22/07/2023
AM, IS এবং ARE এর ব্যবহার
ক্লাস নম্বর - ১
AM, IS এবং ARE ব্যবহৃত হয় Simple Present Tense বা সাধারণ বর্তমান কালে।
Am ব্যবহৃত হয় শুধুমাত্র "I বা আমি" এর সাথে।
Is ব্যবহৃত হয় "I বা আমি" এবং "You বা তুমি" বাদে যে কোনো এক বচনের সাথে।
Are ব্যবহৃত হয় "You বা তুমি" সহ সমস্ত বহু বচনের ক্ষেত্রে।
"হই" অর্থে "Am" এর ব্যবহার::-
1) I am = আমি হই।
Affirmative Sentence বা "হ্যাঁ" বাচক বাক্য।
2) I am not= আমি নই।
Negetive Sentence বা "না" বাচক বাক্য।
3) Am I? = আমি কি হই?
Interrogative sentence বা প্রশ্নবোধক বাক্য।
4) Am I not? = আমি কি নই?
Interrogative Negetive sentence বা প্রশ্নবোধক না বাচক বাক্য।
"আছি" অর্থে "Am" এর ব্যবহার::-
1) I am = আমি আছি।
2) I am not= আমি নেই।
3) Am I? = আমি কি আছি?
4) Am I not? = আমি কি নেই?
Translations ::-
Affirmative Sentence
১) আমি একজন বালক। (I am a boy.)
২) আমি একজন ছাত্রী। (I am a student.)
৩) আমি একজন গায়ক। (I am a singer.)
৪) আমি তোমার বন্ধু। (I am your friend.)
৫) আমি তোমার শিক্ষক।
(I am your teacher.)
৬) আমি ভালো আছি। (I am well)
৭) আমি এখন বিদ্যালয়ে আছি।
(Now I am in school.)
৮) আমি তোমার সাথে আছি।
(I am with you.)
৯) আমি এখন খেলার মাঠে আছি।
(Now I am in playground.)
১০) আমি এখন কোলকাতায় আছি।
(Now I am in Kolkata.)
Negetive sentence
১) আমি একজন বালিকা নই।
(I am not a girl.)
২) আমি একজন ছাত্রী নই।
(I am not a student.)
৩) আমি একজন গায়ক নই।
(I am not a singer.)
৪) আমি তোমার বন্ধু নই।
(I am not your friend.)
৫) আমি তোমার শিক্ষক নই।
(I am not your teacher.)
৬) আমি ভালো নেই।
(I am not well.)
৭) আমি এখন বিদ্যালয়ে নেই।
(Now I am not in school.)
৮) আমি তোমার সাথে নেই।
(I am not with you)
৯) আমি এখন খেলার মাঠে নেই।
(Now I am not in playground.)
১০) আমি এখন কোলকাতায় নেই।
(Now I am not in Kolkata.)
Interrogative sentence ::-
১) আমি কি তোমার বন্ধু?
(Am I your friend?)
২) আমি কি তোমার শিক্ষক?
(Am I your teacher?)
৩) আমি কি একজন কবি?
(Am I a poet?)
৪) আমি কি খারাপ ছাত্র?
(Am I a bad student?)
৫) আমি কি একজন ডাক্তার?
(Am I a doctor?)
৬) আমি কি কোলকাতায় আছি?
(Am I in Kolkata?)
৭) আমি কি মঞ্চে আছি?
(Am I on stage?)
৮) আমি কি বাজারে আছি?
(Am I in market?)
৯) আমি কি অসৎ?
(Am I dishonest?)
১০) আমি কি পাগল?
(Am I mad?)
Interrogative Negetive sentence:-
১) আমি কি একজন ভালো ছাত্র নই?
(Am I not a good student?)
২) আমি কি তোমার বন্ধু নই?
(Am I not your friend?)
৩) আমি কি সৎ নই?
(Am I not honest)
৪) আমি কি তোমার হিতাকাঙ্খী নই?
(Am I not your well-wisher?)
৫) আমি কি তোমার শিক্ষক নই?
(Am I not your teacher?)
৬) আমি কি বিদ্যালয়ে নেই?
(Am I not in school?)
৭) আমি কি তোমার সাথে নেই?
(Am I not with you?)
৮) আমি কি বাড়িতে নেই?
(Am I not in house?)
৯) আমি কি খেলার মাঠে নেই?
(Am I not in playground?)
১০) আমি কি লেখাপড়ায় ভালো নই?
(Am I not well in education?)
Interrogative Negetive sentence এ "Not" Pronoun এর পরে এবং Noun এর আগে বসে।