31/03/2026
বড়যাত্রাপুর বড়খলা কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এখানকার মতামতই ফলাফল নির্ধারণ করে। সাম্প্রতিক সময়ে বড়যাত্রাপুর এলাকায় কংগ্রেসের অনেক ভোট নির্দল প্রার্থীর দিকে চলে যাচ্ছে......
সাম্প্রতিক সময়ে বড়যাত্রাপুর এলাকার পরিস্থিতি খুবই স্পষ্টভাবে বদলাতে দেখা যাচ্ছে। আগে যেখানে কংগ্রেসের অনেক শক্ত ভোট ছিল, এখন সেই ভোটের একটি বড় অংশ ধীরে ধীরে নির্দল প্রার্থীর দিকে চলে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে কিছু স্থানীয় নেতৃত্বের ভুল দিকনির্দেশনা এবং সঠিকভাবে সমন্বয় না থাকা।ডা. অমিত কালোয়ার একজন নতুন প্রার্থী, তাই তিনি অনেক বিষয় এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেননি। বিশেষ করে বড়যাত্রাপুর এলাকার গুরুত্ব তিনি হয়তো ঠিকভাবে উপলব্ধি করতে পারেননি। কিন্তু বাস্তব সত্য হলো বড়যাত্রাপুর বড়খলা কেন্দ্রের “হৃদয়” বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানকার মানুষের মতামতই শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল নির্ধারণ করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্থানীয় প্রাক্তন জিপি সভাপতি বা বর্তমান জিপি সভাপতি তাছাড়াও কংগ্রেস থেকে টিকেট পেয়ে বর্তমান বড়যাত্রাপুর AP সদস্যকেও ডা. কালোয়ারের সাথে মাঠে কাজ করতে দেখা যাচ্ছেনা। আমরা সেই কংগ্রেস নেতাদের কোন হাওয়া বাতাস ও পাচ্ছি না। অথচ তারা সবাই কংগ্রেসের সমর্থক। এই দূরত্বই মানুষের মনে সন্দেহ তৈরি করছে। পাশাপাশি, বড়যাত্রাপুরে এখন কোনো সক্রিয় কংগ্রেস অফিস চোখে পড়ে না, যেখানে আগে প্রতি বছরই একটি অফিস থাকত এবং প্রয়াত ডালিম লস্করের নেতৃত্বে তা পরিচালিত হতো। তখন মানুষ সহজেই দলের সাথে যুক্ত হতে পারত। এছাড়া, ডা. কালোয়ার যাদের নিয়ে কাজ করছেন, তাদের মধ্যে কিছু নেতা বিশেষ করে নেত্রীকে এলাকাবাসী খুব একটা গ্রহণ করতে পারছেন না। ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। তারা মনে করছে তাদের মতামত গুরুত্ব পাচ্ছে না। সবকিছু মিলিয়ে এখনো সময় আছে বিষয়গুলো ঠিক করার। যদি এখনই সঠিক পদক্ষেপ নেওয়া হয়, সবাইকে সাথে নিয়ে কাজ করা হয় এবং বড়যাত্রাপুরের গুরুত্ব বুঝে পরিকল্পনা করা হয়, তাহলে পরিস্থিতি বদলানো সম্ভব। না হলে ৯ই এপ্রিল ফলাফলে এর বড় প্রভাব পড়বে। তখন বোঝা যাবে আজকের এই কথাগুলো কতটা সত্য ছিল। সময়ে সবকিছু স্পষ্ট হবে।পোষ্ট এর তারিখটি খাতায় লিখে রাখবেন 9ত এপ্রিল এর পর মিলিয়ে নিবেন।