23/09/2026
শ্রীরামপুর শহরের মাননীয় মন্ত্রী শ্রী ভাস্কর ভট্টাচার্যকে ‘শ্রীরামপুর গান্ধর্বী’র তরফে সম্মানিত ও সংবর্ধিত করা হল গত ২০ সেপ্টেম্বর, চড়কডাঙা রোডের গান্ধর্বী-গৃহে।
এই উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল এক ছোটো কিন্তু মনোজ্ঞ অনুষ্ঠানের। এতে অংশ নিয়েছিল গান্ধর্বীর ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট মানুষজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শ্রীনিধি শীল (কনিষ্ঠতমা), শুভব্রত ঘোষ (আবৃত্তি), ঋতম মণ্ডল, রুদ্রনীল দত্ত, সৌমী দত্ত, দেবাদৃতা ঘোষ, সুপর্ণা ভট্টাচার্য (মন্ত্রীজায়া), ডঃ সোমা ঘোষ এবং শ্রী ভাস্কর ভট্টাচার্য স্বয়ং। অনুষ্ঠানস্থল শান্তিনিকেতন শৈলীতে অপূর্ব রূপে সজ্জিত করে তুলেছিল আশ্রমেরই ভূমিকন্যা, আমাদের ছাত্রী দেবযানী মুখোপাধ্যায়। অনুষ্ঠানের আন্তরিকতা ও আড়ম্বরহীনতা মুগ্ধ করে আমাদের সম্মানীয় অতিথিকে।