Chatrobondhu-ছাত্রবন্ধু- Tuition Center

Chatrobondhu-ছাত্রবন্ধু- Tuition Center This page is About A Tuition Center Run By Me(Amit Das, B.A. Hons In English), called Chatrobondhu (ছাত্রবন্ধু) Tuition Center.

Here in this Instution I have been teaching for last 10 year.

24/05/2026
🏆 RESULTS ARE TEMPORARY, SUCCESS IS PERMANENT 🏆উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জীবনের শেষ নয়,কিন্তু এটা তোমার পরিশ্রম, ধৈর্য আর...
17/05/2026

🏆 RESULTS ARE TEMPORARY, SUCCESS IS PERMANENT 🏆

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জীবনের শেষ নয়,
কিন্তু এটা তোমার পরিশ্রম, ধৈর্য আর স্বপ্নের একটা গুরুত্বপূর্ণ ধাপ। 🌸

যারা ভালো রেজাল্ট করেছো — অভিনন্দন। ❤️
আর যারা আশানুরূপ ফল করতে পারোনি — মনে রেখো, জীবনের আসল ranking হয় মানুষ হিসেবে কতটা বড় হতে পারলে।

শুধু নম্বর নয়,
শিক্ষাই মানুষকে এগিয়ে নিয়ে যায়।
আর সেই পথেই প্রতিদিন ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করে
✨ Chatrbondhu Tuition Centre ✨

📚 Bengali | English | History
👨‍🏫 Guidance by Amit Das
📍 Dwarikanagar Mathpara, Ranaghat
📞 Contact: 7001143128

“Learn Today, Lead Tomorrow.” 🌟



❤️

“প্রাইভেট মাস্টাররা তো বসে বসে টাকা নেয়…”সমাজের একটা বড় অংশের মনে আজও যেন এই ধারণাটা কোথাও না কোথাও রয়ে গেছে।কিন্তু স...
13/05/2026

“প্রাইভেট মাস্টাররা তো বসে বসে টাকা নেয়…”
সমাজের একটা বড় অংশের মনে আজও যেন এই ধারণাটা কোথাও না কোথাও রয়ে গেছে।

কিন্তু সত্যিটা কি সত্যিই এত সহজ?

একজন প্রাইভেট টিউটর শুধু এক ঘণ্টা পড়ায় না।
তার পিছনে থাকে ঘণ্টার পর ঘণ্টা প্রস্তুতি, নোট তৈরি, ছাত্রের দুর্বলতা বুঝে আলাদা করে বোঝানো, পরীক্ষার আগে নিজের থেকেও বেশি চিন্তা করা।

একটা স্কুলের শিক্ষক ক্লাস শেষ করে বাড়ি ফিরতে পারেন,
কিন্তু একজন প্রাইভেট টিউটরের কাছে প্রতিটা ছাত্র আলাদা দায়িত্ব।

মজার বিষয় হলো—
একটা মোবাইল, রেস্টুরেন্ট, বা অপ্রয়োজনীয় জিনিসে হাজার হাজার টাকা খরচ করতে আপত্তি নেই,
কিন্তু সন্তানের শিক্ষকের পারিশ্রমিক দেওয়ার সময় অনেকের মুখ ভার হয়ে যায়।

শিক্ষা যদি ভবিষ্যৎ গড়ার সবচেয়ে বড় অস্ত্র হয়,
তাহলে সেই অস্ত্র তৈরি করা মানুষটার পরিশ্রমকে এত হালকাভাবে দেখা হয় কেন?

সব পেশারই সম্মান আছে।
তাহলে একজন শিক্ষক, যিনি ভবিষ্যৎ গড়ার কাজ করেন, তাঁর পরিশ্রমের মূল্য নিয়ে এত প্রশ্ন কেন?

— Chatrobondhu-ছাত্রবন্ধু- Tuition Center ❤️





❤️

Contact for Admissions Limited Seats First Come First
26/04/2026

Contact for Admissions Limited Seats First Come First

অন্যান্য বছরের ন্যায় এবছরও বেশিরভাগ স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করেছে, রথতলা কলোনি স্কুলেরপঞ্চম শ্রেণী - কোনো ছাত্রছাত্র...
28/12/2024

অন্যান্য বছরের ন্যায় এবছরও বেশিরভাগ স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করেছে,

রথতলা কলোনি স্কুলের
পঞ্চম শ্রেণী - কোনো ছাত্রছাত্রী ছিল না এই স্কুলের।
ষষ্ঠ শ্রেণি - কুষাণ দাস - প্রথম, অভীক বিশ্বাস - দ্বিতীয়
সপ্তম শ্রেণি - সোনালী দাস, প্রথম।
অষ্টম শ্রেণী - কোয়েল সরকার, দ্বিতীয়।
নবম শ্রেণী - তনুশ্রী শর্মা - প্রথম।
আরো অনেকই রয়েছে যারা খুব ভালো রেজাল্ট করেছে।

তবে কয়েকটা ছেলে মেয়ে একটু বাজে রেজাল্টও করেছে যার দোষ আমাদের ওপরেও বর্তায়, তবে নতুন বছরে আরো বেশি উদ্যম এবং মনোবল নিয়ে শুরু করতে হবে।
বিশেষত দুই একটা ছেলে মেয়ে এতো খারাপ ফল করেছে যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি।
এক্ষেত্রে আমি বা আমরা তো সতর্ক হবই, তবে প্রতিটি গার্ডিয়ান কেও অনুরোধ করবো আপনারাও একটু যত্নশীল হোন একটু মনোযোগ দিন আপনার সন্তানের প্রতি তাহলে আগামী বছর গুলো ওদের পক্ষে সুন্দর হবে।
বিশেষত নজর রাখতে হবে ওদের মোবাইল ইউজের প্রতি কারণ বর্তমানে বাজে রেজাল্টের অন্যতম একটি কারণ হলো নিয়মিত পড়াশুনা না করে মোবাইল গেমের প্রতি আসক্ত থাকা।
এছাড়াও অনিয়মিত ভাবে পড়তে আসা এবং টিউশনের পরীক্ষাগুলোতে অনুপস্থিত থাকা।
চলুন আমরা আপনারা সকলে মিলে ওদের ভবিষ্যৎ সুন্দর করার প্রয়াস করি।
Amit Das

2025-2026 Session Will Be Starting From January 2nd, Book your Seat
20/12/2024

2025-2026 Session Will Be Starting From January 2nd, Book your Seat

মাইকেল ফেলপস্ , নাম শুনেছো নিশ্চয়ই! অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করা আমেরিকান সাঁতারু! উনি সপ্তাহে সাতদি...
20/05/2024

মাইকেল ফেলপস্ , নাম শুনেছো নিশ্চয়ই! অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করা আমেরিকান সাঁতারু! উনি সপ্তাহে সাতদিন প্র্যাকটিস করতেন! আমেরিকাতে রবিবার সব বন্ধ, তো তিনি এই সানডে তেও প্র্যাকটিস করতেন! তখন তার আশেপাশে সবাই বলত, "তুমি এত প্র্যাকটিস করো কেনো, সানডে টা অফ রাখো!!সবাই তাই করে!!" এর উত্তরে ফেলপস বলেছিলো যে, আমি যদি সপ্তাহে এই একদিন অর্থাৎ রবিবারে প্র্যাকটিস চালিয়ে যাই, তাহলে বছরে ৫২ দিন বেশি প্র্যাকটিস করতে পারবো, এবং এতেই আমি অনেক এগিয়ে যেতে পারবো!!

রানিং এর ক্ষেত্রে একটা ইংরেজি IDIOM আছে, GO THE EXTRA MILE- অর্থাৎ সবাই যেখানে ৫ মাইল রানিং প্র্যাকটিস করে, সেখানে কেউ যদি ১ মাইল বেশী প্র্যাকটিস করে , তাহলে বছর শেষে ৩৬৫ মাইল বেশি প্র্যাকটিস করা হবে, এবং এটাই পার্থক্য গড়ে দিবে!!

বাংলায় কথা আছে- "ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল , গড়ে তোলে মহাদেশ, সাগর অতল!"

উপরের গল্পটা নিজের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাও দেখবে দিনশেষে তুমিই সফল হবে। যতবেশি পারো প্র্যাকটিস করো যাতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো সফলতার মঞ্চে। একটা কথা মনে রাখবে, হাল ছেড়ে দিওনা কখনো। মানুষ হিসেবে ডিপ্রেশন গ্রাস করবে তোমাকে তবুও হাল ছেড়োনা। প্রতিদিন নিজের মত করে পড়াশোনা চালিয়ে যাও। তুমিই এগিয়ে থাকবে, হ্যাঁ তুমিই।

Be better than what you were yesterday!!
বেস্ট অব লাক♥

Chatrobondhu-ছাত্রবন্ধু- Tuition Center এর বীণাপাণি  বন্দনা।
14/02/2024

Chatrobondhu-ছাত্রবন্ধু- Tuition Center এর বীণাপাণি বন্দনা।

সপ্তম শ্রেণীর কষেদেখি 2.1
09/02/2024

সপ্তম শ্রেণীর কষেদেখি 2.1

Address

Dwarikanagar, Mathpara , Ranaghat Nadia
Ranaghat
741202

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

7001143128

Alerts

Be the first to know and let us send you an email when Chatrobondhu-ছাত্রবন্ধু- Tuition Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Chatrobondhu-ছাত্রবন্ধু- Tuition Center:

Shortcuts

Share

Category