতে পারল তার জন্য মাষ্টারমশাই কে অনেক ধন্যবাদ।

78th Independence day celebration
15/08/2024

78th Independence day celebration

আঁকায় আমার বরাবরের আগ্রহ। তাই ছোটবেলায় extra curricular এ বাড়িতে হারমোনিয়াম কিনে গানের টিচার রাখা হলেও ওটা আর বেশি দূ...
30/01/2024

আঁকায় আমার বরাবরের আগ্রহ। তাই ছোটবেলায় extra curricular এ বাড়িতে হারমোনিয়াম কিনে গানের টিচার রাখা হলেও ওটা আর বেশি দূর এগোয়নি। তবে আঁকাটা চালিয়েছিলাম ফিফ্থ ইয়ার পর্যন্ত। তাই সুযোগ পেলে এখনো রঙ, তুলি নিয়ে বসে যাই। এ কাজে আমার কোন lethergy নেই ।

দু'বছর আগে যখন আমার নতুন স্কুল ঘোগোমালী উচ্চ বালিকা বিদ্যালয়ে বদলি হয়ে আসি, তখন মনে হয়েছিল এই প্রথম প্রজন্মের পড়ুয়াদের দিয়ে যদি সরস্বতী পুজোর card টা হাতেই এঁকে নেওয়া যায়? আর সেই সাথে খামটিও বানালে কেমন হয়?

সত্যি কথা বলতে কি ওরা তো আর কেউ আঁকা শেখে না। ওই নিজস্ব উদ্যম, ইচ্ছা ও ভালোলাগার থেকে যেটুকু করে। ওদের শুধু একটু মোটিভেট করতে হয়, পথ দেখিয়ে দিতে হয় কোন দিকে, কী ভাবে এগোবে ।

তাই গত বছরের মতো এবারও বিভিন্ন ক্লাস থেকে মেয়ে সংগ্রহ করে শুধুমাত্র সাদা আর্ট পেপার, পেন্সিল, লাল ও কালো ডট পেন এ দেবী সরস্বতীর প্রতিকৃতি তুলে ধরার চেষ্টা করলাম নিমন্ত্রণ পত্রে।

মাধ্যমিক শুরু শুক্রবার। তার আগে যতটা কাজ করে নেওয়া যায়। তাই দুদিনের নোটিশেই যুদ্ধকালীন তৎপরতায় বলা যায় ছাত্রীদের প্রয়াস। হাতে আঁকা প্রায় ৩০ টি card তৈরি হল এই বছর।

সঙ্গে দিলাম ছবি। আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের ঘোগোমালী উচ্চ বালিকা বিদ্যালয় এর বাগদেবী আরাধনায়।

☘️ শ্রীপর্ণা।
শিক্ষিকা - ঘোগোমালি উচ্চ বালিকা বিদ্যালয়।
Ward no-37
শিলিগুড়ি কর্পোরেশান।
জেলা- জলপাইগুড়ি।
30.1.2024

Address

Ghogomali
Siliguri
734006

Opening Hours

Monday 10:30am - 4:30pm
Tuesday 10:30am - 4:30pm
Wednesday 10:30am - 4:30pm
Thursday 10:30am - 4:30pm
Friday 10:30am - 4:30pm
Saturday 10:30am - 2:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghogomali girls high school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ghogomali girls high school:

Shortcuts

Share

Category