24/03/2026
রাধামাধব সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়
শিলচর – ০৫
📢 ভর্তি বিজ্ঞপ্তি
বিষয়: ২০২৬–২৭ শিক্ষাবর্ষে “ক” শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ভর্তি
প্রিয় অভিভাবকবৃন্দ,
এতদ্বারা জানানো যাচ্ছে যে, রাধামাধব সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য “ক” শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সীমিত আসন সংখ্যার কারণে আগ্রহী অভিভাবকদের দ্রুত বিদ্যালয়ে এসে সরাসরি যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য উপলব্ধ সুবিধাসমূহঃ
১) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি।
২) ৫ বছর বয়সী শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শ্রেণীতে ভর্তি সুবিধা এবং প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে TLM (Teaching Learning Material) ব্যবহার করে আকর্ষণীয় পাঠদান।
৩) ৬+ বছর বয়সী শিশুদের প্রথম শ্রেণীতে ভর্তির সুযোগ।
৪) প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ভাষা ও গণিত শেখার জন্য অতিরিক্ত বিনামূল্যে FLN কার্যপত্র অনুশীলন বই।
৫) ভাষার বিকাশের জন্য গ্রন্থাগার সুবিধা এবং শব্দ ও বাক্য শেখার জন্য TLM সুবিধা।
৬) প্রতিটি শিশুর UDISE-এ নিবন্ধন। পাশাপাশি Automated Permanent Academic Account Registry (APAAR ID) ও Permanent Education Number (PEN) তৈরি করে দেওয়া হবে।
৭) ECCE, FLN ও TaRL প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে মানসম্মত পাঠদান।
৮) সম্পূর্ণ বৈদ্যুতিক সুবিধাসম্পন্ন শ্রেণীকক্ষ।
৯) ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব প্রদান।
১০) শিখন-ফলাফলের উপর ১০০% গুরুত্ব প্রদান।
১১) ভয়-শঙ্কামুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশে পাঠদান।
১২) বিদ্যালয়ে পর্যাপ্ত ক্রীড়া সামগ্রীর ব্যবস্থা।
১৩) খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় বিশেষ গুরুত্ব প্রদান।
১৪) বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা।
১৫) সম্পূর্ণ বিনামূল্যে পাঠ্যপুস্তক ও মূল্যায়ন খাতা সরবরাহ।
১৬) সম্পূর্ণ বিনামূল্যে ইউনিফর্ম প্রদান।
১৭) মুখ্যমন্ত্রীর বিশেষ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।
১৮) উন্নত মানের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা।
১৯) বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন।
২০) স্কলারশিপসহ সকল প্রকার সরকারি সুযোগ-সুবিধা, যা শুধুমাত্র সরকারি বিদ্যালয়ে ভর্তি হলে প্রাপ্য।
২১) Saturday Club, Youth Club ও Eco Club কার্যক্রম
Saturday Club-এর মাধ্যমে ছাত্রছাত্রীদের আনন্দময় শেখা, সৃজনশীলতা ও দলগত কাজের অভ্যাস গড়ে তোলা।
Youth Club-এর মাধ্যমে নেতৃত্ব, সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলার বিকাশ।
Eco Club-এর মাধ্যমে ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষার অভ্যাস গড়ে তোলা।
২২) Summer Camp-এর আয়োজন, যার মাধ্যমে শিশুদের—
আনন্দের মাধ্যমে শেখা,
সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি,
দলগত কাজ ও সামাজিক দক্ষতা উন্নয়ন,
স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।
২৩) CCE (Continuous and Comprehensive Evaluation) অর্থাৎ শিক্ষার্থীদের নিয়মিত ও সামগ্রিক মূল্যায়ন পদ্ধতি। এতে শুধু পরীক্ষার নম্বর নয়, বরং শিক্ষার্থীর শিক্ষাগত অগ্রগতি, আচরণ, দক্ষতা ও বিভিন্ন কার্যক্রম সারা বছর ধরে নিয়মিত মূল্যায়ন করা হয়। তাছাড়া পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা (PAT) ইত্যাদির মাধ্যমে ও মূল্যায়নের ব্যবস্থা রয়েছে।
অতএব, সকল অভিভাবকদের নিকট বিশেষ অনুরোধ— নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু হওয়ার পূর্বে অর্থাৎ আগামী ১লা এপ্রিল ২০২৬-এর আগে আপনার সন্তানকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করান।
আপনার পরিচিত অভিভাবকদের নিকটও এই বিজ্ঞপ্তিটি শেয়ার করুন এবং তাদের সন্তানদের ভর্তির জন্য উৎসাহিত করুন। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য তথ্য জানতে বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করুন।
আমরা আপনার সন্তানকে আমাদের বিদ্যালয়ে স্বাগত জানাতে পেরে আনন্দিত হব।
ধন্যবাদান্তে,
শ্রীমতি রুমা পাল
প্রধান শিক্ষিকা
রাধামাধব সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়
শিলচর – ০৫
তারিখ: ২৪/০৩/২০২৬
বিঃদ্রঃ ভর্তি সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করুন।