Physics in Bengali And English

Physics in Bengali And English বাংলায় পদার্থবিজ্ঞান সম্পর্কে জানতে

Bengali Scientists and Their Science (Part 1)     Acharya Jagadish Chandra Basu        There are very few Bengali people...
07/08/2021

Bengali Scientists and Their Science (Part 1)

Acharya Jagadish Chandra Basu

There are very few Bengali people who do not know Jagadish Chandra Bose. Jagadish Chandra Bose is the greatest scientist of Bengal and India in the modern era. This highly talented scientist has astonished the world with various new discoveries in physics and biology. He was an expert in science as well as literature. The Institute of Electrical and Electronics Engineers called him The Father of Radio science.

He succeeded in creating tiny waves or radio waves and transmitting them from one place to another without any wires. In 1887, the scientist Hertz directly proved the existence of electric waves. His research is the basis of electronic devices in today's world. His contribution to physics is very important. He also founded the Bose Institute, one of the most famous research centers in present-day India.
On the one hand, his very important contribution to physics, on the other hand, he has done a lot of research in the field of biology. At that time, people knew some evidence of the existence of plant life, such as trees are born, grow and die, but Acharya Jagadish Chandra Bose was the first to show through his instrumental crescograph how trees respond to external stimuli.

বাংলার বিজ্ঞানী ও তাদের বিজ্ঞান (পর্ব ১)     আচার্য জগদীশচন্দ্র বসু         বাঙালি অথচ জগদীশচন্দ্র বসু কে জানেন না এমন ম...
07/08/2021

বাংলার বিজ্ঞানী ও তাদের বিজ্ঞান (পর্ব ১)

আচার্য জগদীশচন্দ্র বসু

বাঙালি অথচ জগদীশচন্দ্র বসু কে জানেন না এমন মানুষ বিরল। আধুনিক যুগে বাংলার তথা ভারতবর্ষের প্রথম স্তরের বিজ্ঞানী হলেন জগদীশচন্দ্র বসু। অত্যন্ত প্রতিভাবান এই বিজ্ঞানী পদার্থবিদ্যায় এবং জীব বিদ্যায় বিভিন্ন নতুন আবিষ্কার করে জগতকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি বিজ্ঞান চর্চার পাশাপাশি সাহিত্যচর্চায় পারদর্শী ছিলেন।ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করে।

তিনি অতিক্ষুদ্র তরঙ্গ বা রেডিও ওয়েভ সৃষ্টি এবং কোন তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে তা প্রেরণে সফলতা পান। ১৮৮৭ সালে বিজ্ঞনী হের্‌ৎস প্রত্যক্ষভাবে বৈদ্যুতিক তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন। তার এই গবেষণা বর্তমান জগতের প্রতি ইলেকট্রনিক যন্ত্রের ভিত্তি। পদার্থবিজ্ঞানে তার এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি বোস ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেছিলেন যা বর্তমান ভারতবর্ষের অন্যতম বিখ্যাত গবেষণাকেন্দ্র।
একাধারে পদার্থবিজ্ঞানে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান অন্যদিকে তিনি জীববিদ্যায় উদ্ভিদজগতে অনেক কিছু গবেষণা করেছেন। তৎকালীন সময়ে মানুষ উদ্ভিদজগতের প্রাণের অস্তিত্বের কিছু কিছু প্রমাণ জানতো যেমন গাছ জন্ম নেয় , বড় হয় এবং একসময় মরে যায় ;কিন্তু আচার্য জগদীশচন্দ্র বসু তার যন্ত্র ক্রেসকোগ্রাফের মাধ্যমে প্রথম দেখিয়েছিলেন যে বাইরের উদ্দীপকের প্রভাবে গাছ ঠিক কেমনভাবে সাড়া দেয় ।

আচার্য জগদীশচন্দ্র বসু বাংলা তথা ভারতবর্ষীয় উপমহাদেশের প্রত্যেক বিজ্ঞান চেতনার প্রদীপ, তিনি সবার আদর্শ ।

Scientists of Bengal and their science  Episode 0   Various discoveries of this subcontinent have changed the world sinc...
03/08/2021

Scientists of Bengal and their science

Episode 0

Various discoveries of this subcontinent have changed the world since time immemorial, such as Aryabhata's 0.
But the contribution of the scientists of India and Bengal in modern history is essential.
I am writing again after a long time and the subject of our writing this time is "Scientists of Bengal and their science". Of course there are various scientists who have done very important work in statistics, biology, chemistry, their contribution is also essential; But since this page is about physics, let's talk about Bengali physicists and their physics.

If you have any questions about physics, you can write in the inbox of our page.

বাংলার বিজ্ঞানী ও তাদের বিজ্ঞান  পর্ব ০   অতি প্রাচীনকাল থেকেই এই উপমহাদেশের বিভিন্ন আবিষ্কার জগতকে পরিবর্তন করে দিয়েছে...
03/08/2021

বাংলার বিজ্ঞানী ও তাদের বিজ্ঞান

পর্ব ০

অতি প্রাচীনকাল থেকেই এই উপমহাদেশের বিভিন্ন আবিষ্কার জগতকে পরিবর্তন করে দিয়েছে, যেমন আর্যভট্টের 0 ।
কিন্তু আধুনিক ইতিহাসে ভারতবর্ষ তথা বাংলার বিজ্ঞানীদের অবদান অপরিহার্য।
অনেকদিন পর আবার লিখছি আর আমাদের এই বারের লেখার বিষয় "বাংলার বিজ্ঞানী এবং তাদের বিজ্ঞান" । অবশ্যই বিভিন্ন বিজ্ঞানী আছেন যারা পরিসংখ্যন, জীব বিদ্যা, রসায়নবিদ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছেন সেগুলোর অবদানও অপরিহার্য ; কিন্তু যেহেতু আমাদের এই পেজটি পদার্থবিদ্যার তাই আমরা বাংলার পদার্থবিজ্ঞানীদের এবং তাদের পদার্থ বিজ্ঞান সম্পর্কে আলোচনা করুন ।

আপনাদের যদি পদার্থবিদ্যার কোন বিষয় সম্পর্কে জানার থাকে তবে আমাদের পেজ এর ইনবক্স এ আপনারা লিখতে পারেন।

                 Entropy or chaos(disorderness) that is constantly happening, today we will discuss this topic.  Suppose...
27/05/2021



Entropy or chaos(disorderness) that is constantly happening, today we will discuss this topic.

Suppose a glass falls from your hand, it will break into pieces as soon as it falls to the ground. Now if you are asked to put all the pieces back together, can you do? It may seem that you have reassembled the pieces lying on the ground . But that is not possible, because some small pieces will be hidden from your view and fall to the ground, meaning that you will not be able to move anything back to its previous state when it becomes chaotic. Yes, you can try your maximum best to make it less chaotic but it is not possible to make it exactly same as previous.
----- This is the second law of thermodynamics. In other words the entropy of the universe is increasing day by day.
‌ Entropy is even thought to be the only reason for what time moves forward into the future. Entropy is never conserved as energy, it increases over time.
Due to the increase in entropy, the entropy of the universe will be at an all time high, then the amount of chaos will be so high that usable energy will no longer be possible, this is called the thermal death of the universe.

 #এনট্রপি                   এনট্রপি বা বিশৃংখলা যা প্রতিনিয়ত ঘটে চলেছে , আজ এই টপিক নিয়ে আলোচনা করব।  ধরুন একটি কাঁচের...
27/05/2021

#এনট্রপি


এনট্রপি বা বিশৃংখলা যা প্রতিনিয়ত ঘটে চলেছে , আজ এই টপিক নিয়ে আলোচনা করব।

ধরুন একটি কাঁচের গ্লাস আপনার হাত থেকে পড়ে গেল, মাটিতে পড়ার সাথে সাথেই সেটি টুকরো টুকরো হয়ে ভেঙ্গে যাবে । এখন যদি আপনাকে বলা হয় সমস্ত টুকরোকে জোড়া লাগিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনুন, আপনি কি পারবেন? হয়তো মনে হতেই পারে মাটিতে পড়ে থাকা টুকরোগুলোকে আপনি জোড়া লাগিয়ে আগের মত অবস্থায় ফিরিয়ে এনেছেন এবং আপনি সমস্ত টুকরোকে জোড়া লাগাতে পেরেছেন। কিন্তু সেটা সম্ভব নয় , তার কারণ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো দৃষ্টির আড়ালে থাকবে মাটিতেই পড়ে অর্থাৎ আপনি কোন কিছুকেই আগের অবস্থায় নিয়ে যেতে পারবেন না যখন সেটা বিশৃংখল হয়ে যাবে। হ্যাঁ , আপনি আপনার বেস্ট চেষ্টা করে ম্যাক্সিমাম বিশৃংখলা দূর করতে পারবেন কিন্তু সম্পূর্ণ বিশৃংখলা দূর করা সম্ভবই নয়।
----- এটাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র । অর্থাৎ বলা যায় মহাবিশ্বের এনট্রপি দিনেদিনে বেড়েই চলেছে।
‌ এমনকি মনে করা হয় সময় শুধুমাত্র ভবিষ্যতের দিকে অগ্রসর হয় তার একমাত্র কারণ এনট্রপি। এনট্রপি কখনোই শক্তির মত সংরক্ষিত হয় না , সময়ের সাথে সাথে এটা বেড়েই চলে ।
এনট্রপির বৃদ্ধির দরুন মহাবিশ্বের এনট্রপি একসময় সর্বোচ্চ হবে , সেই সময় বিশৃংখলার পরিমাণ এতটাই সর্বোচ্চ হবে যে ব্যবহারযোগ্য শক্তি আর সম্ভব হবে না, এটাকেই মহাবিশ্বের তাপীয় মৃত্যু বলা হয় ।

What is  ?       (Part 3)             Scientist Albert Einstein has done a lot with light. His general theory of relativ...
07/05/2021

What is ?
(Part 3)

Scientist Albert Einstein has done a lot with light. His general theory of relativity is based on the speed of light, which states that the speed of light is always fixed.

Einstein imagined the photon particles of light while explaining the photoelectric effect. These photon particles have momentum .so, they also have relative mass. When light from a very distant star comes to Earth very close to the Sun, the force of attraction acts on that light by the Sun (since light and the Sun have mass) ,resulting in a change in the direction of light, this phenomenon called gravitational lensing. Just as the direction of a ray of light changes through a lens, so does the direction of light change as it passes through a very heavy object.

But the direction of light changes for the medium's refractive index within the lens, on the other hand gravitational lensing does not require any medium. Again we have been reading since childhood that light does not travel in a curved path but always travels in a straight line, but how in space can light come to the earth in a curved path from the sun, unless that path itself is curved for all object, i.e. heavy objects can create space-time curvature.

Einstein in his theory of general relativity explains that gravity is not a force but a curved path of an object due to the curvature of space-time by a heavy object.

Thus , Einstein learned how gravity is created.

 #মহাকর্ষ কী?       (পর্ব 3)          বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আলো নিয়ে অনেক কিছু করে গেছেন। তার সাধারণ আপেক্ষিকতা তত...
06/05/2021

#মহাকর্ষ কী?
(পর্ব 3)

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আলো নিয়ে অনেক কিছু করে গেছেন। তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব আলোর বেগের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ,এই তত্ত্বে বলা হয়েছে যে আলোর গতি সর্বদা নির্দিষ্ট ।

আলোক তড়িৎ ক্রিয়া বা ফটোইলেক্ট্রিক এফেক্ট কে ব্যাখ্যা করার সময় আইনস্টাইন আলোর ফোটন কণা কে কল্পনা করেছিলেন । এই ফোটন কণার ভর বেগ আছে অর্থাৎ তাদের আপেক্ষিক ভরও রয়েছে । যখন অত্যন্ত দূরের একটি তারা থেকে আলো সূর্যের খুব নিকট দিয়ে পৃথিবীতে আসে তখন সেই আলোর এবং সূর্যের মধ্যে (যেহেতু আলো ও সূর্যের ভর রয়েছে) আকর্ষণ বল কাজ করে তার ফলস্বরূপ আলোর গতিপথের পরিবর্তন হয় ,এই ঘটনাকে বলা হয় গ্র্যাভিটেশনাল লেন্সিং । যেমন একটি লেন্সের মধ্যে দিয়ে আলোর রশ্মি গুচ্ছের দিক পরিবর্তিত হয় ঠিক তেমনি একটি অত্যন্ত ভারী বস্তুর কাছ দিয়ে যাওয়ার সময় আলোর গতির দিক পরিবর্তিত হয়।

কিন্তু লেন্সের মধ্যে মাধ্যমের জন্য আলোর দিকের পরিবর্তন ঘটে, অপরপক্ষে গ্র্যাভিটেশনাল লেন্সিং এ কোন রকম মাধ্যমের প্রয়োজন হয় না। আবার আমরা ছোট থেকে পড়ে আসছি যে আলো বক্র পথে চলাচল করে না সর্বদাই সরলরেখায় চলাচল করে ,কিন্তু শূন্যস্থানে আলো কিভাবে সূর্যের কাছ দিয়ে বক্র পথে পৃথিবীতে আসতে পারে ,যদি না সেই পথটিই বক্র হয় অর্থাৎ ভারী বস্তু স্থান-কালের বক্রতা তৈরি করতে পারে ।

আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের এই ধারণাটি বলেছেন যে আসলে আমরা যাকে গ্রাভিটি বা মহাকর্ষ বলি সেটি আসলে কোনো রকম বল নয় বরঞ্চ সেটি ভারী বস্তু কর্তৃক স্থান-কালের বক্রতার দরুন বস্তুর বক্র পথ ।

অর্থাৎ আইনস্টাইন জানতে পেরেছিল গ্র্যাভিটি বা মহাকর্ষ কিভাবে তৈরি হয় ।

 #মহাকর্ষ কি?                ( দ্বিতীয় পর্ব)                 নিউটনের মহাকর্ষীয় তত্ত্ব  মহাকর্ষীয় ক্ষেত্রে কীভাবে গ্রহ...
01/05/2021

#মহাকর্ষ কি?
( দ্বিতীয় পর্ব)


নিউটনের মহাকর্ষীয় তত্ত্ব মহাকর্ষীয় ক্ষেত্রে কীভাবে গ্রহগুলো চলাচল করে তা ব্যাখ্যা করে তবে গ্র্যাভিটি আসলে কী, নিউটনের মহাকর্ষ তত্ত্ব তার উত্তর দিতে পারে না।

আরো ভালো করে বুঝতে আমাদের একটি অদ্ভুত ঘটনা সম্পর্কে চিন্তা করতে হবে। ধরুন হঠাৎ আমাদের সূর্য অদৃশ্য হয়ে গেল, এর ফলস্বরূপ সমস্ত গ্রহগুলোর সাথে কী ঘটবে?
নিউটনের মতে, সমস্ত গ্রহগুলো সেই মুহূর্তে নিজস্ব কক্ষপথ থেকে বেরিয়ে আসবে। তার মানে মহাকর্ষের গতি অসীম। কিন্তু আইনস্টাইনের মতে আলোর চেয়ে দ্রুত কোনও কিছুই ভ্রমণ করা যায় না।

সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে 8 মিনিট সময় লাগে। সুতরাং আমরা কীভাবে 8 মিনিটের মধ্যেই জানতে পারব যে সূর্য অদৃশ্য হয়ে গেছে? সুতরাং, মহাকর্ষের নিউটোনীয় তত্ত্বটি সম্পূর্ণ সত্যি নয়, এটি একটি অসম্পূর্ণ তত্ত্ব।

সুতরাং, আবার আমরা নিজের এবং আমাদের সীমিত জ্ঞানকে জিজ্ঞাসা করব মহাকর্ষ কী?

  is Gravity?                ( Second part)                 Newtonian Gravitation explain how to move in a gravitational...
01/05/2021

is Gravity?
( Second part)


Newtonian Gravitation explain how to move in a gravitational field, but what is Gravity really , Newtonian Gravitation can't explain it .

For deeper understanding we need to think about an interesting and strange phenomena. Let consider suddenly our sun disappeared , what will be next to all planets?.
According to Newton , all the planets will come out of their own orbits at the moment. That means speed of Gravity is infinity . But According to Einstein nothing can travel faster than light.

Light takes 8 minutes to reach Earth from Sun . So how do we know with in 8 minutes that the sun has disappeared ? So newtonian theory of gravity is incomplete.

So , again we question ourself and our limited knowledge what is Gravity?

Father of Quantum Physics and Father of Relativity
27/04/2021

Father of Quantum Physics and Father of Relativity

 #মহাকর্ষ কী?                       (প্রথম পর্ব)        একটি আপেল গাছ থেকে আপেল পড়ার পরে, একটি ছোট ছেলের মনে কিছু প্রশ্...
26/04/2021

#মহাকর্ষ কী?
(প্রথম পর্ব)

একটি আপেল গাছ থেকে আপেল পড়ার পরে, একটি ছোট ছেলের মনে কিছু প্রশ্ন ওঠে যে 'আপেল গাছ থেকে কেন পড়ে? কেন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিন করে এবং কেন বা পৃথিবী সূর্যকে প্রদক্ষিন করে? '
সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একটি, মহাকর্ষ। দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল । সেই ছেলেটি আর কেউ নয় , তিনিই আইজ্যাক নিউটন, তিনি মহাকর্ষ আবিষ্কার করেছিলেন । মহাকর্ষ হল সেই সর্বজনীন প্রাকৃতিক আকর্ষণ যা বস্তুর ভর ও দূরত্বের উপর নির্ভর করে।
তবে ,কীভাবে সূর্য পৃথিবীকে এত বিশাল দূরত্ব থেকে আকর্ষণ করতে পারে ?
সূর্যের কী কোনো অদৃশ্য হাত আছে যা দ্বারা সে সমস্ত গ্রহদের ধরে রেখেছে।
নিউটন মহাকর্ষ সূত্র দিলেও তার কারণ ব্যাখ্যা করতে পারেননি না।

তো, মহাকর্ষ কী?

Address

Siliguri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physics in Bengali And English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category