19/09/2025
বিশিষ্ট সঙ্গীতশিল্পী, আসামের সুসন্তান জুবিন গার্গের অকাল প্রয়াণে সমগ্র শিলচর সঙ্গীত বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। ঈশ্বরের কাছে তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।
এই শোকাবহ পরিস্থিতিতে আজ ২০ সেপ্টেম্বর, শনিবার, বিদ্যালয়ের পূর্বনির্ধারিত শারদ উৎসব বাতিল করা হল।
আসুন সকলে মিলে এই অসামান্য শিল্পীর জন্যে প্রার্থণা করি। সুরলোকে ভালো থাকুন শিল্পী 🙏🏼