Education4U

Education4U COMPREHENSIVE AND AFFORDABLE TUTORING

Good Morning
30/09/2024

Good Morning

সুপ্রভাত
11/07/2024

সুপ্রভাত

স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে শতকোটি প্রণাম জানাই ।🙏🙏🙏 ১৯০২ ৪ জুলাই ।Strength is life weakness is death
04/07/2024

স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে শতকোটি প্রণাম জানাই ।🙏🙏🙏
১৯০২ ৪ জুলাই ।
Strength is life weakness is death

শুভ সকাল
04/06/2024

শুভ সকাল

আজ ২৫ শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি.....🙏 তিনি চিরনতুনের কবি, বর্তম...
08/05/2024

আজ ২৫ শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি.....🙏
তিনি চিরনতুনের কবি, বর্তমান ও ভবিষৎ-এর কবি।
জন্মদিন মানে নতুনের আহ্বান। এটাই ভাবতেন আমাদের বিশ্বসেরা কবি।তাই নিজের জন্মদিনে নিজেই লিখে গেছেন "উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে মোর চিত্ত- মাঝে, চিরনূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ"।
শুভ আবির্ভাব তিথিতে জানাই অন্তরের গভীর শ্রদ্ধা ও শতকোটি প্রণাম 🙏🙏🙏

"স্বাধীনভাবে প্রাণ খুলে কাজ কর, কর্তব্যের ভাব থেকে কাজ করো না। আমাদের কোনই কর্তব্য নেই। এই জগৎ তো একটা খেলার আখড়া -- এখা...
17/03/2024

"স্বাধীনভাবে প্রাণ খুলে কাজ কর, কর্তব্যের ভাব থেকে কাজ করো না। আমাদের কোনই কর্তব্য নেই। এই জগৎ তো একটা খেলার আখড়া -- এখানে আমরা খেলছি; আমাদের জীবন তো আনন্দের অবকাশ।"

"বিশৃঙ্খল জনতা শত বৎসরেও যাহা করিতে পারে না, মুষ্টিমেয় কয়েকটি সরল সঙ্ঘবদ্ধ এবং উৎসাহী যুবক এক বৎসরে তদপেক্ষা অধিক কাজ করিতে পারে।।"

"(বাণী ও রচনা, খন্ড ৭, পৃঃ ১২৭)"

🌟জয়তু বিবেকানন্দ

"জন্মলগ্নের সংকল্প"   আশাপূর্ণা দেবী    যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ এলেন একটি সহজ রূপ নিয়ে। বললেন : "অত কচকচিতে দরকার ক...
12/03/2024

"জন্মলগ্নের সংকল্প"
আশাপূর্ণা দেবী

যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ এলেন একটি সহজ রূপ নিয়ে। বললেন : "অত কচকচিতে দরকার কী, খোসাটা নিয়ে এতো মারামারি কেন ? ফলটার রস আস্বাদন করে দেখ না !" বললেন :
একবার মা বলে ডেকে ওঠো দিকি ?
ডাকার মতো ডাকো !
এই সহজ মাতৃমন্ত্র দিতে এলেন ঠাকুর বিভ্রান্ত দেশকে।
খাটতে হবে না, কৃচ্ছ্রসাধন করতে হবে না, বিশ্বাস নিয়ে 'মা' বলে ডাকো। মা-ই তোমাকে মহৎ করে তুলবেন, সুন্দর করে তুলবেন, 'মানুষ' করে তুলবেন।
দিলেন এই সহজ মন্ত্র, দিলেন তাঁর শান্তি সেনাদের। তাঁর জ্ঞান ভক্তি প্রেম কর্মের সমন্বয়ে জ্যোতির্ময় সন্ন্যাসী সন্তানদের।
পৃথিবীর জন্যে ঠাকুরের এই পরম উপহার। এখনো চলছে সেই অমৃতের ধারা।
কিন্তু হতভাগা মানুষ ওই সহজটুকুতেও যে নারাজ।
ওই 'মা' ডাকটুকুকেও আঁকড়ে ধরতে পারে না তারা।
অথচ ঘরে ঘরে রেখেছে মায়ের পট। রেখেছে শ্রীশ্রীঠাকুর আর শ্রীশ্রীমায়ের মূর্তি, পূজাও চলছে নিত্যসেবার নিয়মে।
তবুও পৃথিবীতে আজ হানাহানির শেষ নেই, লোভ আর হিংসায় উন্মত্ত পৃথিবী অবিরত আত্মহননের গহ্বর খুঁড়ছে।
কারণ সেই ডাকার মতো ডাকতে পারছে না।
পৃথিবীব্যাপী শ্রীশ্রীঠাকুররামকৃষ্ণের পুণ্য জন্মলগ্নে এখন যেন তাই এই সংকল্প মন্ত্রটি পঠিত হয়, "ঠাকুর, তোমার আসাটি আমরা যেন ব্যর্থ না করি। তুমি আমাদের যে অমৃতপাত্র দান করে গেছো, আমরা যেন তাকে ধূলোয় ফেলে দিয়ে মৃত্যুর দিকে না ছুটি।"
আমরা যেন প্রাণের মধ্যে একটুখানি ভালোবাসার সঞ্চয় রাখতে পারি। যে ভালোবাসাটুকু দিয়ে আমরা পরস্পরকে ঈশ্বরের সন্তান বলে চিনতে পারি।
('সমাজশিক্ষা' ৫০ বর্ষ স্মারকগ্রন্থ থেকে, কিছু অংশ)

শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণদেব এবং আশাপূর্ণা দেবী।

Address

Siliguri
734006

Telephone

9434208020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Education4U posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Education4U:

Shortcuts

Share

Category