18/08/2026
দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রণালয়, ভারত সরকারের অধীনস্থ 'জাতীয় বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পরিষদ' (NCVET)-এ নির্দিষ্ট মেয়াদের চুক্তির ভিত্তিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।
শূন্যপদের বিবরণ ও সংখ্যা:
• সিনিয়র কনসালটেন্ট — ১ জন
• পরামর্শদাতা (গ্রেড ২) — ১ জন
• পরামর্শদাতা (গ্রেড ১) — ৪ জন
• তরুণ পেশাদার (Young Professional) — ৭ জন
• ডেটা বিশ্লেষক (Data Analyst) — ২ জন
• গবেষণা বিশ্লেষক (Research Analyst) — ২ জন
• থম্যাটিক লিড — ২ জন
চুক্তির মেয়াদ:
প্রাথমিক চুক্তি ২ বছরের জন্য। তবে কর্মক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক চাহিদার ওপর ভিত্তি করে প্রতিবার ১ বছর করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই মেয়াদ বর্ধিত করা যেতে পারে।
আবেদন করার শেষ তারিখ: ৩১শে আগস্ট ২০২৬
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের অনলাইনে নিচের অফিশিয়াল লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে:
https://ncvet.gov.in/career-opportunities
#শিক্ষাঙ্গন