BSN UNITY

BSN UNITY Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BSN UNITY, Education Website, DD-36, Salt Lake City, Sector 1, Kolkata - 700064, Salt Lake City.

18/02/2022

একটা অন্যায়ের প্রতিবাদ করেছে বলে এরকম শাস্তি ? খেতেও দেবেন না , বাইরেও বেরোতে দেবেন না ! এসব কি হচ্ছে !

আমরা কলেজ এবং Hostel এর কর্মকর্তাদের এ হেন ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাই ! আমাদের বোন , senior দিদিদের আর সহপাঠীদের এই অবস্থা থেকে যত শীঘ্র সম্ভব মুক্তি দেওয়া হোক !

আজও কর্তৃপক্ষের টনক নড়ল না ! তাঁরা আর কতদিন আমাদের এভাবে বসিয়ে রাখবেন ?
যে nurse অপরকে সাহায্য করে বেঁচে উঠতে , trauma কাটাতে আজ সেই nurse ই su***de attempt করুক মানসিক চাপে পড়ে এটাই কি কর্তৃপক্ষ চাইছে ? তাতে কি Nursing student দের emotional stability নিয়ে প্রশ্ন তোলা এবং তারা এই profession এর অযোগ্য প্রমান করা সোজা হবে ? তাই কি এত চাপ সৃষ্টি করা ?

দয়া করে দ্রুত পরীক্ষা বাতিল করুন এবং আসন্ন বিপদের থেকে আমাদের বাঁচান !

শুরু থেকেই আমরা চলছি একটা অজানার পথে , আমাদের কিছু কলেজের কোনো structured class schedule নেই , কিছু কলেজে সব complete হয...
18/02/2022

শুরু থেকেই আমরা চলছি একটা অজানার পথে , আমাদের কিছু কলেজের কোনো structured class schedule নেই , কিছু কলেজে সব complete হয়ে যাচ্ছে দুর্বার গতিতে । অর্ধেকের বেশি হওয়ার পর আবার আগের বছরের পরীক্ষা দিতে হবে এবং তারপর running year এর পরীক্ষা আবার নির্দিষ্ট সময়েই দিতে হবে ।

এই অন্যায় দাবির প্রতিবাদে যারা সামিল হয়েছিলো , তারা যাতে দ্বিতীয়বার বেরোতে না পারে , তাই hostel এ তালা দেওয়া হলো, কিছু কলেজ ছাত্রীদের hostel ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে, এমনকী বাড়িতে বাড়িতে হুমকি দেওয়া হলো ! এই মানসিক চাপের মাঝে এই ধরনের ব্যবহার যে কতটা ভয়াবহ তাঁরা দেখলেন না ।

একজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ার পরেও কর্তৃপক্ষের কোনোভাবে টনক নড়ল না ।
আর কতদিন এভাবে চলবে ! Online এ ক্লাস হঠাৎ হঠাৎ হবে , তারপর হঠাৎই পরের বর্ষের পড়াশোনা জোর কদমে শুরু হয়ে যাবে , তারপর আবার আগের বছর ..
আমরা পুরোপুরিই confused...
এতজনের গোটা carrier নির্ভর করছে যে পরীক্ষাগুলোর উপর সেগুলো এভাবে দেবো কেন আমরা ।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দয়া করে পরীক্ষাটা cancel করুন ।
আপনারা সঠিক সময়ে সঠিকভাবে পরীক্ষা নিলে আমরা কোনোভাবেই এতকথা বলতাম না ! আমরা এতজন সবাই একসাথে তো ভুল হতে পারি না ! আর মানসিক চাপ বাড়িয়ে দেবেন না এটাই অনুরোধ করবো ।

17/02/2022

সব জেনেশুনেও ইউনিভার্সিটি নীরব দর্শকের ভূমিকায় কেন?
আজ আন্দোলনরত কোনো ছাত্রী শারীরিক ভাবে ভেঙে পড়লে তার সব দায় ইউনির্ভাসিটি নেবে তো? আমাদের প্রতি এই উদাসীনতার আমরা তীব্র নিন্দা করি।
আমাদের আন্দোলন চলছে চলবে✊✊

17/02/2022

#আমাদের_দাবি_মানতেই_হবে

আমাদের আন্দোলনকে দমিয়ে রাখতে শিক্ষার্থীরা যাতে হোস্টেল থেকে বেরোতে না পারে , তার সুব্যবস্থা করা হচ্ছে , অথচ আমাদের ন্যায্য দাবিতে কোনোভাবেই দৃকপাত করা হচ্ছে না ।

হ্যাঁ ! বিভিন্ন জায়গার student দের হোস্টেলে আটকে রাখা হচ্ছে , যাতে তারা University-র সামনে এসে যোগদান না করতে পারে ।
এইভাবে কন্ঠরোধ করা যাবে না ।

আপনারা যদি নিজেদের মতামতকে ঠিকই মনে করেন , তাহলে এত ভয় কীসের ! হোষ্টেল তালাবন্ধ ! বেরোতে দেবেন না ? কেন ? WBUHS এর সামনে পৌঁছে যাবে বলে !

16/02/2022

আমরা পশ্চিমবঙ্গের Health University -র ( WBUHS ) B.Sc. Nursing student ( সমস্ত বর্ষের ) -রা বিগত বর্ষের পরীক্ষা দিতে অত্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছি । আমাদের পরের বর্ষের ক্লাস , clinical duty সব কিছু শুরু হয়ে যাবার পরেও আমাদের পক্ষে বিগত বছরের পরীক্ষা , যা Covid-19 এর কারনে নেওয়া হয়নি , সেগুলি এখন দেওয়ার কথা বলা হচ্ছে । INC -র পরিপন্থী , University -র এই সিদ্ধান্ত যথেষ্ট চাপ সৃষ্টি করছে ।

A.C ঘরে বসে nursing student দের অবস্থা নিয়ে, exam দেওয়া নিয়ে জ্ঞান দেওয়া খুব সহজ। একবার পরিস্থিতি টাকে বোঝার চেষ্টাও কোনো কলেজ এবং University করে না ।

2 months ধরে নতুন year এর পড়া করার পর কিভাবে মাত্র ১৫ দিনের মাথায় আমরা previous year এর final এক্সাম এর preparation নেবো ?
প্রতিবাদ করলে আমাদের এদিক ওদিক বুঝিয়ে দমিয়ে দেওয়া হচ্ছে কেন ?

প্রেসিডেন্সি কলেজের দাদাদের অনেক ধন্যবাদ জানায় এই লড়াইতে আমাদের মতো ছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছে ! SFI দাদাদের এগিয়ে আসতে দেখে আমার খুব ভালো লাগছে।

প্রতিবাদ চলছে প্রতিবাদ চলবে।।
লড়াই চলবে এবং চলতে থাকবে , যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ✊✊✊

দাবী একটাই 🔴 পরীক্ষা ক্যান্সেল করা চাই ।

We the B.Sc Nursing students of
‌‌ ‌‌ WBUHS

16/02/2022

লড়াই , লড়াই , লড়াই চাই,
লড়াই করেই বাঁচতে চাই
✊✊✊

Address

DD-36, Salt Lake City, Sector 1, Kolkata - 700064
Salt Lake City
700064

Website

Alerts

Be the first to know and let us send you an email when BSN UNITY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share