Borkhola Today বড়খলা টুডে

Borkhola Today বড়খলা টুডে Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Borkhola Today বড়খলা টুডে, Borkhola, Silchar.
(1)

𝐑𝐞𝐠𝐝. 𝐔𝐧𝐝𝐞𝐫 𝐌𝐒𝐌𝐄 𝐆𝐨𝐯𝐭. 𝐨𝐟 𝐈𝐧𝐝𝐢𝐚. 𝐀𝐒-𝟎𝟓-𝟎𝟎𝟔𝟑𝟗𝟕𝟒
Local & Barak valley News update
তথ্য ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ দেখুন বড়খলা টুডে পেইজে।
আমাদের Whatsapp নাম্বার 9132363860 সংবাদ পাঠিয়ে দিন

22/08/2026

অগ্নিশর্মা হয়ে ২ দিনের সময়সীমা বেঁধে দিলেন বিধায়ক জুবের আনাম! বিস্তারিত পরের প্রতিবেদনে।
Zubair Anam

  কাছাড় জেলার উন্নয়নের আরেক নাম বড়খলা সমষ্টির বিধায়ক শ্রী Kishor Nath  উনার ছবি কথা বলছে সাথে রয়েছেন উনার সহধর্মিনী...
20/08/2026

কাছাড় জেলার উন্নয়নের আরেক নাম বড়খলা সমষ্টির বিধায়ক শ্রী Kishor Nath উনার ছবি কথা বলছে সাথে রয়েছেন উনার সহধর্মিনী শ্রীমতী নীলীমা নাথ এবং উনার পুত্র করুন নাথ, আপনার কাজের গুণগত মান দেখে অনেক আনন্দ হয়ে পড়েছে গোটা বড়খলার মানুষ, আপনার মতো কর্মবীর এর প্রয়োজন ছিল সমস্ত বরাক উপত্যকায় যাই হোক আগামী দিনে আপনার কাজের গুণগত মান দেখে প্রথম সারির মন্ত্রী সভায় স্তান পাবেন আশাবাদী। চালিয়ে যান গরীব দরদী মানুষের অন্তরে ঢুকে পড়েছেন আপনি। জয় হিন্দ জয় হোক।

শিলচর–জয়ন্তীয়া সড়কে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাগত তিন বছর ধরে শিলচর–জয়ন্তীয়া সড়কের মাঝখান থেক...
20/08/2026

শিলচর–জয়ন্তীয়া সড়কে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

গত তিন বছর ধরে শিলচর–জয়ন্তীয়া সড়কের মাঝখান থেকে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন সরিয়ে নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সড়কের উপর দিয়ে থাকা বিদ্যুৎ লাইনের সঙ্গে সংঘর্ষের কারণে বারবার শর্টসার্কিটের ঘটনা ঘটছে বলেও অভিযোগ উঠেছে।

গুরুত্বপূর্ণ এই সড়কে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও কেন দীর্ঘদিন ধরে বিদ্যুৎ লাইন সরানোর কাজ করা হচ্ছে না—তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

জনসাধারণের দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও APDCL-এর দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

মানুষের প্রশ্ন—আর কতদিন এভাবে চলবে?

    মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা বড়খলাকে Co-District হিসেবে ঘোষণা করার পর বড়খলা জনগণ বিধায়ক কিশোর নাথকে স্বাগত ...
16/08/2026

মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা বড়খলাকে Co-District হিসেবে ঘোষণা করার পর বড়খলা জনগণ বিধায়ক কিশোর নাথকে স্বাগত জানান। এমন খবরে আনন্দে উল্লসিত মেতে উঠেছে বড়খলা।

   কাটিগড়া ও বড়খলাকে নতুন সম-জেলা  ঘোষণা  ।স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ​ঘোষণা করেছেন...
15/08/2026


কাটিগড়া ও বড়খলাকে নতুন সম-জেলা ঘোষণা ।
স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ​ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা ।

SH-38 চার লেন করার প্রস্তাব: E&D Colony–মাসিমপুর–ভাঙারপার–কালাইনবরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ করিডর SH-38-কে...
15/08/2026

SH-38 চার লেন করার প্রস্তাব: E&D Colony–মাসিমপুর–ভাঙারপার–কালাইন

বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ করিডর SH-38-কে চার লেনের সড়কে উন্নীত করার প্রস্তাব সামনে এসেছে।

📍 রুট: E&D Colony – মাসিমপুর – ভাঙারপার – কালাইন
📏 বর্তমান প্রস্থ: ৭.০০ মিটার
🛣️ প্রস্তাবিত: ৪-লেন
📐 মোট দৈর্ঘ্য: প্রায় ২৮.৫ কিলোমিটার

এই সড়কটি শিলচরকে কালাইনের সঙ্গে যুক্ত করার পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও মণিপুরের দিকে আন্তঃরাজ্য যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সড়কটিতে প্রতিদিন ভারী বাণিজ্যিক যানবাহন, বাস, তেলের ট্যাঙ্কার ও পণ্যবাহী গাড়ি চলাচল করে। কিন্তু বর্তমান ৭ মিটার প্রস্থের সড়কটি এই বিপুল যানবাহনের চাপ সামলাতে পর্যাপ্ত নয়। ফলে নিয়মিত যানজট, বিভিন্ন bottleneck এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

৪-লেন সড়কে উন্নীত করা হলে—
➡️ আন্তঃরাজ্য পণ্য পরিবহন আরও দ্রুত ও সহজ হবে
➡️ যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে
➡️ দুর্যোগের সময় জরুরি পরিষেবার চলাচল আরও সহজ হবে
➡️ উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক যোগাযোগ ও বাণিজ্য আরও শক্তিশালী হবে

উল্লেখযোগ্যভাবে, ২০১৭–১৮ সালেই এই রুটকে জাতীয় সড়ক (National Highway) হিসেবে উন্নীত করার নীতিগত অনুমোদন (in-principle approval) দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত বাস্তবে কোনো কাজ শুরু হয়নি।

এখন প্রশ্ন—গুরুত্বপূর্ণ এই সড়কটির চার লেনের কাজ কবে শুরু হবে?

   বুড়িবাইল জিপি অফিস কার্যালয়ে _৮০তম স্বাধীনতা দিবস পালিত  ___Farida Parvin
15/08/2026

বুড়িবাইল জিপি অফিস কার্যালয়ে _৮০তম স্বাধীনতা দিবস পালিত ___
Farida Parvin

আলগাপুর সৈদবন্দে পাম্পের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডাম্পার চালকের মৃ*ত্যুআলগাপুরের সৈদবন্দ পাম্পের কাছে ভয়াবহ দু*র্ঘ*ট*না।...
13/08/2026

আলগাপুর সৈদবন্দে পাম্পের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডাম্পার চালকের মৃ*ত্যু
আলগাপুরের সৈদবন্দ পাম্পের কাছে ভয়াবহ দু*র্ঘ*ট*না। ডাম্পার গাড়ি বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে দিদার নামের এক ডাম্পার চালকের ঘটনাস্থলেই মৃ*ত্যু হয়েছে বলে জানা গেছে। আনুমানিক সকাল ৭টা ৩০ মিনিটে এই দু*র্ঘ*ট*না ঘটে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  ৮০তম স্বাধীনতা দিবস এবং জাতীয় গান "বন্দে মাতরম"-এর ১৫০তম বার্ষিকী উপলক্ষে ১২ই আগস্ট, শিলচরের গান্ধী বাগ প্রাঙ্গণে কাছ...
13/08/2026

৮০তম স্বাধীনতা দিবস এবং জাতীয় গান "বন্দে মাতরম"-এর ১৫০তম বার্ষিকী উপলক্ষে ১২ই আগস্ট, শিলচরের গান্ধী বাগ প্রাঙ্গণে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে কাছাড়ের জেলাশাসক; পুলিশের ডি.আই.জি., দক্ষিণ মণ্ডল, অসম, শিলচর; সরকারি আধিকারিকরা; কাছাড় পুলিশের আধিকারিকরা; বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের পড়ুয়ারা; এনসিসি ক্যাডেট; এবং সাধারণ জনগণের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

উপস্থিত সবাই একসঙ্গে সুমধুর ও সম্মিলিত কণ্ঠে "বন্দে মাতরম"-এর চিরন্তন ও হৃদয়স্পর্শী সুর পরিবেশন করেন, যার ফলে গোটা প্রাঙ্গণ দেশাত্মবোধে ভরে ওঠে এবং কাছাড় জেলা ওই ঐতিহাসিক মুহূর্ত উদ্‌যাপনে দেশের সঙ্গে একাত্ম হয়।

ওই অনুষ্ঠান ছিল সেই গানের প্রতি আন্তরিক শ্রদ্ধার্ঘ্য, যা স্বাধীনতা সংগ্রামে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং আজও গভীর জাতীয় গৌরব জাগিয়ে তোলে।

🌉 মালুয়া–মাদারপুর ভারতমালা সেতু: স্বপ্ন এখন ধীরে ধীরে বাস্তবের পথে! ❤️বরাক নদীর বুক চিরে এগিয়ে চলেছে আমাদের বহু প্রতীক...
09/08/2026

🌉 মালুয়া–মাদারপুর ভারতমালা সেতু: স্বপ্ন এখন ধীরে ধীরে বাস্তবের পথে! ❤️

বরাক নদীর বুক চিরে এগিয়ে চলেছে আমাদের বহু প্রতীক্ষিত মালুয়া–মাদারপুর ভারতমালা সেতু।

আগের পোস্টগুলিতে এই সেতুর নির্মাণকাজের অগ্রগতি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবার নতুন ছবিতে দেখা যাচ্ছে—সেতুর নির্মাণকাজ প্রায় ৫০% সম্পন্ন হয়েছে। 🚧

একসময় যে জায়গায় শুধু নদীর বিশাল জলরাশি দেখা যেত, আজ সেখানেই দাঁড়িয়ে উঠছে এক বিশাল যোগাযোগের পরিকাঠামো। প্রতিটি নতুন স্প্যান, প্রতিটি পিলার যেন বরাক উপত্যকার ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার নতুন অধ্যায়ের বার্তা দিচ্ছে।

এই সেতু শুধু একটি নদী পারাপারের পথ নয়—এটি বরাক উপত্যকার যোগাযোগ, বাণিজ্য, পর্যটন, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

📸 আজকের নতুন ছবিগুলিতে দেখে নিন মালুয়া–মাদারপুর ভারতমালা সেতুর বর্তমান নির্মাণ অগ্রগতি।

৫০% পথ পেরিয়ে গেছে…
এবার অপেক্ষা বাকি স্বপ্নের পুরো সেতুটি বাস্তবে দেখার। ❤️🌉

Address

Borkhola
Silchar
788025

Website

Alerts

Be the first to know and let us send you an email when Borkhola Today বড়খলা টুডে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share