RAMGARH MOKSHADA SUNDARI HIGH SCHOOL

RAMGARH MOKSHADA SUNDARI HIGH SCHOOL ESTD - 1926
Post office -Ramgarh ;
Police station - Lalgarh ;
District - Jhargram ;
State - West Ben RAMGARH MOKSHADA SUNDARI HIGH SCHOOL (H.S.) BIO-SCIENCE
2.

is a Co-ed school.This school is located in Jhargram city of West Bengal.This school is affiliated to WBBSE board. INDEX NO- -L5-063, H.S. Code 305423,

Name
RAMGARH MOKSHADA SUNDARI HIGH SCHOOL(H.S.) Address
A.T+P.O- RAMGARH
DIST-JHARGRAM
Category
Co-ed
Subject
1. BENGALI (A)
3. CHEMISTRY
4. ENGLISH (B)
5. GEOGRAPHY
6. HISTORY
7. MATHEMATICS
8. PHILOSOPHY
9. PHYSICS
10. SANSKRIT

ঝাড়গ্রাম জেলার লালগড় লিটিল ফ্লাওয়ার নার্সারি স্কুলে ১৭টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত...
19/12/2025

ঝাড়গ্রাম জেলার লালগড় লিটিল ফ্লাওয়ার নার্সারি স্কুলে ১৭টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে বিনপুর-১ নং ব্লকে অনুষ্ঠিত হয় আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় প্রাপ্ত পুরস্কার রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয়ের হাতে তুলে দিচ্ছে। বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আগে ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক মননে ও মানসিকতায় উৎসাহিত করার জন্য বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সর্বোপরি সাংস্কৃতিক কমিটির প্রত্যেক সদস্যকে অশেষ ধন্যবাদ জানাই।

13/12/2025
রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাননীয় শিক্ষক প্রদীপ কুমার বেরা মহাশয়ের বিদায় সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হবে আজ...
19/11/2025

রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাননীয় শিক্ষক প্রদীপ কুমার বেরা মহাশয়ের বিদায় সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হবে আজকে বারোটার সময়।

রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী স্মরণিকা পত্রিকা প্রকাশ করিবার জন্য লেখা জমা করিবার দিন বর্ধিত করা হ‌...
31/10/2025

রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী স্মরণিকা পত্রিকা প্রকাশ করিবার জন্য লেখা জমা করিবার দিন বর্ধিত করা হ‌ইল।

আজকে অর্থাৎ ২৫/১০/২০২৫ তারিখ শনিবার রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী স্মরণিকা পত্রিকায় লেখা জমা করিবা...
25/10/2025

আজকে অর্থাৎ ২৫/১০/২০২৫ তারিখ শনিবার রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী স্মরণিকা পত্রিকায় লেখা জমা করিবার শেষ দিন। আপনারা অনলাইনে বা অফলাইনে সরাসরি বিদ্যালয়ে লেখা জমা করিতে পারিবেন।

16/10/2025

ডাক্তারি পড়তে সত্যিই প্রচুর খরচ ? কতটা বাস্তব ?

লিখছি আমি, প্রীতম কর্মকার, MBBS প্রথম বর্ষের ছাত্র, বারাসাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
__________________________________

বুকে হাত রেখে বলুন তো, আপনি এই কথা কখনো কাউকে বলেননি কিংবা কারোর কাছ থেকে আপনাকে শুনতে হয়নি যে, "ডাক্তারি পড়তে অনেক খরচ রে। এত খরচ তুই করতে পারবি না। এসব বড়লোকদের জন্য। সবার জন্য সব নয়।"

আমাকে এক একাদশের ছাত্র গতকাল মেসেজে জানতে চাইল, "দাদা, NEET এর জন্য তো পড়ছি। তো মোট খরচ কেমন হবে ?" ।তো আমি যতটা সম্ভব ভেঙে ভেঙে প্রতিটা খাতে কত খরচ তার একটা হিসাব দিলাম (যেটা একটু পরে বিস্তারিত বলছি আপনাদের)। ছেলেটি আমায় বলল, তার বাবা টাকা খরচ করতে পারবে না। অনেক খরচ হয় নাকি। তার পাড়ার এক কাকু তার বাবাকে বলেছে, ডাক্তারি পড়তে অনেক খরচ, সে টাকা তোমরা দিতে পারবে না।

প্রথম ও সবচেয়ে বড় কথা এটাই আমার বলার যে, এমন কোনো মানুষের থেকে ডাক্তারি বা ডাক্তারি বিষয়ক কোনো প্রকার উপদেশ নেবেন না, যার চোদ্দ গুষ্টিতে কেউ কোনোদিন ডাক্তারি পড়েনি বা সাইন্স ব্যাকগ্রাউন্ড এ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কে কোনরূপ জ্ঞান অর্জন করেননি।

এবার আসি আসল বিষয়ে, কত খরচ হয় আসলে ?

নিচে দেখুন, আমার Admission fees এর রিসিপ্ট এটাচ করলাম। 6500 টাকা। হ্যাঁ ঠিক দেখেছেন, সাড়ে ছ-হাজার টাকা। যার মধ্যে মাত্র 1000 টাকা এডমিশন ফিজ। 1000 টাকা Caution money আর 4500 টাকা প্রথম সেমিস্টার এর Fees।

এমন মোট 9 টা সেমিস্টার এর fees নেওয়া হবে। অর্থাৎ মোট 4500×9= 40500 টাকা। University Professional exam fees চারবার সম্ভবত 1000 করে; 4000 টাকা। আরও কিছু internal কলেজ ফিজ, সব মিলিয়ে সাড়ে পাঁচ বছরে একটি সরকারি মেডিক্যাল কলেজে MBBS পড়ার জন্য কলেজ Fees হলো কমবেশি পঞ্চাশ হাজার টাকা মতো। হ্যাঁ গোটা সাড়ে পাঁচ বছরে।

Hostel এ থাকলে, সরকারি hostel খরচ নগন্য। মাত্র ১২ টাকা প্রতি মাসে। Hostel canteen এর খাবারের মূল্য একেকরকম। নিজের ফুড হ্যাবিট অনুযায়ী change হবে। মাসে 2500-3500 এর মধ্যে খরচ। যেটা আপনি বাড়িতে আপনার ছেলে/মেয়ে থাকলেও খাওয়ানোর জন্য খরচ করতেন। শুধু হিসাবটা করতেন না। এখানে হিসাব হবে, তাই বেশি মনে হতে পারে।

বইপত্র কত খরচ ? মোট ১৯ টা সাবজেক্ট। আমি প্রথম বর্ষের তিনটে সাবজেক্ট এর বইপত্র কিনেছি মোট 5000 টাকা দিয়ে। সিনিয়র দাদা দিদি দের থেকে জেনেছি বাকি সব year এর মোট বই এর খরচ কমবেশি 25-30 হাজারের মধ্যে।

তবে গোটা গোটা ভাবে মোট কত খরচ হলো বলুন তো ? আশি হাজার টাকা। গোটা সাড়ে পাঁচ বছরে। মানে বছরে 16 হাজার টাকা মতো। মানে মাসে দেড় হাজার টাকা মতো। ভাবতে পারেন ? মাসে দের হাজার টাকায় ডাক্তারি পড়া হয়ে যেতে পারে ?

এবার আসি কত টাকা আপনার সন্তান বাড়ি ফেরত নিয়ে যাবে... প্রথমত scholarship। 60% করে প্রতি বছরের exam এ পেলেই 60 হাজার টাকা করে পাওয়া যাবে। অর্থাৎ চার বছরে দুই লাখ চল্লিশ হাজার। তারপর আসবে ইন্টার্নশিপ, একবছরে 40×12=প্রায় পাঁচ লক্ষ টাকা।

তবে আশি হাজার খরচ করে, MBBS এর মত degree র সাথে সাথে সাড়ে সাত লক্ষ টাকা বাড়ি নিয়ে যাওয়াটা কোন যুক্তিতে "অনেক খরচ" এর মধ্যে পড়ে ? বলবেন ?

তাই দয়া করে ওদের স্বপ্ন দেখতে দিন। অনেক মানুষ জানে না এই বিষয়ে, আবার অনেকে জেনেবুঝে ইচ্ছা করেই ঈর্ষাবশত ভুলভাল তথ্য দিয়ে আপনাকে খারাপ ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। 17-18 বছরে দাঁড়িয়ে আমরা যারা স্বপ্ন দেখেছি, পঁচিশ লক্ষ ছেলেমেয়ের দৌড়ে মাটি কামড়ে দাঁড়িয়ে থেকে নিজের প্রচেষ্টায় সফল হয়ে একটি সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছি, এটা আমাদের ন্যায্য অধিকার, আমাদের সেসব ছোট ভাইবোনদেরও সঠিক পথটা দেখানো... যাতে কিছুটা সাহস তারা পায়।

মনে রাখবেন, আব রাজা কা বেটা হি রাজা নেহি বনেগা, রাজা ওহি বনেগা যো হকদার হে...❤️
______________________________
Source from -Facebook Profile Pritam Karmakar

15/10/2025

Address

Ramgarh Mokshada Sundari High School
Ramgarh
721128

Opening Hours

Monday 10am - 4pm
Tuesday 10am - 4pm
Wednesday 10am - 4pm
Thursday 10am - 4pm
Friday 10am - 4pm
Saturday 10am - 2pm

Telephone

+919932748241

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAMGARH MOKSHADA SUNDARI HIGH SCHOOL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category