True Skills Md Sayebul

True Skills Md Sayebul সুশিক্ষা জাতির মেরুদণ্ড

السلام عليكم ورحمه الله وبركاتهআমাদের গ্রামের মাদ্রাসায় আগামী 01/02/2026 রবিবার মাদ্রাসার ছেলেদের বাৎসরিক আঞ্জুমান এবং ...
28/01/2026

السلام عليكم ورحمه الله وبركاته

আমাদের গ্রামের মাদ্রাসায় আগামী 01/02/2026 রবিবার মাদ্রাসার ছেলেদের বাৎসরিক আঞ্জুমান এবং বাৎসরিক জলসার আয়োজন করা হয়েছে..... আপনাদের সকলকেই দাওয়াত থাকলো আসবেন ইনশাআল্লাহ...

18/01/2026
18/01/2026

অলসতা হলে চলবে না .....

06/01/2026
পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর  শব্দ হচ্ছে 'মধ্যবিত্ত' ,যে শব্দ উচ্চারণ করে পাওয়া যায় না পরিপূর্ণ তৃপ্তিকর আবাস কিংবা পরিপূর্ণ ...
06/01/2026

পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর শব্দ হচ্ছে 'মধ্যবিত্ত' ,যে শব্দ উচ্চারণ করে পাওয়া যায় না পরিপূর্ণ তৃপ্তিকর আবাস কিংবা পরিপূর্ণ অতৃপ্তিকর আবাস। তবুও এমন বিস্ময়কর শব্দের সাথে জড়িয়ে আছে সহস্রকর বাস্তব কথামালা, দিনের পর দিন শব্দমালা লেখা স্বত্বেও শেষ হবে না 'মধ্যবিত্ত ' শব্দের ভাবার্থ।
'মধ্যবিত্ত 'শব্দের সাথে জড়িয়ে থাকা বিশেষ বাক্যগুলো
নিম্নরূপ -
★মধ্যবিত্ত পরিবারের বাবা-মায়ের ইচ্ছা থাকে তাঁদের ছেলে-মেয়েগুলো বিশাল অট্টালিকার মালিক না হয়ে যেনো প্রকৃত মানুষ হতে পারে।
★বাবার কষ্টের টাকা বাঁচানোর জন্য কিছুটা পথ পায়ে হেঁটে গাড়িতে উঠে কলেজে যাওয়া ছেলে বা মেয়েটি মধ্যবিত্ত পরিবারের।
★লোকাল বাসে দাঁড়িয়ে থাকা মা কিংবা বোনের সমতুল্য কাউকে নিজের ছিটে বসতে দেওয়া ছেলেটি মধ্যবিত্ত পরিবারের।
★ক্লাসের সবচেয়ে নিম্নমানের ছাত্র কিংবা ছাত্রীর সাথেও সুসম্পর্ক রাখা স্টুডেন্টটি মধ্যবিত্ত পরিবারের।
★বারেবারে তালিপট্টি দিয়েও বছরের পর বছর জুতা ব্যবহার করা মানুষটি মধ্যবিত্ত পরিবারের।
★প্রাইভেট পড়িয়ে পাওয়া টাকা থেকে নিজের ফরম পূরণের টাকা দেওয়া,মায়ের জন্য টুকটাক ওষুধ আনা,বোনের পরিক্ষার জন্য টাকা দেওয়া কিংবা প্রিয়তমার জন্য সামান্যতম উপহার ক্রয় করা ছেলেটি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের।
★প্রায়শই আয়না কিংবা নিস্তব্ধ পথে একাকী হেঁটে হেঁটে নিজের জীবনের সমীকরণ মিলানো মানুষটি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের।
★ধোঁকা দিয়ে কিংবা বাধ্য হয়ে প্রিয়তমা চলে যাওয়া স্বত্বেও সকল কষ্টগুলো নিকোটিনের ধোঁয়ার জমিয়ে রাখা ছেলেটি মধ্যবিত্ত পরিবারের।
★সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে বাবার ঘামে ভেজা শরীরের কষ্ট কিংবা মিতব্যয়ী মায়ের আশা পূরণের জন্য সময়ের সাথে যুদ্ধ করা ছেলেটি মধ্যবিত্ত পরিবারের।
★ বুকের ভিতর সহস্রকর কষ্ট জমিয়ে রেখেও সকলের সাথে হাসিমুখে কথা বলা মানুষটি মধ্যবিত্ত পরিবারের।

05/01/2026

Address

Sainthia

Website

Alerts

Be the first to know and let us send you an email when True Skills Md Sayebul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category