28/09/2025
ঐতিহাসিক সফলতার সাথে সমাপ্ত হলো দরুদ শরীফ মাহফিল! 🌙💚
আল হিলাল ইসলামিক অ্যাকাডেমি ও সোনাপুর পাকা মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র রবিউল আউয়াল মাসের মাসব্যাপী দরুদ শরীফ মাহফিল এক অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে শেষ হলো।
হুজুর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মানের এই পবিত্র উদ্যোগে সামিল হয়ে মাসজুড়ে আমরা সম্মিলিতভাবে ৫৩ লক্ষেরও বেশি দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করেছি। এই বিশাল অর্জন আমাদের ঈমানী শক্তিরই পরিচায়ক।
সমাপনী দিনে আল্লাহর দরবারে বিশেষ দুয়া পরিচালনা করেন আউলাদে রাসূল শাহসুফি সৈয়দ জুনাইদ আহমেদ মাদানী সাহেব। আল্লাহ্ যেন তাঁর বরকতময় দুয়ার মাধ্যমে আমাদের সকলের দরুদ পাঠ কবুল করে নেন।
সকল অংশ গ্রহণকারীকে জানাই আন্তরিক জাযাকাল্লাহু খাইরান!
#রাসূলের_প্রতি_ভালোবাসা #দরুদমাহফিল #৫৩লক্ষদরুদ #রবিউলআউয়াল #আলহিলালইসলামিকএকাডেমি #সোনাপুর #জুনাইদআহমেদমাদানী