Udan

Call Directions Website Contact the school

Udan Music & Drama Organisation We have been working through music & drama & helping common people find out their inherent talents for contemporary art.

আর মাত্র ১৬ দিন বাকি। আমাদের প্রাণের উৎসব শুরু হতে। বিগত আট বছর ধরে রূপকথা দিন এই সমাজকে বৃহত্তর পরিবার ধরে নিয়ে পুজোর ...
30/09/2026

আর মাত্র ১৬ দিন বাকি। আমাদের প্রাণের উৎসব শুরু হতে। বিগত আট বছর ধরে রূপকথা দিন এই সমাজকে বৃহত্তর পরিবার ধরে নিয়ে পুজোর সময় ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। মূলত কল্যাণী, কাঁচরাপাড়া, মোহনপুর, চরসরাটি অঞ্চলে কাজ হয়েছে এতদিন।

এই বছর চেষ্টা চলছে ১৬ই অক্টোবর, ষষ্ঠীর দিন, আতপুর শ্যামনগর অঞ্চলে কিছু শিশুর হাতে নতুন বস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দেওয়ার। একার পক্ষে অনেকটা সম্ভব না হলেও অনেকে মিলে কিছু একটা করা যায়।

সকলের কাছে বিনীত অনুরোধ। সাহায্য শুধু টাকা দিয়ে করা যায় ভাববেন না। জামা কাপড় খাদ্য দ্রব্য কিচ্ছু না। আপনি যে রাস্তা দিয়ে নতুন জামা পরে পুজোর দিনগুলোয় ঠাকুর দেখতে যাবেন সেখানে যদি এমন শিশু পান যার একটাও জামা হয়নি তার সাথে যোগাযোগ করিয়ে দিন আমাদের। অন্তত জেনে নিন তার পরিহিত বস্ত্রটির মাপ।

একটা ফোন করুন 7980808811 অথবা 8478876117 নম্বরে।

সবাই ভালো থাকবেন।

আমরা থাকছি আমাদের আতপুর উদান প্রযোজনা:"একের মধ্যে দুই" নিয়ে আগামী ২১ শে জুন ২০২৬, ইছাপুর পল্টন থিয়েটার অ্যাকাডেমির "রব...
16/06/2026

আমরা থাকছি আমাদের আতপুর উদান প্রযোজনা:
"একের মধ্যে দুই" নিয়ে আগামী ২১ শে জুন ২০২৬, ইছাপুর পল্টন থিয়েটার অ্যাকাডেমির "রবিবাসরীয়" আয়োজনে। নাটক দেখুন ও অন্যকে দেখতে আসতে উৎসাহিত করুন। 🎭

আমরা থাকছি আমাদের আতপুর উদান প্রযোজনা:"একের মধ্যে দুই" নিয়ে আগামী ২১ শে জুন ২০২৬, ইছাপুর পল্টন থিয়েটার অ্যাকাডেমির "রব...
12/06/2026

আমরা থাকছি আমাদের আতপুর উদান প্রযোজনা:
"একের মধ্যে দুই" নিয়ে আগামী ২১ শে জুন ২০২৬, ইছাপুর পল্টন থিয়েটার অ্যাকাডেমির "রবিবাসরীয়" আয়োজনে।
সবকটি প্রযোজনা দেখতে আসার অনুরোধ রইলো।🙏🏻 থিয়েটারের পাশে থাকুন। নাটক দেখুন ও অন্যকে দেখতে আসতে উৎসাহিত করুন। 🎭

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবসে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই অগ্নিবীণার কবিকে, যিনি তাঁর কলমে বিদ্রোহে...
24/05/2026

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবসে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই অগ্নিবীণার কবিকে, যিনি তাঁর কলমে বিদ্রোহের আগুন, মানবতার আলো এবং সাম্যের বাণী একসঙ্গে বহন করেছিলেন। তাঁর কবিতা ও গান শুধু সাহিত্য নয়, বাঙালির আত্মমর্যাদা ও মুক্তচিন্তার চিরন্তন উচ্চারণ করে। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সাহস আর মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্য তিনি আজও আমাদের প্রেরণার অন্যতম উজ্জ্বল নাম। শ্রদ্ধা ও প্রণাম 🙏

ছবিতে: "২৪ মে ১৯৭৪, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৭৫তম জন্মজয়ন্তীতে তাঁকে জন্মদিনের তিলক পরিয়ে দিচ্ছেন তাঁর জ্যেষ্ঠা পুত্রবধূ উমা কাজী এবং পেছনে কবি-পত্নী প্রমীলা দেবীর প্রতিকৃতিতে মালা পরিয়ে দিচ্ছেন কনিষ্ঠা পুত্রবধূ কল্যাণী কাজী।"

🌼যেখানে মনের মুক্তি, যেখানে জ্ঞানের আলো,সেই পথেই আজও আমাদের হাত ধরে চলেন বিশ্বকবি।🌼আজ ২৫শে বৈশাখ,আজ আমাদের বিশ্ববরেণ্য,ব...
09/05/2026

🌼যেখানে মনের মুক্তি, যেখানে জ্ঞানের আলো,
সেই পথেই আজও আমাদের হাত ধরে চলেন বিশ্বকবি।🌼

আজ ২৫শে বৈশাখ,আজ আমাদের বিশ্ববরেণ্য,বিশ্বকবি রবি ঠাকুর এর জন্মদিবস।
শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করি বিশ্বকবিকে।
তাঁর সৃষ্টি আমাদের সাহস জোগাক, মানুষ হতে শেখাক।
🙏🏻

আতপুর উদানের তরফ থেকে প্রবাদপ্রতিম চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং সাহিত্যিক সত্যজ...
02/05/2026

আতপুর উদানের তরফ থেকে প্রবাদপ্রতিম চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং সাহিত্যিক সত্যজিৎ রায়ের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি...
মহারাজা, তোমারে সেলাম।
তোমার সৃষ্টি আমাদের চিরদিন পথ দেখাবে।

আমাদের কিশলয় বিভাগের সদস্য স্নেহা দে এইবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯১% নম্বর নিয়ে। আমরা গর্বিত।স্নেহার...
30/04/2026

আমাদের কিশলয় বিভাগের সদস্য স্নেহা দে এইবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯১% নম্বর নিয়ে। আমরা গর্বিত।
স্নেহার জন্য দলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি অনুভূতি, ভাবনা আর সংস্কৃতির বাহক। 🌍✨English Language Day পালিত হয় মহান সাহিত্যিক ও ...
23/04/2026

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি অনুভূতি, ভাবনা আর সংস্কৃতির বাহক। 🌍✨
English Language Day পালিত হয় মহান সাহিত্যিক ও নাট্যকার William Shakespeare-এর জন্ম (১৫৬৪) ও মৃত্যু (১৬১৬) দিবসকে স্মরণ করে। আজকের দিনে ভাষার সৌন্দর্য আর প্রকাশের শক্তিকে উদযাপন করি।
সুন্দরভাবে বলি, সাহসের সাথে লিখি, আর নিজের কণ্ঠকে ছড়িয়ে দিই চারদিকে।

Language is not just a tool of communication—it carries emotions, ideas, and culture. 🌍✨
English Language Day is celebrated on the birth (1564) and death (1616) anniversary of Playwright & poet William Shakespeare.

Let’s celebrate the beauty of expression and the power of words that connect us all.
Speak kindly, write boldly, and let your voice be heard. 💙

গতকাল(১৮ ই এপ্রিল ২০২৬) আমাদের দলের সদস্য ও সহ সচিব শম্পা মাহাতোর লেখা প্রথম কাব্য গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আমাদে...
19/04/2026

গতকাল(১৮ ই এপ্রিল ২০২৬) আমাদের দলের সদস্য ও সহ সচিব শম্পা মাহাতোর লেখা প্রথম কাব্য গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আমাদের দল ঘরে। সেই মূহুর্তের কিছু ছবি আমরা রাখলাম উদানের স্মৃতির পাতায়। শম্পা মাহাতো কে আতপুর উদানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

বই: চন্দ্রবিন্দুর মাথা হেঁট
মুদ্রিত মূল্য ২০০ টাকা
বইটি সংগ্রহের জন্য
📞৭০০৫৪৯৩৬৮৭

17/04/2026

অসংখ্য ধন্যবাদ টিম CSS( Chemical Society of Shyamnagar) কে, আমাদের পাশে থাকার জন্য। আমরা চাই এই বন্ধুত্ব আরও দৃঢ় এবং সুদীর্ঘ হোক। আগামী দিন গুলো তে আতপুর উদান ও CSS যৌথ প্রয়াসে অনেক ভালো কাজ করবে, আমরা সেই আশা রাখি।
নাটকের জয় হোক। সমাজ আরও সুন্দর ও সৃষ্টিশীল হোক। 🎭🌱

Address

104/5 West Ghosh Para Road, P. O. Authpur
Shyamnagar
743128

Alerts

Be the first to know and let us send you an email when Udan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Udan:

Shortcuts

Share