Saldahara Primary School

Saldahara Primary School Government Primary School

বিদ্যালয় প্রাঙ্গণে এক বছর আগে এই শিউলি ফুল গাছটি লাগিয়েছিলেন আমাদের বিদ্যালয়ের সহ-শিক্ষক শুভজিৎ পাল মহাশয়।          ...
25/09/2025

বিদ্যালয় প্রাঙ্গণে এক বছর আগে এই শিউলি ফুল গাছটি লাগিয়েছিলেন আমাদের বিদ্যালয়ের সহ-শিক্ষক শুভজিৎ পাল মহাশয়।

শিউলিফুলের গাছ
আমি সমস্ত দিন কেবল টুপ্‌টাপ্‌ করিয়া ফুল ফেলিতেছি; আমার তো আর কোনো কাজ নাই। আমার প্রাণ যখন পরিপূর্ণ হইয়া উঠে, আমার সাদা সাদা হাসিগুলি মধুর অশ্রুজলের মতো আমি বর্ষণ করিতে থাকি।
আমার চারি দিকে কী শোভা! কী আলো! আমার শাখায় শাখায় পাতায় পাতায় সূর্যের কিরণ নাচিতেছে। বীণার তারের উপর মধুর সংগীত যেমন আপনার আনন্দে থর্‌থর্‌ করিয়া কাঁপিয়া উঠে, স্বর্গ হইতে নামিয়া আসে, এবং কাঁপিতে কাঁপিতে স্বর্গেই চলিয়া যায়; আমার পাতায় পাতায় প্রভাতের আলো তেমনি করিয়া কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে, চমক খাইয়া আকাশে ঠিক্‌রিয়া পড়িতেছে, সেই আলোকের চম্পক-অঙ্গুলি স্পর্শে আমার প্রাণের ভিতরেও ঝিন্‌ঝিন্‌ করিয়া বাজিয়া উঠিতেছে, কাঁদিয়া উঠিতেছে— আমি আপনাকে আর রাখিতে পারিতেছি না— বিহ্বল হইয়া আমার ফুলগুলি ঝরিয়া পড়িতেছে।

বাতাস আসিয়াছে। ভোরের বেলায় জাগিয়া উঠিয়াই আমাকে তাহার মনে পড়িয়াছে। রাত্রে সে স্বপ্ন দেখিয়া মাঝে মাঝে জাগিয়া আমার কোলের উপর আসিয়া আবার ঘুমাইয়া পড়ে। আমার কোমল পল্লবের স্তরের মধ্যে আসিয়া সে আরাম পায়। আধো-আধো স্বরে সে আমাকে ঘিরিয়া ঘিরিয়া কথা কহে, সে তাহার খেলার গল্প করে, আকাশের মেঘ ও সমুদ্রের ঢেউয়ের কাহিনী বলে— বলিতে বলিতে ভুলিয়া যায়, চলিয়া যায়— আবার কখন আপন মনে ফিরিয়া আসে। সে যখন দূর হইতে আসিয়া দুই-একটা কথা বলিয়া আমার পাশ দিয়া চলিয়া যায়, তাহার উড়ন্ত আঁচলটি আমার গায়ে একটু ঠেকিয়া অমনি উড়িয়া যায়, আমার সমস্ত ডালপালা চঞ্চল হইয়া উঠে, আমার ফুলগুলি তাহার পিছন পিছন উড়িয়া যায়, স্নেহভরে ভূমিতে পড়িয়া যায়।

দুপুরবেলা চারি দিক নিঝুম হইয়া গেলে একটি পাখি আসিয়া আমার পাতার মধ্যে বসিয়া এক সুরে ডাকিতে থাকে। তাহার সেই সুর শুনিয়া ছায়াখানি আমার তলায় ঘুমাইয়া পড়ে। বাতাস আর চলিতে পারে না। মেঘের টুকরা স্বপ্নের মতো ভাসিয়া যায়। দূর হইতে রাখালের বাঁশির স্বর মিলাইয়া আসে। ঘাসের ভিতরে বেগুনি ফুলগুলি বৃন্তসুদ্ধ মাথা হেঁট করিয়া থাকে। দুই-একটা করিয়া আমার ফুল যেন ভুলিয়া ঝরিয়া পড়ে। তাহারাও সেই পাখির এক সুরে এক গানের মতো, সমস্ত দুপুরবেলা একভাবে একছন্দে একটির পরে একটি করিয়া ঝরিতে থাকে— ভূমিতে পড়িয়া মরিতে থাকে— আপনার মনে মিলাইয়া যায়।

সন্ধ্যার কনক-উপকূল ছাপাইয়া অন্ধকার যখন জগৎ ভাসাইয়া দেয়, আমি তখন আকাশে চাহিয়া থাকি। আমার মনে হয় আমার আজন্মকালের ঝরা ফুলগুলি আকাশে তারা হইয়া উঠিয়াছে। উহাদের মধ্যেও দু-একটা কখনো কখনো ঝরিয়া আসে, বোধ করি আমারই তলায় আসিয়া পড়ে, সকালে তাহার উপরে শিশির পড়িয়া থাকে। এইরূপ স্বপ্ন ভাবিতে ভাবিতে আমি ঘুমাইয়া পড়ি এবং ঘুমাইতে ঘুমাইতে স্বপ্ন দেখি; নিশীথের মাধুরী আমাকে আচ্ছন্ন করিয়া রাখে। আমি স্বপ্নে অনুভব করিতে থাকি ধীরে ধীরে আমার কুঁড়িগুলি আমার সর্বাঙ্গে পুলকের মতো ছাইয়া উঠিতেছে। আধঘুমঘোরে শুনিতে পাই আমার সন্ধ্যাবেলাকার ফোটা ফুলগুলি টুপ্‌টুপ্‌ করিয়া অন্ধকারে ঝরিয়া পড়িতেছে।

আমি সমস্ত দিনরাত্রি এই নীল আকাশের তলে দাঁড়াইয়া আছি— আমি চলিতে পারি না, খুঁজিতে পারি না, কোথায় কী আছে সকল দেখিতে পাই না। আমি কেবল আকাশের গুটিকত তারা চিনিয়া রাখিয়াছি, আর কাননের গুটিকতক গাছ দেখিতে পাই, তাহারা প্রভাতের আনন্দে আমারই মতো কাঁপিয়া কাঁপিয়া উঠে। আমার কাছে দূর বন হইতে ফুলের গন্ধ আসে, কিন্তু সে ফুল আমি দেখিতে পাই না। পল্লবের মর্মর শুনিতে পাই কিন্তু কোথায় সে ছায়াময় বন! শুভ্র ক্ষীণ মেঘ আকাশের উপর দিয়া ভাসিয়া যায়— কিন্তু কোথায় সে যায়! যে পাখি অনেক দূর হইতে উড়িয়া আমার ডালে আসিয়া বসে সে কেন আমাকে জগতের সকল কথা বলিয়া।
~ রবীন্দ্র রচনা সমগ্র
Subhajit Pal

ছবিতে ৯ বছর আগে ২২/০৯/২০১৬ তারিখে বিদ্যালয়ের কিচেন গার্ডেন হতে মিড-ডে মিলের জন্য ঢেঁড়স তুলছেন রাঁধুনী বাণী সরেন।
22/09/2025

ছবিতে ৯ বছর আগে ২২/০৯/২০১৬ তারিখে বিদ্যালয়ের কিচেন গার্ডেন হতে মিড-ডে মিলের জন্য ঢেঁড়স তুলছেন রাঁধুনী বাণী সরেন।

আজ(22/09/25)সোমবার, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করলেন SARENGA BPHC-র ডক্টর্ সুমন্ত সিংহ।
22/09/2025

আজ(22/09/25)সোমবার, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করলেন SARENGA BPHC-র ডক্টর্ সুমন্ত সিংহ।

৭ বছর আগে আজকের দিনে বিদ্যালয়ে বিশ্বকর্মা পূজা করেছিলেন তৎকালীন প্রধান শিক্ষক সাধুচরণ সিংহ মহাপাত্র  মহাশয়।
18/09/2025

৭ বছর আগে আজকের দিনে বিদ্যালয়ে বিশ্বকর্মা পূজা করেছিলেন তৎকালীন প্রধান শিক্ষক সাধুচরণ সিংহ মহাপাত্র মহাশয়।

আমাদের বিদ্যালয়ের ২০০৩ সালের পুরোনো ছবি।Sandip Sinhamahapatra
16/09/2025

আমাদের বিদ্যালয়ের ২০০৩ সালের পুরোনো ছবি।

Sandip Sinhamahapatra

আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় সাধুচরন সিংহ মহাপাত্র মহাশয় গতকাল পরলোক গমন করেছেন, ওনার বিদেহী আত্মা...
03/04/2025

আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় সাধুচরন সিংহ মহাপাত্র মহাশয় গতকাল পরলোক গমন করেছেন, ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি 🙏🏻🙏🏻🙏🏻
আপনি যেখানেই থাকুন ভালো থাকবেন স্যার।
আপনার অবদান কখনও ভুলার নয়, পরোপকারী, বড়ো মনের মানুষ ছিলেন আপনি।
শালডহরা প্রাথমিক বিদ্যালয় আজ শোকাহত 😭

Address

Saldahara
Sarenga
722150

Opening Hours

Monday 10:30am - 4pm
Tuesday 10:30am - 4pm
Wednesday 10:30am - 4pm
Thursday 10:30am - 4pm
Friday 10:30am - 4pm
Saturday 10:30am - 2pm

Telephone

+918926796214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saldahara Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Saldahara Primary School:

Shortcuts

Share

Category