30/10/2020
1)গণপরিষদ বা সংবিধান সভা কবে গঠিত হয়?
☞1946 খ্রিস্টাব্দে।
2)কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা/গণপরিষদ গঠিত হয়?☞মন্ত্রী মিশন পরিকল্পনা।
3) ভারতীয় স্বাধীনতা আইন কবে পাস হয়?
☞1947 খ্রিস্টাব্দে।
4)গণপরিষদের প্রাথমিক সদস্য কতজন ছিল?
☞389 জন।
5)ভারতে গণপরিষদ গঠনের কথা প্রথম কে বলেছিলেন?
☞মানবেন্দ্রনাথ রায়(1934 খ্রিস্টাব্দে)।
6)গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?
☞1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে।
7)গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
☞সচিদানন্দ সিনহা।
8)ভারতের সংবিধান তৈরী হতে মোট কতদিন সময় লেগেছিল?
☞2বছর 11 মাস 18 দিন।
9)গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
☞রাজেন্দ্র প্রসাদ।
10)গণপরিষদের সহ-সভাপতি কারা ছিলেন?
☞এইচ.সি.মুখার্জি এবং কে. টি.কৃষ্ণমাচারি।
11)গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন?
☞211জন।
12)কোন ভারতীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিলেন না?
☞মহাত্মা গান্ধী।13)কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল?
☞মাউন্টব্যাটেন প্ল্যান/3rd জুন প্ল্যান।
14)কোন পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা গঠিত হয়?
☞মন্ত্রীমিশনের পরিকল্পনা(1946খ্রীঃ)।
15)ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
☞1949 খ্রিস্টাব্দে 26 শে নভেম্বর।
16)গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল?
☞11টি।
17)গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেছিল?
☞1950 খ্রিস্টাব্দের 24 শে জানুয়ারি।
18)ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?
☞1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি।
19)গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল?
☞হাতি।
20)ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়?
☞ড. বি.আর.আম্বেদকর।21)ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
☞ ডঃ বি.আর. আম্বেদকর।
22)ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি ধরনের রাষ্ট্র বলা হয়েছে?
☞সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
23)ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?
☞ মার্কিন যুক্তরাষ্ট্র।
24)কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধনী করা হয়েছে?
☞1976 খ্রী 42 তম সংবিধান সংশোধনী ধারা।
25) 42 তম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন কোন শব্দ যুক্ত করা হয়েছে?
☞সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি।
26)কে ভারতীয় ভারতের সংবিধানের প্রস্তাবনা সংবিধানের "আইডেন্টিটি কার্ড " বলে অভিহিত করেছেন?
☞এন.এ. পালকিওয়ালা।
27)ভারতের মূল সংবিধানে মোট কয়টি ধারা ছিল?
☞395 টি।
28) কোন দেশের সংবিধানকে বলা হয় পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান?
☞ ভারতবর্ষের সংবিধান।
29) ভারতের সংবিধানে মোট কতগুলি তফসিল আছে?
☞12টি(মূল সংবিধানে ছিল আটটি)
30)ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনের প্রভাব ভারতীয় সংবিধানে বেশি দেখা যায়?
☞ ভারত শাসন আইন,1935।
31)ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা কর্তা কাকে বলা হয়?
☞সুপ্রীম কোর্ট ।32)কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা হয়?
☞368 নম্বর ধারা।
33)কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতীয় সংবিধানের "মৌলিক কর্তব্য" সংযোজিত হয়?
☞শরণ সিং কমিটি।
34) ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনে প্রথম মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়?
☞1909 খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইনে।
35)ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনে প্রাদেশিক দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়?
☞1919 খ্রিস্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনে।🔸সমবৃত্তি অঙ্গ কাকে বলে? ➜ কার্যগত ভাবে সাদৃশ্য যুক্ত অঙ্গসমূহ কে সমবৃত্ত অঙ্গ বলা হয়। যেমন : পতঙ্গ বাদুড় ও পাখির ডানা।
🔸দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও? ➜ পেরিপেটাস, হংসচঞ্চু।
🔸ডারউইন বাদের অপর একটি নাম কি? ➜ প্রাকৃতিক নির্বাচনবাদ।
🔸জেনেটিক্স শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন ? ➜ বিজ্ঞানী বেটসন 1909 খ্রিস্টাব্দে জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন।
🔸সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয় ? ➜ গ্রেগর যোহান মেন্ডেল।
🔸মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি ? ➜পৃথকভবন সূত্র।
🔸মেন্ডেলের দ্বিসংকর জনন বা বহু সংকরায়ন পরীক্ষায় থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি ? ➜ স্বাধীন সঞ্চারণ সূত্র।
🔸মেন্ডেলের একসংকর জননের পরীক্ষার ফিনোটাইপ অনুপাত কত ? ➜ 3:1।
🔸মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা ফিনোটাইপ অনুপাত কত ? ➜ 9:3:3:1।
🔸মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি ? ➜ 23 জোড়া বা 46 টি।
🔸পরমাণুর আদিকণা গুলি কি কি? ➜ ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
🔸ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন? ➜ বিজ্ঞানী জে জে টমসন।🔸প্রোটন কণা কে আবিষ্কার করেন? ➜ বিজ্ঞানী গোল্ডস্টাইন।
🔸নিউট্রন কণা কে আবিষ্কার করেন? ➜ বিজ্ঞানী স্যাড উইক।
🔸পরমাণুর নিউক্লিয়াসে কি কি কণা বর্তমান থাকে? ➜ প্রোটন ও নিউট্রন।
🔸পরমাণুর কক্ষপথে কি কি কণা বর্তমান থাকে? ➜ ইলেকট্রন।
🔸হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন থাকে? ➜ 2 টি।
🔸পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কি? ➜ নিউক্লিয়াস।
🔸লবণাক্ত জলাভূমির জন্মানো উদ্ভিদের কি বলে? ➜হ্যালোফাইট।
🔸রুই মাছের কয়টি পাখনা থাকে? ➜ 7
🔸মাছের হৃদপিন্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট ? ➜ দুটি একটি অলিন্দ ও একটি নিলয়।🔸মানবদেহে দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? ➜ উপপল্লব , কস্কিস।
🔸ফণীমনসার রসালো, সবুজ ,চ্যাপ্টা ও প্রসারিত কান্ডকে কি বলা হয় ? ➜ পর্নকান্ড।
🔸সুন্দরী গাছের কি মূল দেখা যায়? ➜ শ্বাসমূল।
🔸পায়রার ডানার কিনারায় কতগুলি রেমিজেস পালক থাকে? ➜ 23 টি।
🔸পায়রার পুচ্ছের কিনারায় কতগুলি রেকট্রিসেস পালক থাকে? ➜ 12 টি।
🔸পদ্মপাতার পত্ররন্ধ্র কোথায় থাকে? ➜ পাতার উপরিতলে।🔸পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি? ➜ 9 টি।
🔸একটি গোলাকার ভাইরাস এর উদাহরণ? ➜ পোলিও ভাইরাস।
🔸একটি দন্ডাকার ভাইরাস এর উদাহরণ? ➜ টোবাকো মোজাইক ভাইরাস।
🔸একটি ডিম্বাকার ভাইরাস এর উদাহরণ? ➜মাম্পস ভাইরাস।
🔸একটি ঘনকের ভাইরাস এর উদাহরণ? ➜বসন্ত ভাইরাস।
🔸একটি ব্যাঙাচি আকার ভাইরাস এর উদাহরণ? ➜ ফাজ ভাইরাস।
🔸ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে কি বলে? ➜ ভাইরাস জিনোম।
🔸ভাইরাস এর দেহের বাইরের প্রোটিন আবরণ কে কি বলে? ➜ক্যাপসিড।
🔸ভাইরাস কথার শব্দতত্ত্বগত অর্থ কি? ➜বিষ।🔸DNA যুক্ত উদ্ভিদ ভাইরাস? ➜ ফুলকপির মোজাইক ভাইরাস।
🔸DNA যুক্ত প্রাণী ভাইরাস? ➜ বসন্ত ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হার্পিস ভাইরাস।
🔸RNA যুক্ত উদ্ভিদ ভাইরাস? ➜ টোবাকো মোজাইক ভাইরাস, পি মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস।
🔸RNA যুক্ত প্রাণী ভাইরাস? ➜ পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, HIV ভাইরাস।
🔸সবচেয়ে ছোট আয়তনের ভাইরাসের নাম কি? ➜ রাইনো ভাইরাস।
🔸সবচেয়ে বড় আয়তনের ভাইরাসের নাম কি? ➜ বসন্ত ভাইরাস ও আলুর X ভাইরাস।