17/09/2026
হরিনাভী সুভাষিণী বালিকা বিদ্যালয়ের আমন্ত্রণে Rangashala Basic Acting School এর পক্ষ থেকে এক দিনের একটি অভিনয় কর্মশালা আয়োজন করা হয়েছিল যেখানে প্রায় ১৫০ জন ছাত্রী সাগ্রহে অংশগ্রহণ করে।
এই অভিনব উদ্যোগের জন্য সাধুবাদ জানাই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি পামেলা সরকার মহাশয়া কে, তার ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া এই কর্মকাণ্ড সফল হতো না।
ছাত্রীরা সকলেই একটি ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী থাকলো, বলাই বাহুল্য। এই ধরনের ওয়ার্কশপ যে শুধু অভিনয় শেখায় তাই নয়, মানুষের দৈনন্দিন সামাজিক জীবনের ওপরেও এর প্রভাব অপরিসীম।
আগামী দিনে আরও অন্যান্য বিদ্যালয়ের সাথে যুক্ত হয়ে এরকম কাজ করার ইচ্ছে থাকলো।