20/12/2025
সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের (উঃ মাঃ) সেই সকল প্রাক্তন ছাত্রগণ যাঁরা এখনও 'পুনর্মিলন উৎসব - ২০২৫' -এ আসবেন কি না ঠিক করে উঠতে পারেন নি তাঁদের প্রতি :
শ্রদ্ধেয়, স্নেহের দাদা-ভাইগণ, বর্তমান বিশ্ব পরিস্থিতে আমরা এক যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি । বিশ্ব-পরিস্থিতির পাহাড় প্রমাণ চাপ সার্বিকভাবে আমাদের অস্থিতিশীল করে তুলেছে । সময়ের সাথে সাথে আমরা আমাদের সুবর্ণ যুগ (বিদ্যালয় জীবন) হারিয়েছি । হারিয়েছি আমাদের প্রাণ-প্রিয় শিক্ষকগণের অধিকাংশগণকে ... রামকৃষ্ণ মিশনের সৎসঙ্গে যাঁরা আমাদের মনে এক স্বর্গ সৃষ্টি করতে পেরেছিলেন ।
বর্তমান সময়ে 'Human Resource' সবচেয়ে বড় সম্পদ আর এই এই Resource-কে কাজে লাগিয়ে মানুষের সার্বিক উত্তরণ ঘটানোর একমাত্র উপায় Human-Relationship-কে আরও নিবিড় করা ।
এখনও আমাদের ইহ-জগতে 'রামকৃষ্ণ মিশন', আমাদের দেবালয়ের স্বর্গীয় উপস্থিতি আছে ..., এখনও আমরা আমাদের দেবতুল্য মহারাজগণের আশীর্বাদ, স্নেহ, ভালবাসা পাই ... যা আমাদের চালিকাশক্তি ।
আসুন দাদা-ভাইগণ, বিশ্ব-পরিস্থিতির এই সংকটময় সময়কালে আমরা আমাদের দেবালয়ে, সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে (উঃ মাঃ) এক দিনের জন্য ('পুনর্মিলন উৎসব - ২০২৫') মিলিত হই, আমাদের দেবতুল্য মহারাজগণের আশীর্বাদ, স্নেহ, ভালবাসা লাভ করি ... যা আমৃত্যু আমাদের পাথেয় হয়ে থাকবে ।
আসুন সকলে 'পুনর্মিলন উৎসব - ২০২৫' - কে স্মরণীয় করে রাখি ।
সকল উপস্থিত প্রাক্তনীগণকে অনুরোধ, এই উৎসবকে স্মরণীয় করে রাখতে সকলে সূচী অনুযায়ী প্রত্যেকটি পর্বের আলাদা আলাদা ভিডিও করে রাখবেন ... যাতে এগুলি থেকে আমরা একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরী করতে সমর্থ হই ।