Serampore High School, Serampore, Hooghly

Serampore High School, Serampore, Hooghly Official page of the age-old institution Serampore High School, Serampore Hooghly to serve better.

"নেশামুক্ত ভারত অভিযান "-- ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ  জীবনবোধ গঠনের উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে, হুগলি জেলা প্রশাসনের নির্দ...
12/12/2025

"নেশামুক্ত ভারত অভিযান "--

ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ জীবনবোধ গঠনের উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে, হুগলি জেলা প্রশাসনের নির্দেশে গত ২৮শে নভেম্বর তারিখ শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে “নেশামুক্ত ভারত অভিযান” কর্মসূচি পালিত হল।‌ ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিকটবর্তী বিদ্যালয়গুলির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বক্তৃতা , কুইজ , স্লোগান রচনা প্রভৃতি প্রতিযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে নেশামুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়।

সমগ্র সচেতনতামূলক কর্মসূচিকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিষয়টি প্রতিযোগিতার মাধ্যমে পরিচালনা করা হয়; এর ফলে ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত ও উৎসাহজনক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন, শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত পরিদর্শক শ্রীযুক্ত সুখময় চক্রবর্তী মহাশয়, শ্রীরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (CIC) শ্রী সন্তোষ কুমার সিং মহাশয় এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী পার্থপ্রতিম দত্ত মহাশয়।

প্রতিযোগিতায় বিচারকের আসন অলংকৃত করেছেন শ্রীরামপুর পরমেশ্বরী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী নবনীতা চ্যাটার্জি মহাশয়া।

ধন্যবাদ জানাই শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও চাতরা নন্দলাল ইনস্টিটিউশনের কর্তৃপক্ষকে , যাঁরা স্বল্প সময়ের অবহিতকরণে তাঁদের ছাত্র-ছাত্রীদের এই অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করে জেলা প্রশাসন ও বিদ্যালয়ের এই উদ্যোগকে সফল করে তুলেছেন।

নেশা মুক্ত জীবনের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিবছর সেমিনার এবং কিছু কর্মসূচি নির্দিষ্ট কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকে। এই বছর একই কর্মকান্ডের সাথে জেলা প্রশাসনের উদ্যোগ যুক্ত হওয়ায় কার্যক্রমটি অন্য মাত্রা পেয়েছে । আশা রাখি আমরা এভাবেই আমাদের উদ্যোগের বহমানতা প্রশাসনের সহযোগিতায় বজায় রাখতে পারব। প্রত্যাশা এই, এমন উদ্যোগ আগামী দিনের সুনাগরিকের সংযত রুচিবোধ ও চিন্তাচেতনার পাথেয় হবে।

প্রয়াত প্রাক্তন শিক্ষক ব্রহ্মপদ পাল মহাশয় ---চলে গেলেন শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক  ব্রহ্মপদ পাল মহাশয...
09/12/2025

প্রয়াত প্রাক্তন শিক্ষক ব্রহ্মপদ পাল মহাশয় ---

চলে গেলেন শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ব্রহ্মপদ পাল মহাশয় । বার্ধক্যজনিত কারণেই গতকাল ,০৮/১২/২৫ তারিখ নিজের বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রও ছিলেন। জীবন বিজ্ঞানের শিক্ষক রূপে দীর্ঘদিন এই বিদ্যালয়ে শিক্ষকতা করে ২০০২ সালে তিনি অবসর গ্রহণ করেন। ছাত্র জীবন এবং শিক্ষকতা জীবন মিলিয়ে দীর্ঘ ৫০ বছরের সম্পর্ক এই বিদ্যালয়ের সঙ্গে।

সুশিক্ষক, স্নেহপ্রবণ অভিভাবকের মতোই ছাত্রদের পথপ্রদর্শক ছিলেন। স্বল্পবাক্, মিষ্টভাষী , ধার্মিক ও বন্ধুবৎসল মানুষ হিসেবে তিনি সর্বজনপ্রিয় ছিলেন । তাঁর গুরু ভক্তি ছিল অতুলনীয়। অনুসন্ধিৎসু ও পরিব্রাজক মন নিয়ে দেশে-বিদেশে ভ্রমণ করে অনুভব করেছেন প্রকৃতি ও মানুষের অবিচ্ছেদ্য বন্ধনকে, আর এই ভ্রমণসূত্রে তাঁর ঝুলিতে ছিল নানা অভিজ্ঞতার চমকপ্রদ সম্ভার। অবসর গ্রহণের পরেও বহুবার বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন। প্রাক্তন ও বর্তমান সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন চিরকাল।
এমন একজন নম্র , কোমল হৃদয় সুহৃদ শিক্ষককে হারিয়ে আমরা মর্মাহত।

শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে স্বর্গীয় শিক্ষক মহাশয়ের আত্মার চিরশান্তি কামনা করি। ওনার স্ত্রী , পুত্র ও পরিবারবর্গের প্রতি রইলো আমাদের আন্তরিক সমবেদনা ।

বড্ড তাড়াহুড়ো করে চলে গেলেন! এত ব্যস্ততার তো কোনো পূর্বাভাস ছিল না! এই তো ক’মাস আগেও প্রাক্তনী সভার অবকাশে বিদ্যালয়ে ...
29/08/2025

বড্ড তাড়াহুড়ো করে চলে গেলেন! এত ব্যস্ততার তো কোনো পূর্বাভাস ছিল না! এই তো ক’মাস আগেও প্রাক্তনী সভার অবকাশে বিদ্যালয়ে এসেছিলেন।
নব্বইয়ের দশকের শেষ দিক থেকে শ্রীরামপুরে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করা যে কোনো প্রজন্মের কাছে এক সমীহ আদায়কারী নাম—সৌমিত্র শঙ্কর দাশগুপ্ত। ছাত্র-ছাত্রী মহলে ' এস এস ডিজি ' নামেই তাঁর সর্বজনপ্রিয় পরিচিতি।শ্রীরামপুর কলেজের ইংরেজি বিভাগে প্রথিতযশা অধ্যাপকদের সারিতে নিজের নাম উজ্জ্বলভাবে যুক্ত করেছিলেন। পরবর্তীতে উপাধ্যক্ষের গুরুদায়িত্বও নিষ্ঠার সাথে সামলেছিলেন। তবে ব্যস্ততার মধ্যেও থেমে থাকেনি তাঁর —শেলী, কিটস, বায়রন প্রমুখ কবিদের মাধ্যমে ছাত্রছাত্রীদের অনাস্বাদিত জগতে নিয়ে যাওয়ার অনবদ্য প্রচেষ্টা।অবসরের পরেও তাঁর কলম থামেনি। বহমান থেকেছে সারস্বত চর্চা।

শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় তাঁর কাছে ছিল আবেগের আরেক নাম। গর্ব করে জানান দিতেন এই বিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে। বিদ্যালয়ের অলিন্দে নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা আনন্দের সঙ্গে ভাগ করে নিতেন তিনি।কিন্তু কর্কটরোগের করাল গ্রাস সমাপ্তি টানলো সেইসব আবেগভরা আলোচনার পথে। আজ বিলীন হলেন পঞ্চভূতে। শেষ বার ঘুরে গেলেন আবেগের বিদ্যালয়।
আপনার ‘আলমা মাটার’ আপনাকে সস্নেহে, শ্রদ্ধায় স্মরণে রাখবে।
ভালো থাকবেন, স্যার। 🌹

 .  .Three years ago, our boys planted 75 saplings   across the town to celebrate the 75th Independence Day. This year, ...
16/08/2025

. .
Three years ago, our boys planted 75 saplings across the town to celebrate the 75th Independence Day. This year, on the very same day, they returned to see some of those saplings—now standing tall and green—and joyfully added more to the growing family. The occasion was graced with the presence of the President of the school's SMC, hon'ble councillor and CIC member from ward no.7, member representative of alumni association and several guardians. The celebration came alive with the smart turnout of NCC cadets, a spirited band performance by the students, and an atmosphere brimming with energy, enthusiasm, and cheer that even the scorching heat couldn’t dampen. May this enthusiasm remain for the sake of the country and society at large.

Delicacy from our kitchen! 🙂  বছরের ৩৬৫ দিন আমরা হয়তো পারিনা কিন্ত তারই মাঝখানে অবসর খুঁজে নিই ওদের রসনার তৃপ্তিতে রসদ ...
28/07/2025

Delicacy from our kitchen! 🙂
বছরের ৩৬৫ দিন আমরা হয়তো পারিনা কিন্ত তারই মাঝখানে অবসর খুঁজে নিই ওদের রসনার তৃপ্তিতে রসদ জোগান দেওয়ার। তারই কিছু মুহূর্ত ধরে রেখেছিলেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাগণ।

বর্তমান প্রজন্মের ছাত্র - শিক্ষক - কেউ তাঁকে খুব একটা  চেনার কথা নয়। বাড়ি বেশ কিছুটা দূরে দমদম নাগের বাজারের ক্লাইভ হা...
03/07/2025

বর্তমান প্রজন্মের ছাত্র - শিক্ষক - কেউ তাঁকে খুব একটা চেনার কথা নয়। বাড়ি বেশ কিছুটা দূরে দমদম নাগের বাজারের ক্লাইভ হাউসের কাছে। অবসরের পর তাই সেভাবে বিদ্যালয়ে আসা যাওয়া ছিল না। সেখান থেকে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ আঠাশ বছরের কর্মজীবনের পালা সমাপ্ত করেন ২০০৭ সালে। গতকাল সাঙ্গ করলেন ইহ জীবনের নির্ধারিত কোটা! মল্লিক বাজার স্নায়ু-শল্য চিকিৎসা কেন্দ্রে হওয়া অপারেশন ওনার এই চলে যাওয়ায় অন্তরায় সৃষ্টি করতে পারে নি।অঙ্ক করাতেন। কিন্তু 'দোর্দণ্ডপ্রতাপ' অঙ্কের মাষ্টারমশাই বলতে যা বোঝায় তার থেকে দূরে, নিজেকে একটু গুটিয়ে রাখা, অনুচ্চারিত, সাদামাটা উপস্থিতির মানুষ ছিলেন দিলীপ সমাজদার বাবু। আঠাশ বছরের সম্পর্ক তার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের সাথে। নাই বা থাক কোনো সাক্ষাৎ - পরিচয়। আঠাশ বছরের কর্মবন্ধনের আবেগই যথেষ্ট , অচেনা ছাত্র , কর্মীদের একযোগে বাঁধতে। আঠাশ বছরের ছাত্র ভান্ডারের সাথে রেখে গেলেন স্ত্রী , এক পুত্র, পুত্রবধূ , দুই কন্যা ও নাতনীদের। শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়-এর পক্ষ থেকে পরিবারের প্রতি রইল সমবেদনা।
ভালো থাকবেন মাস্টারমশাই ,.…পরপারে! 🙏🙏🙏

A little ice breaking of the kids in the path of yoga.
21/06/2025

A little ice breaking of the kids in the path of yoga.

     Delayed post , but the delight is double this year(2024)! We started our ambitious effort in this arena for a coupl...
18/05/2025


Delayed post , but the delight is double this year(2024)! We started our ambitious effort in this arena for a couple of years. This time we have two together out of a few chosen students who sat for the prestigious . In pic -- Saptarshi Makal and Rahul Biswas alongwith their mentors Rupanjana and Sumana Nandy Madam. Congratulations to the achiever sand their guides. #বাংলা_স্কুল

বাবা রঙের  কারখানার শ্রমিক। প্রান্তিক জনপদ  বরা- য় ছোট বোন,  মা, বাবা আর দারিদ্র্যের সাথে জীবন কাটানো রক্তিম দে বরাবরের...
02/05/2025

বাবা রঙের কারখানার শ্রমিক। প্রান্তিক জনপদ বরা- য় ছোট বোন, মা, বাবা আর দারিদ্র্যের সাথে জীবন কাটানো রক্তিম দে বরাবরের মুখচোরা। কিন্তু অত্যন্ত বাধ্য ও নিজের কাজের প্রতি দায়বদ্ধ। সেই গুণ অবলম্বন করেই এবারের মাধ্যমিকে রক্তিম ৬৪২! দারিদ্র্য জয় করে ওর স্বপ্ন শিখর প্রাপ্ত হোক। হ্যাঁ, ভুল হবে ওর NMMSE স্কলারশিপে সাফল্যের মতো এই মাধ্যমিকে সাফল্যের পেছনেও বিদ্যালয়ের স্যার ম্যাডাম দের পরিশ্রমকে কুর্নিশ না জানালে। Rocktim Kumar Dey ! Marks obtained-642 #বাংলা_স্কুল

একাদশের দ্বিতীয় সেমিস্টারের জন্য এই বছর বসন্ত উৎসব পালন করা না গেলেও বসন্ত আবাহনে কোন ত্রুটি ছিল না পঞ্চম শ্রেণির পক্ষ ...
23/03/2025

একাদশের দ্বিতীয় সেমিস্টারের জন্য এই বছর বসন্ত উৎসব পালন করা না গেলেও বসন্ত আবাহনে কোন ত্রুটি ছিল না পঞ্চম শ্রেণির পক্ষ থেকে .... 'আপন মনের মাধুরী' মিশিয়ে ওরা প্রকাশ করল দেওয়াল পত্রিকা --- 'বাসন্তিকা '। প্রকৃতিতে যখন রঙের উৎসবের সাড়া পড়েছে , তখন ওরাই বা তা থেকে দূরে থাকে কী করে ! তাই ওদের ভাবনায় রঙের উৎসব 'দোল ' ধরা দিয়েছে অপটু হাতে, কালির রেখায় , তুলির আঁচড়ে । এভাবেই ঘটুক সহজ ভাবনার নান্দনিক প্রকাশ, তৈরি হোক শৈল্পিক চেতনা ।

We are on solar now! A much- awaited rooftop solar power project is now fully operational in   . This eco-friendly measu...
19/02/2025

We are on solar now! A much- awaited rooftop solar power project is now fully operational in . This eco-friendly measure will facilitate our academic endeavours for sure. We convey our gratitude to , , and all concerned for their endorsement in this project.

Address

121, Netaji Subhas Avenue, Hooghly
Serampore
712201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Serampore High School, Serampore, Hooghly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Serampore High School, Serampore, Hooghly:

Shortcuts

Share

Category