GyanKutir Coaching

GyanKutir Coaching WBCS, WBPSC, RAILWAY, SSC, WBPRB, POLICE, COURT, GROUP C & GROUP D
Coaching Centre Address: Natun Gopalpur, Payradanga, Nadia

YouTube Classes: https://www.youtube.com/c/ExamBaggage
Online Course Admission: https://imjo.in/WUsSuS

26/08/2026

নতুন সরকারের সবাইকেই একটু গভীরভাবে এটা ভাবা উচিৎ যে, যদি শুধু দান খয়রাতি করে দীর্ঘকাল ক্ষমতায় থাকা যাবে তবে আগের সরকার কে আমরা সরিয়েছি কেন!??

24/08/2026

07.09.2026
হয় সাতে PSC কে সাথে নিয়ে আসতে হবে নাহলে PSC কে নড়িয়ে দিয়ে আসতে হবে।।
*বাংলার ছেলেমেয়েরা একজোট হয়ে এই গণঅভ্যুত্থানে রাজনৈতিক মতাদর্শ ভুলে যোগদান করলেই সম্ভব।।
**সরকার বিরুদ্ধ কাজ নয়, সরকারকে তার কাজ মনে করিয়ে দেওয়াই এই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য!!

21/08/2026

SIR আর Annapurna তে যা যা ইংরেজি শব্দ মানুষ শিখলো বা শিখছে স্কুল জীবনে ইংলিশ লিটারেচার পড়েও শেখেনি।।😃😃

21/08/2026

আগের সরকারের শেষ 5 বছরের কর্মফলের জন্য ক্ষমতাচ্যুত হয়েছিল আর এই সরকার 4 মাসেই আগের সরকারের প্রতি সমর্থক বাড়িয়ে দিচ্ছে।।

20/08/2026

3 মাস পার করেও যারা এখনও একটামাত্র প্রকল্প বাস্তবায়ন করতে পারলো না তাদের থেকে বাংলার শিক্ষিত ছেলেমেয়েদের নিয়োগের আশা করা শুধু আকাশ কুশুম দিবাস্বপ্ন!

***শুধু আন্দোলন নয়, মহান্দোলন এর সাথে গণ অভ্যু্থান দরকার। গোটা রাজ্য জুড়ে সমস্ত কোচিং, সমস্ত ছাত্রছাত্রী মিলে গণ অভ্যুত্থান দরকার।

***আর ঘরে বসে থাকার সময় নেই, 4 মাস হয়ে গিয়েও যাদের টনক নড়েনি তাদের ঘুম ভাঙাতে রাস্তায় নেমে দেখিয়েও দিতে হবে এ বাংলা শিক্ষিতদের!
এ বাংলার মসনদে বসলে শিক্ষিতদের নিয়ে ভাবতেই হবে।।
****এই গণ অভ্যুত্থানের মাধ্যমে মহা আন্দোলনে কলকাতার রাজপথ অবরুদ্ধ করে দিতে হবে।

***দাবি একটাই: সমস্ত বোর্ডকে তাদের সংশ্লিষ্ট নিয়োগগুলি যথাসময়ে সম্পূর্ণ করতে হবেই।।
বাংলার শিক্ষিত ছেলে মেয়েরা কি মেরুদন্ডহীন?
ভোট তো আমরাই দিয়েছি আমাদের ভবিষ্যতের কথা ভেবে, নাকি আমরা ভোট দিয়েছি ধান্দাবাজি নেতাদের ভবিষ্যতের কথা ভেবে?
যদি চোখে স্বপ থাকে আর বুকভরা আশা থাকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে তাহলে ধান্দাবাজি করা নেতাদের ভবিষ্যতের কথা না ভেবে রাজপথে নামতেই হবে।।

20/08/2026

OBC নিয়ে জট, এখন নতুন করে EWS নিয়ে শুরু! বাংলার শিক্ষিত ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার!

**অন্নপূর্ণা নিয়ে যে তামাশা শুরু হয়েছে এটাতে কেন এখনও কেস ফাইল হচ্ছে না?

15/08/2026

80 তম স্বাধীনতা দিবসেও
পশ্চিমবঙ্গের লক্ষাধিক শিক্ষিত বেকার ছেলে মেয়েরা পরাধীন!

08/08/2026

ভয় Out হচ্ছে কি না জানা নেই, তবে বাংলার শিক্ষিত বেকার চাতক পাখির মতো নিয়োগের জন্য তাকিয়ে থাকা ছেলেমেয়েদের থেকে এই (3 মাস পার, তাই এখন আর নতুন সরকার বলা যাবে না) সরকার শুরুতেই ভরসা হারাচ্ছে!

07/08/2026

2011 সালেও একটা সরকারের পতন ঘটিয়ে নতুন একটা সরকার গঠন হয়েছিল। তখন তাদেরও শিক্ষিতদের নিয়োগ নিয়ে একটা কাজের গতি ছিল।

2026 সালেও সেই সরকারের পতন ঘটিয়ে আমরা নতুন একটা সরকার গঠন করলাম। কিন্তু সেই নতুন সরকার গঠন হলে নিয়োগ নিয়ে যে একটা গতি দেখানো উচিৎ তার সিকি ভাগও দেখাচ্ছেন না এনারা!

**শুধুই কি প্রতিশ্রুতির সরকার গঠন করলাম আমরা নাকি সেইমত একটু গতিও দেখতে পাবো।

**PSC তে এখনও আগের পার্টির সদস্য কীভাবে বহাল? তাহলে দুর্নীতিও কি আগের মতোই চলবে! আর নেতারা শুধু কিছুদিনের জন্য জেলের মধ্যে VIP ভাবে ঘুরে বেড়িয়ে আসবে!
**প্রতিশ্রুতি আর ফলাফলের মধ্যে বিস্তর ফারাক দেখাবেন না! আমরা অনেক আশা করে বদল ঘটিয়েছি!

*** বাংলার শিক্ষিত ছেলেমেয়েদের নিয়োগের কথা ভাবুন!

**আর এদের সাথে দ্বিচারিতা করে এই 5 বছরের বেশি টিকে থাকা মুশকিল! এদের (বাংলার শিক্ষিত ছেলেমেয়েদের) হয়তো বা এভাবেই এই 5 বছর শেষ সময়! কিন্তু এরা এখন যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারাও ক্ষমতা পাওয়ার পর সেই ক্ষমতা হারানোর যে মারাত্মক কষ্ট সেটা ভোগ করবেন! (নিয়োগ সংক্রান্ত বিষয় গুলোর প্রতি একটু আলোকপাত করুন)।

***নিয়োগের সেই পুরোনো ছন্দ ফেরানোর আপ্রাণ চেষ্টা করুন!

03/08/2026

3 মাস পার! ঘোষণাপত্র অনুযায়ী আর 3 মাস বাকি। অর্থাৎ এই আগামী 3 মাসের মধ্যে 1 লক্ষ সরকারি চাকরি দেবে। এই ঘোষণাপত্র দেখেই বাংলার যুব (শিক্ষিত ছেলে মেয়ে) আগের সরকারের ক্ষমতাচ্যুত করেছে।

** আর এটা শুধুই কি ঘোষণাপত্র নাকি আদতে তার কার্যনির্বাহী হবে?

যদি এই আগামী 3 মাসের মধ্যেই আমাদের নতুন সরকার তাদের ঘোষণাপত্র অনুযায়ী কথা না রাখে, তাহলে বাংলার যুবসমাজের প্রতি বঞ্চনা দেখানোর ফল আগামী বিধানসভায় দেখিয়ে দেবে।

** সংবিধান যখন নেতাদের ক্ষমতার সময়সীমা 5 বছর বেঁধে দিয়েছে তখন বাংলার মানুষেরই (তাদের ঘরের শিক্ষিত ছেলে মেয়েরা যখন দিশাহারা) বা কী দায় পড়েছে!??

Address

GyanKutir Coaching
Ranaghat
741247

Opening Hours

Monday 7:45am - 12:30pm
Tuesday 7:45am - 12:30pm
Thursday 7:45am - 12:30pm
Sunday 7:45am - 12:30pm

Telephone

+918016765007

Website

Alerts

Be the first to know and let us send you an email when GyanKutir Coaching posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to GyanKutir Coaching:

Shortcuts

Share

Category