হৃদয়বাণী আবৃত্তি প্রশিক্ষন কেন্দ্র

  • Home
  • India
  • Raiganj
  • হৃদয়বাণী আবৃত্তি প্রশিক্ষন কেন্দ্র

হৃদয়বাণী আবৃত্তি প্রশিক্ষন কেন্দ্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হৃদয়বাণী আবৃত্তি প্রশিক্ষন কেন্দ্র, Performing arts school, Raiganj.

Voice of Emotion - Art of Recitation কণ্ঠই হোক নিজস্ব পরিচয়। শুদ্ধ উচ্চারণ আর নান্দনিক আবৃত্তির এক মডার্ন প্ল্যাটফর্ম। আমরা শুধু কবিতা পড়ি না, শব্দের ভেতর প্রাণ সঞ্চার করি।

08/08/2026

"মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে..."
​বাইশে শ্রাবণের এই আলো-আঁধারি সন্ধ্যায় বারবার মনে হয়, কবিগুরু আজ সশরীরে নেই। তাঁর অনুপস্থিতিতে যেন প্রতিটি গান ও কবিতা পিতৃহীন অনাথের মতো আজও তাঁর ছোঁয়া খুঁজে ফেরে। তবুও জীবনের ভালো-মন্দকে সহজভাবে স্বীকার করে নিয়ে, তাঁর সেই অমর সৃষ্টিগুলোকে আঁকড়ে ধরেই আমাদের এই নিবেদন। কবিপ্রয়ানের এই বিষণ্ন দিনে গান আর কবিতার মেলবন্ধনে তাঁকে স্মরণ করার এক বিনীত প্রয়াস।
​আপনারা মন দিয়ে শুনলে এবং ভালো লাগলে আমাদের এই পথচলা সার্থক হবে।

​কলাকুশলী:

​আবৃত্তি, নির্দেশনা ও চিত্র সংমিশ্রণ: অরুন্ধতী রায় Arundhuti Roy
​আবহ ও সঙ্গীত: আকাশ সরকার Akash Sarkar
​চিত্রগ্রহণ: প্রিয়ম দে

21/02/2026

কবিতা সংখ্যা ॥৩॥

বি.দ্র- কবিতার শেষে রয়েছে চমক ....মাতৃভাষা দিবসের আমার মা আমার কবিতাকে একটি আলাদা মাত্রা প্রদান করেছে melodika - এর সুরের মধ্য দিয়ে।

আজ ২১ শে ফেব্রুয়ারি "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" ।
মাতৃভাষা অর্থাৎ আমার মা এর ভাষার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি আজকের পরিবেশনার মধ্য দিয়ে।
কবিতা-বাংলা ভাষা
কন্ঠে ও সম্পাদনায় - অরুন্ধতী রায়
আবহ নির্মাণে- আকাশ সরকার
Melodika - ছন্দা রায়
#হৃদয়_বাণী_শিক্ষাঙ্গন #কবিতার_আসর #কবিতা #আন্তর্জাতিক #মাতৃভাষাদিবস

14/02/2026

কবিতা সংখ্যা॥২॥

পাহাড়ের বাঁকে ভালোবাসার সুর 🏔️❤️

​আজকের দিনটি দ্বিগুণ স্পেশাল! একদিকে ভালোবাসা দিবস, অন্যদিকে আমাদের কবিতার আসরের দ্বিতীয় শনিবার। বসন্তের এই মাতাল হাওয়ায় পাহাড়ের প্রেম আর মায়ার সুর নিয়ে আসলাম আপনাদের জন্য।

​আমাদের আসরের দ্বিতীয় দিনে আজকের নিবেদন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কবিতা 'তিন পাহাড়ের গান'। যেখানে প্রকৃতি আর প্রেম মিলেমিশে একাকার হয়ে যায়। ভালোবাসার এই দিনে পাহাড়ের সেই উদাস করা গান ছুঁয়ে যাক আপনার হৃদয়ের প্রতিটি কোণ।

​কবিতা: তিন পাহাড়ের গান
​কবি: বীরেন্দ্র চট্টোপাধ্যায়
কন্ঠ ও সম্পাদনায় : অরুন্ধতী রায় Arundhuti Roy
আবহ: আকাশ সরকার Akash Sarkar
চিত্রায়ন: প্রসেনজিৎ সরকার Prasenjit Sarkar

​শুনুন, অনুভব করুন এবং পাহাড়ের এই ভালোবাসায় হারিয়ে যান। কবিতাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না!
​ #তিনপাহাড়েরগান #বীরেন্দ্রচট্টোপাধ্যায় #কবিতারআসর #ভালোবাসাদিবস #বাংলাকবিতা #আবৃত্তি #কবিতার_খাতা

07/02/2026

কবিতা সংখ্যা॥১॥
কবিতা: বাংলা ভাষা উচ্চারিত হলে।
কবি: শামসুর রাহমান ।
কণ্ঠে: অরুন্ধতী রায়।
আবহ:আকাশ সরকার ।
চিত্র রূপকার: প্রসেনজিৎ সরকার ।
সম্পাদনা: অরুন্ধতী রায়।
#হৃদয়_বাণী_শিক্ষাঙ্গন #কবিতা #বাংলাকবিতা #কাব্য #লিখনী #কবিতার_আসর

শব্দরা যখন পথ হারায়, কবিতাই হয় বেঁচে থাকার রসদ। সেই টানেই আবার ফেরা।​মায়ের বুলি আর প্রাণের টান—বাংলা ভাষার প্রতিটি শব্দে...
06/02/2026

শব্দরা যখন পথ হারায়, কবিতাই হয় বেঁচে থাকার রসদ। সেই টানেই আবার ফেরা।
​মায়ের বুলি আর প্রাণের টান—বাংলা ভাষার প্রতিটি শব্দে মিশে আছে এক অদ্ভুত মধুরতা। 🌸 আসলে বাংলা ভাষা ছিল বলেই তো কবিতার জন্ম হয়েছে, আর সেই মায়াবী রেস নিয়েই আমার প্রথম কবিতা আসছে আগামীকাল। 🖋️✨"

আমার এই কন্ঠে উচ্চারিত শব্দগুলো যদি আপনাদের মনে বিন্দুমাত্র জায়গা করে নিতে পারে, তবেই আমার সার্থকতা। যদি কবিতা শুনতে ভালোবাসেন, তবে আমার এই 'হৃদয় বাণী' পেজটি ফলো করে পাশে থাকতে পারেন। ❤️
​আপনাদের মতামত আর ভালোবাসাই হবে আমার আগামী দিনের পথচলার প্রেরণা।

আগামীকাল শব্দের এই মায়াবী ভুবনে আপনাদের নিমন্ত্রণ রইল। 🙏

#হৃদয়_বাণী #বাংলা_কবিতা #আবৃত্তি #বাংলা_ভাষা #কবিতার_মায়া #বাঙালিয়ানা #কবিতা_প্রেমী #হৃদয়ের_কথা

28/01/2026

অমর একুশের এই মাসে শব্দের টানে ফিরছি আবার। আগামী ফেব্রুয়ারি থেকে প্রতি শনিবার আমার পেজে থাকছে নতুন কবিতার আসর। পাশে থাকার আমন্ত্রণ রইল!

Address

Raiganj
733134

Website

Alerts

Be the first to know and let us send you an email when হৃদয়বাণী আবৃত্তি প্রশিক্ষন কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share