Tarapith Taratirtha Vidyamandir HS

Tarapith Taratirtha Vidyamandir HS Near tarapith Mandir
Estd: 1973

13/12/2022

বিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে,
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে প্রভাত ফেরীর আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে ব্রতচারী তে তোমাদের অংশগ্রহণ বিদ্যালয়ের সম্মান বজায় রাখবে। তোমাদের কাছে অনুরোধ তোমরা সবাই সাক্রিয় অংশ গ্রহন করো।

12/12/2022

বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে,
বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে নাম জমা করার শেষ দিন 25/12/22
পরবর্তী তে আর কোনো নাম নথিভুক্ত করা হবে না।

12/12/2022

যারা এখন ও মাধ্যমিক পরীক্ষার জন্যে form fillup করো নি তাদের উদ্দেশ্যে বলছি,
আজ ই ফর্ম পূরণ এর শেষ দিন, আজ যারা আসবে না 2023 মাধ্যমিক পরীক্ষায় তারা বসতে পারবে না, এর জন্য পরবর্তী সময়ে বিদ্যালয় কোনো ভাবেই দ্বায়ী থাকবে না।

09/12/2022

স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে,
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 5/1/23 প্রাক্তনী দের পুনর্মিলন ও প্রাক্তনী দের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে যারা বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতে চাও/চান তারা তাদের নাম আগামী 15/12/22 এর মধ্যে নথিভুক্ত করাও/করান। ওই দিন (5/1/23) On spot কোনো নাম নথিভুক্ত করা হবে না ।

29/11/2022

বিজ্ঞপ্তি

এতদ্বারা বিদ‍্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং এলাকার শিক্ষানুরাগী ও বিদ‍্যালয় সচেতন ব‍্যক্তিগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, আমাদের বিদ‍্যালয়ের সুবর্ণজয়ন্তীবর্ষকে সগৌরবে উদযাপিত করার জন্য আগামী 1/12/22, বৃহস্পতি বার দুপুর 2টা থেকে বিদ্যালয়ের 10 নং কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায়
তোমাদের/ আপনাদের উপস্থিতি সুবর্ণজয়ন্তী উদযাপন কে আরো স্মরণীয় করে তুলুক ।

নিবেদন ইতি-
বিশ্বনাথ চক্রবর্তী
ভারপ্রাপ্ত শিক্ষক, তারাপীঠ তারাতীর্থ বিদ‍্যামন্দির
তারাপীঠ, বীরভূম ।

আজ 31/10/22 বিদ্যালয়ের শিক্ষক শ্রী তরুণ কুমার মৌলিক মহাশয়ের দীর্ঘ কর্মজীবনের (৩১ বছর ৯মাস) পরিসমাপ্তির দিন। বিদায় জিন...
30/10/2022

আজ 31/10/22 বিদ্যালয়ের শিক্ষক শ্রী তরুণ কুমার মৌলিক মহাশয়ের দীর্ঘ কর্মজীবনের (৩১ বছর ৯মাস) পরিসমাপ্তির দিন। বিদায় জিনিসটা বড় বেদনার, বড় কষ্টের। তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ তরুণ দা এর বিদায়। এটা সত্যিই আমাদের কাছে হৃদয়বিদারক। তিনি কাল থেকে আর আমাদের মাঝে আসবেন না ভাবতেই চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে। কিন্তু প্রত্যেক চাকুরি জীবির জীবনের স্বাভাবিক ঘটনা। কালের অমোঘ নিয়মে আপনাকে বিদায় জানতে হচ্ছে, আপনাকে আটকে রাখার সাধ্য আমাদের নেই কিন্তু আপনাকে মন থেকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব নয়।
কবিগুরুর কথায় --
" যেতে নাহি দিব হায়
তবু যেতে দিতে হয়
তবু চলে যায় "

Address

Tarapith
Rampur Hat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarapith Taratirtha Vidyamandir HS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category