26/07/2026
শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্ত দ্বারা আয়োজিত ১৫ দিবসীয় প্রান্তীয় মাধ্যমিক আচার্য প্রশিক্ষণ সম্পূর্ণ হল শ্রীভূমি সরস্বতী বিদ্যানিকেতনে । গত ১১ জুলাই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বর্গের শুভারম্ভ করেন বিদ্যাভারতী দক্ষিণ আসাম প্রান্তের সংগঠন মন্ত্রী শ্রী মহেশ ভাগবত জী, সরস্বতী বিদ্যানিকেতন শ্রীভূমির পরিচালন সমিতির সভানেত্রী ড. গীতা সাহা মহাশয়া, সরস্বতী বিদ্যানিকেতন পরিচালনা সোসাইটির সম্পাদক শ্রী সুবীর বরন রায় মহাশয় এবং বর্গের বর্গাধিকারী তথা সরস্বতী বিদ্যানিকেতন শ্রীভূমির বরিষ্ঠ আচার্য শ্রী পুলক গোস্বামী মহাশয়, বর্গকার্যবাহ তথা সরস্বতী বিদ্যানিকেতন ছোটদুধপাতিলের প্রধান আচার্য শ্রী সুদীপ দেব , প্রান্ত প্রশিক্ষণ প্রমুখ শ্রী পিংকু মালাকার এবং প্রান্ত সহ প্রশিক্ষণ প্রমুখ শ্রী মনোজিত চক্রবর্তী প্রমুখ ।
এই প্রশিক্ষণ বর্গে দক্ষিণ আসাম প্রান্তের ১৬ টি বিদ্যালয় থেকে মোট ৩৫ জন আচার্য আচার্যা প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন ।
প্রশিক্ষণ বর্গে প্রশিক্ষণার্থীদের নিয়ে জাতীয় শিক্ষা নীতির স্তর অনুযায়ী প্রশিক্ষণের জন্য তিনটি দল, বিদ্যাভারতীর বিষয়ের আলোচনা ও ক্রিয়াকলাপের জন্য ৮টি দল গঠন করে প্রতিদিন সকাল ৫ ঘটিকা হইতে রাত্রি ১০ ঘটিকা পর্যন্ত দৈনিক ১৭ ঘণ্টার বিভিন্ন কালাংশের মাধ্যমে প্রশিক্ষণ বর্গ পরিচালিত হয়। প্রতিদিন ৮টি কালাংশ যথাক্রমে সকালবেলা প্রাতঃস্মরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ বর্গের কার্য আরম্ভ হয়। তারপর যথারীতি যোগ, তিনটি শৈক্ষিক কালাংশ, একটি বৌদ্ধিক কালাংশ, শারীরিক, একটি চর্চা কালাংশ এবং একটি কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন প্রকার কার্যক্রম পরিচালিত হয় ।
প্রশিক্ষণ বর্গে প্রশিক্ষক হিসেবে কালাংশ নেন শিক্ষা বিকাশ পরিষদের প্রান্ত প্রশিক্ষণ প্রমুখ শ্রী পিংকু মালাকার, শিক্ষা বিকাশ পরিষদের সহ-প্রশিক্ষণ প্রধান শ্রী মনোজিত চক্রবর্তী, শিক্ষা বিকাশ পরিষদের অর্ঘ ভারতী প্রমুন শ্রী সমীরণ চক্রবর্তী, শিক্ষা বিকাশ পরিষদের প্রান্ত নীরীক্ষক শ্রী অঞ্জন গোস্বামী, সরকারি শিক্ষিকা শ্রীমতী লোপামুদ্রা চক্রবর্তী, ডিমাহাসাও জেলার প্রাক্তন কর্মকর্তা শ্রী রাহুল পারেখ, সরস্বতী বিদ্যানিকেতন লিংক রোডের আচার্য শ্রীমতী মৌ দেব, সরস্বতী বিদ্যানিকেতন শ্রীভূমির আচার্য শ্রীমতী নন্দিতা দাস, শিক্ষা বিকাশ পরিষদের সহ-সভানেত্রী ড. মালবিকা ভট্টাচার্য, সরস্বতী বিদ্যানিকেতন মালুগ্রামের প্রধান আচার্যা শ্রীমতী অঙ্কিতা দেব রায়, সরস্বতী বিদ্যানিকেতন মালুগ্রামের আচার্যা শ্রীমতী দেবযানী দত্ত চৌধুরী, করিমগঞ্জ ডায়েটের বরিষ্ঠ শিক্ষিকা শ্রীমতী মিত্রু ভট্টাচার্য প্রমুখ, সরস্বতী কিছু নিকেতন দোলুর আচার্য নীলাঞ্জন চক্রবর্তী, যোগ বিষয়ের শিক্ষক বাপন দেব। প্রযুক্তিনির্ভর শ্রেণিশিক্ষণের কালাংশ নেওয়ার জন্য প্রশিক্ষক হিসেবে ছিলেন সরস্বতী বিদ্যা নিকেতন শ্রীভূমির আচার্য শ্রীজনী দেব ও আচার্য কিষনজিৎ ভট্টাচার্য এবং প্রিয়াংশু দেবনাথ।
প্রশিক্ষণে বৌদ্ধিক কালাংশে বৌদ্ধিক প্রদান করেন শিক্ষা বিকাশ পরিষদের সংগঠন মন্ত্রী শ্রী মহেশ ভাগবত, সংঘের দক্ষিণ আসাম প্রান্তের কার্যকরী সমিতির সদস্য শ্রী ক্ষৌণিশ চক্রবর্তী, শিক্ষা বিকাশ পরিষদের পরীক্ষা এবং পাঠ্যক্রম বিভাগের সভানেত্রী ড. গীতা সাহা মহাশয়া, দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক শ্রী গৌরাঙ্গ রায় , কর্মকুঞ্জ বিভাগের সংঘচালক শ্রী বিশ্ববন্ধু চক্রবর্তী প্রমুখ।
চর্চা এবং কার্যকলাপ কালাংশে প্রশিক্ষক হিসেবে সাহায্য করেন শ্রীমতী সঙ্গীতা রায় চৌধুরী, শ্রী সমীরণ চক্রবর্তী, শ্রী পুলক গোস্বামী, শ্রী সুদীপ দেব, শ্রী বিবেকানন্দ দেব পুরকায়স্থ, শ্রী রাহুল পারেখ, শ্রী বনমালী শুভ্রদেব, শ্রী সঞ্জীব মজুমদার, শ্রী অলক চৌধুরী, প্রমুখ।
২১শে জুলাই তারিখে প্রশিক্ষণ বর্গে বন্দেমাতরম এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্ত আয়োজিত "নমামি ভারতম" কার্যক্রমে অংশগ্রহণ করেন বিদ্যাভারতী অখিল ভারতীয় উচ্চ শিক্ষা সংস্থানের সংগঠন মন্ত্রী শ্রী কে এন রঘুনন্দন জী । তিনি প্রশিক্ষার্থীদের সম্মুখে জাতীয় শিক্ষা নীতি ২০২০ সম্পর্কে বক্তব্য রাখেন। তাছাড়া এই অনুষ্ঠানে ক্ষেত্র সংগঠন মন্ত্রী ড. পবন তিওয়ারী জীর প্রবাসও হয়। তিনি বন্দেমাতরমের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে বৌদ্ধিক প্রদান করেন । স্বাগত বৌদ্ধিক প্রদান করেন শিক্ষা বিকাশ পরিষদের সম্পাদক ড. দীপঙ্কর পাল এবং প্রারম্ভিক বৌদ্ধিক প্রদান করেন শিক্ষা বিকাশ পরিষদের প্রান্ত নীরীক্ষক শ্রী অঞ্জন গোস্বামী মহাশয়।
বন্দেমাতরমের এই অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত থাকেন সরস্বতী বিদ্যানিকেতন পরিচালনা সোসাইটির সম্পাদক শ্রী সুবীর বরন রায়, শিক্ষা বিকাশ পরিষদের পরীক্ষা ও পাঠ্যক্রম বিভাগের সভানেত্রী ড. গীতা সাহা, শিক্ষা বিকাশ পরিষদের সহ-সভানেত্রী ড. মালবিকা ভট্টাচার্য সহ শ্রীভূমি শহরের শিক্ষাবিদ, ব্যবসায়ী, বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত থাকেন। উক্ত অনুষ্ঠানে শ্রীভূমি সরস্বতী বিদ্যা নিকেতনের প্রধান আচার্য তথা শিক্ষা বিকাশ পরিষদের প্রান্ত নীরীক্ষক শ্রী অঞ্জন গোস্বামী মহাশয় কর্তৃক লিখিত ‘বন্দেমাতরম’ বইটির উদ্বোধন হয়। ঐদিন বিকেলে শ্রীভূমি সরস্বতী বিদ্যা নিকেতনের বিদ্যালার্থীদের নিয়ে একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিলচর এন. আই. টি.-এর অধ্যাপক শ্রী অরুণেন্দু মিশ্র।
প্রশিক্ষণ বর্গে প্রান্ত অধিকারীদের মধ্যে প্রবাস করেন সম্পাদক ড. দীপঙ্কর পাল, সহ-সভাপতি শ্রী অপূর্ব কুমার নাথ, সহ-সম্পাদক শ্রী কৌশিক কুমার দে প্রমুখ।
তাছাড়া রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্বাঞ্চল ক্ষেত্রের বরিষ্ঠ প্রচারক শ্রী শশীকান্ত চৌতাইওয়ালে জী প্রশিক্ষণার্থীদের মার্গদর্শন করেন।
সম্পূর্ণ প্রশিক্ষণে জাতীয় শিক্ষা নীতি অনুসারে ৩৬০ ডিগ্রী মতে সতত মূল্যায়ন করা হয়, এবং প্রশিক্ষণের অন্তিম দিবসে অনলাইনভাবে প্রশিক্ষার্থীদের লিখিত মূল্যায়ন করা হয়।
প্রশিক্ষণ বর্গের সমারোপ সত্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণলাল বৈষ্ণব মহাশয়, শিক্ষা বিকাশ পরিষদের সহ-সভাপতি ড. মালবিকা ভট্টাচার্য মহাশয়া , সরস্বতী বিদ্যানিকেতন পরিচলন সমিতির সভানেত্রী ড. গীতা সাহা, বর্গাধিকারী পুলক গোস্বামী মহাশয় , বর্গ কার্যবাহ শ্রী সুদীপ দেব , সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত জী সহ অন্যান্য পদাধিকারীগণ । সমারোপ অনুষ্ঠানে যোগাসন ও দাবা বিষয়ে ক্ষেত্রস্তরে বিজয়ী বিদ্যার্থীদের সংবর্ধনা জানানো হয় তাছাড়া প্রান্তীয় মেধা পরীক্ষায় মেধা তালিকায় স্থান লাভ করা বিদ্যার্থীদের পুরস্কৃত করা হয় । প্রশিক্ষণ বর্গী উপস্থিত সকল প্রশিক্ষার্থীদের হাতে অতিথিরা শংসাপত্র তুলে দেন ।
কল্যাণ মন্ত্রের মাধ্যমে ১৫ দিবসীয় আচার্য প্রশিক্ষণ বর্গের সমাপ্তি হয় ।