19/08/2026
আমেরিকার প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। তিনি ১৭৮৯ সালের ৩০ এপ্রিল থেকে ১৭৯৭ সালের ৪ মার্চ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কন্টিনেন্টাল আর্মির প্রধান সেনাপতি ছিলেন।
তাকে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের প্রধান পুরুষ বা জাতির জনক বলা হয়।
তিনি ১৭৩২ সালের ২২ ফেব্রুয়ারি ভার্জিনিয়ায় জন্মগ্রহণ করেন ও ১৭৯৯ সালের ১৪ ডিসেম্বর তিনি মারা যান।