608 No Singer Hawar L.P. School

608 No Singer Hawar L.P. School It is a Govt provincialiaed L.P. School.Estd-1954. This page Sharing all school activities.

19/06/2026

#সম্প্রীতি #ভোজন,পিএম পোষণ, অসম।

05/06/2026

আজকের প্রতিবেদন #বিশ্ব #পরিবেশ দিবস উদযাপন:-

আজ  #৫ই জুন ২০২৬ইং আমাদের স্কুলে যথাযোগ্য মর্যাদায়  #বিশ্ব  #পরিবেশ দিবস পালিত হয়। আজকের কার্যসূচি অনুযায়ী প্রথমেই বি...
05/06/2026

আজ #৫ই জুন ২০২৬ইং আমাদের স্কুলে যথাযোগ্য মর্যাদায় #বিশ্ব #পরিবেশ দিবস পালিত হয়। আজকের কার্যসূচি অনুযায়ী প্রথমেই বিদ্যালয়ের চার পাশে গাছের চারা রোপণ করেন বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও স্কুলের ছাত্র ছাত্রীরা। তাছাড়া বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন স্কুলের প্রধান শিক্ষক সালেআহমদ বড়ভূঁইয়া সহকারী শিক্ষক আবুল কাসিম লস্কর,অরজিৎ দাস, ইমতিয়াজ হোসেন চৌধুরী, রবিশঙ্কর বর্মন প্রমুখ।সকলেই পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিবেশ দুষণ, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক পণ্যের অপব্যবহার রোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন এবং ছাত্র ছাত্রীদের প্রতি পরিবেশ সচেতনতা জাগ্ৰত করতে বিভিন্ন দিক নির্দেশনা ও সঠিক পরামর্শ দেন, যাহাতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি বেশি বৃক্ষ রোপন ও তার সঠিক পরিচর্যা করতে সবাইকে অধিক গুরুত্ব দিতে হবে।

অদ্য ০২/০৬/২০২৬ইং আমাদের স্কুলের উদ্যোগে এক অভিভাবক সভা আহ্বান করা হয়। সভায় বিদ্যালয়ের শৈক্ষিক দিক সহ বিভিন্ন সমস্যা ...
02/06/2026

অদ্য ০২/০৬/২০২৬ইং আমাদের স্কুলের উদ্যোগে এক অভিভাবক সভা আহ্বান করা হয়। সভায় বিদ্যালয়ের শৈক্ষিক দিক সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। স্কুলের শৈক্ষিক পরিবেশ আরো এগিয়ে নিয়ে য়াওয়া ও ছাত্র ছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন স্কুলের প্রধান শিক্ষক সালেআহমদ বড়ভূঁইয়া সহকারী শিক্ষক অরজিৎ দাস, আবুলকাশিম লস্কর, সুরজ গোয়ালা, ইমতিয়াজ হোসেন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফয়জুল হক লস্কর, আক্তার হোসেন লস্কর,রাজ উদ্দিন চৌধুরী,ছায়ার উদ্দিন লস্কর, নজরুল ইসলাম লস্কর প্রমুখ।সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফয়জুল হক লস্কর মহাশয়।

21/05/2026

Mid day meal served at our school..

20/05/2026

১৯শে মে ৬৫তম ভাষা শহিদ দিবস উদযাপন:-

15/05/2026

বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির-

গত ৬ই মে বুধবার, আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ২০২৫-২৬ অর্থ বৎসরের পোশাক বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এদিন ছাত্র ছাত্রী...
10/05/2026

গত ৬ই মে বুধবার, আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ২০২৫-২৬ অর্থ বৎসরের পোশাক বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এদিন ছাত্র ছাত্রীদের হাতে পোশাক তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ বড়ভূঁইয়া,এস,এম,সি, কমিটির সভাপতি ফয়জুল হক লস্কর, সদস্য কামরুল ইসলাম লস্কর,রুস্তানা বেগম লস্কর,দিল বাহার বেগম লস্কর সহকারী শিক্ষক আবুল কাসিম লস্কর,অরজিৎ দাস, সুরজ গোয়ালা, রবিশঙ্কর বর্মন।

সদ্য ঘটে যাওয়া  #কাছাড়ের কাঠিগড়ার  #হলি  #ফ্লাওয়ার হাইস্কুলের ক্লাসরুমে ৫ বছরের এক অবুঝ ছাত্র  #সাকিবুল  #আলমের হৃদয...
09/05/2026

সদ্য ঘটে যাওয়া #কাছাড়ের কাঠিগড়ার #হলি #ফ্লাওয়ার হাইস্কুলের ক্লাসরুমে ৫ বছরের এক অবুঝ ছাত্র #সাকিবুল #আলমের হৃদয় বিদারক আকষ্মিক মৃত্যুর জন্য আমাদের স্কুলে আজ শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীর উপস্থিতিতে এক মিনিট নীরবতা পালন করা হয় তৎসঙ্গে #সাকিবের আত্মার চিরশান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।।

26/02/2026

608 No Singer Hawar L.P. School

Address

Vill-Khulichera. PO/Jamalpur, Block-Narsingpur, Dist-Cachar
Silchar
788120

Telephone

+919435938020

Website

Alerts

Be the first to know and let us send you an email when 608 No Singer Hawar L.P. School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 608 No Singer Hawar L.P. School:

Shortcuts

Share