07/06/2024
সতর্ক থাকুন
একটি লিঙ্ক গত কয়েকদিন ধরেই অনেকের কাছে যাচ্ছে। লিঙ্কটি হল http:westbengalfreerecharge.blogspot.com। বলা হচ্ছে, লিঙ্কে ক্লিক করলেই নাকি বিনামূল্যে মোবাইল রিচার্জ হয়ে যাবে। এই লিঙ্কটি সম্পূর্ণ ভুয়ো। সাইবার জালিয়াতরা এটা ছড়াচ্ছে। ভুলেও এই লিঙ্কে ক্লিক করবেন না। করলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন। সতর্ক থাকুন, জালিয়াতদের ফাঁদে পা দেবেন না।