07/09/2026
আজকের PSC অভিযানের দৃশ্য দেখে স্তম্ভিত ও গভীরভাবে ক্ষুব্ধ। রাজ্যের কোণায় কোণায় গড়ে ওঠা হাজার হাজার ছাত্র-ছাত্রী—যাঁরা বছরের পর বছর ধরে পরীক্ষার দিনক্ষণ, রেজাল্ট আর স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছেন—আজ যখন নিজেদের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে বিধাননগর PSC ভবনের সামনে একত্রিত হলেন, তার বিনিময়ে তাঁরা কী পেলেন?
পুলিশের নির্মম লাঠিচার্জ!😡
বোনদের গায়েও হাত তোলা হলো, ছাত্রদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হলো লালবাজারে।
এটা কোনো অপরাধীদের মিছিল ছিল না। এটা ছিল বেকার ছাত্র-যুবদের বাঁচার লড়াই, নিজেদের অধিকারের লড়াই। শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ করে কোনোদিন তরুণদের আওয়াজ চেপে রাখা যায়নি, যাবেও না।
আমরা অবিলম্বে লালবাজারে আটক সমস্ত আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের নিঃশর্ত মুক্তি এবং সাধারণ শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিগুলি মেনে নেওয়ার জোরালো দাবি জানাচ্ছি।
লাঠির ঘায়ে কণ্ঠ স্তব্ধ হবে না। আন্দোলন চলবে! ✊