25/01/2026
সরস্বতী পুজো তো আসলে একদিনের উৎসব নয়, একটা বয়স।যে বয়সে পরীক্ষার কথা মনে পড়লে মুখ কাঁচুমাচু।গোছগাছ করে পরা মায়ের শাড়ির আঁচলে দু-এক কুচি বসন্ত লেগে যাওয়ার নাম সরস্বতী পুজো।এখনও সরস্বতী পুজো আসে।সঙ্গে একটুকরো ছোটবেলাও ফিরে আসে।অদ্ভুত এবং নিঃশর্ত মুগ্ধতায় ভরা।
মা বোধহয় শুধু আমাদের বিদ্যেবুদ্ধি দিতেই আসেন না, আসেন আমাদের মনে জমে থাকা আর মিস করা শৈশবটাকে বছরে একবার একটু মনে করিয়ে দিতে।
বীণাপানির আরাধনায় আমাদের বিদ্যালয় পরিবার..🌼🙏🏻