Competitive English Arena

Competitive English Arena

Share

Competitive English Arena is a whole new platform to boost your English preparation for competitive exams like PSC, SSC, IBPS.

We provide online and offline classes, doubt clearance sessions, mock tests, and most specially our newest study material.

15/11/2022

WBCS vs Primary TET

17/09/2022

আমাদের সবসময় best ছিলো,আছে ও থাকবে,তাই হোক বা সবেতেই আমাদের ছাত্র-ছাত্রীরা English Subject এ সবার চেয়ে এগিয়ে।
বিঃদ্রঃ "আমরা একই sirকে দিয়ে সব subject এক সংগে পড়িয়ে studentsদের ভবিষ্যত অন্ধকার করিনা|"

For new batches call or WhatsApp 9614389132

19/06/2022

প্রিলিমস পর্ব শেষ হল। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উত্তর চাবি মিলিয়ে স্কোর যাই হোক না কেন, মেইনের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। মেইন কবে হবে, সঠিকভাবে জানা নেই। তবুও আন্দাজ করা যেতে পারে যে পুজোর আগে সেই অনুষ্ঠানের সম্ভাবনা ক্ষীণ।

কাজেই আগামী ৩১ অগস্ট পর্যন্ত কেবলমাত্র ঐচ্ছিক বিষয়, সাম্প্রতিক ঘটনাবলী এবং গণিত/ GI তৈরি করতে থাক। সপ্তাহে ১ দিন ইংরেজি/বাংলার জন্য বরাদ্দ করা যেতেই পারে। তবে আগামী দু মাস GS paper থেকে কিছু না পড়াই বাঞ্ছনীয়। অবশ্য এর ব্যতিক্রম আছে। সেগুলি হল—

১) যদি তুমি কেবলমাত্র C/D group এর জন্য প্রস্তুতি নিয়ে থাক

২) যদি বিজ্ঞান বিষয়ে তুমি যথারীতি কাঁচা হয়ে থাক

দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে সপ্তাহে একটি দিন পুরোপুরিভাবে বিজ্ঞান বিষয়ের উপর নজর দিতে হবে।

সকল পরীক্ষার্থীর জন্য এটা বলব যে গণিত/ GI এর উপর একটু বেশি focus করতে হবে। এই পত্রে তোমার টার্গেট ১৫০+ না হলে ইন্টারভিউ এর টিকিট পাওয়া কঠিন হয়ে যাবে।

আজ সবাই পরীক্ষা দিয়ে ক্লান্ত। কাজেই এই জ্ঞানপাপীর বচনামৃত আগামীকাল থেকে গুরুত্ব দিতে পার। আশা রাখি, হতাশ হবে না।

24/05/2022

আর কিছুদিনের মধ্যে আমাদের শহর রায়গঞ্জে ICDS Supervisor এর Interview এর জন্য Offline & Online mock শুরু হতে চলেছে। Interview Guide হিসাবে থাকছেন আমাদের সকলের প্রিয় অর্ক স্যার(W.B Govt. Officer), তিনি নিজেও এর আগে Intelligence Bureau, W.B Power Development Corporation,W.B Cooperative Service Commission ও W.B PSC Miscellaneous এর মতো পরীক্ষাগুলো ছাড়াও অন্যান্য বিভিন্ন পরীক্ষার Interviews দিয়েছেন। ইচ্ছুক ছাত্রছাত্রীরা যোগাযোগ করতে পারেন। আসন সংখ্যা সীমিত।
Call or WhatsApp: 9614389132

23/05/2022

🚨🚨🚨New Batch Alert 🚨🚨🚨

June মাসে সরকারি চাকরির পরীক্ষার (WBCS,CGL,Bank,Police,Tet,
SSC P.T)প্রস্তুতির জন্য একটি নতুন English Batch
(Online +Offline) শুরু হতে চলেছে।আগ্রহী ছাত্রছাত্রীরা যোগাযোগ করুন।
Class করাবেন দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা সম্পন্ন অর্ক স্যার(W.B Govt Officer)

📞9614389132

08/05/2022

২০ হাজারের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যে, তিন ধাপে হবে পরীক্ষা|
২০ হাজারেরও বেশি পদে শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) করতে চলেছে রাজ্য সরকার। আগে যে নিয়মে নিয়োগ হত তাতেও আসছে বদল। শিক্ষক নিয়োগে এবার থাকবে তিনটি ধাপ। প্রিলিমিনারি, মেইন তারপর ইন্টারভিউ। এই তিনটি ধাপে পাশ করলে মিলবে চাকরি। গোটা প্রক্রিয়ায় আগের মতই দায়িত্বে থাকবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। স্কুলশিক্ষা দপ্তর সূত্রে খবর, চলতি মাসেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।
নবম-দশম ও একাদশ-দ্বাদশ, আপাতত এই দুই ধাপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। ফর্ম কবে থেকে দেওয়া শুরু, তার দাম কত, কবে পরীক্ষা এবং চূড়ান্ত শূন্য পদ কত তা বিজ্ঞপ্তিতে জানানো হবে। সূত্রের খবর, নবম-দশম স্তরে রয়েছে প্রায় ১৪ হাজার শূন্যপদ। একাদশ-দ্বাদশ স্তরের শূন্যপদ ৬ হাজারের কিছুটা বেশি। ৫ মে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছিলেন, “দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে হবে নিয়োগ।” ইতিমধ্যে তিনি জানিয়েছেন, ২০১৬ সালের এসএসসি প্যানেলের মেয়াদ বেড়েছে। ৬,৮৬১ টি নতুন পদ তৈরি হয়েছে। নবম-দশম, একাদশ- দ্বাদশ, শারীরশিক্ষা ও কর্মশিক্ষা মিলিয়ে এই সংখ্যক শিক্ষক আলাদাভাবে নিয়োগ করবে সরকার। যদিও কলকাতার ধর্মতলা চত্বরে আলাদা তিনটি ক্যাম্পে আন্দোলনকারীরা নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
উচ্চ প্রাথমিকে নতুন করে শিক্ষক নিয়োগ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ঠিক হয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে যত দ্রুত সম্ভব শিক্ষক নিয়োগ করা হবে। সেই কাজে নিয়োগের নিয়মে পরিবর্তন আনছে এসএসসি। নয়া নিয়ম তৈরির কাজ প্রায় শেষ। কমিশন (School Service Commission) সূত্রে খবর, ২০২০ সালে নিয়োগের যে নিয়ম তৈরি হয়েছিল, তা থাকবেনা। পরীক্ষা হবে ওএমআর শিটে (OMR Sheet)। প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এই পরীক্ষায় পাস করলে বসা যাবে মেন বা বিষয়ের পরীক্ষায়। বিষয়ের পরীক্ষাও হবে ওএমআর শিটে। সেই পরীক্ষাও হবে ১০০ নম্বরের। এরপর ইন্টারভিউ হবে ১০ নম্বরের। পাশাপাশি আগের মত দেখা হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতকস্তরে প্রাপ্ত নম্বর। নয়া পদ্ধতিতে পরীক্ষার মূল্যায়ন দ্রুততার সঙ্গে করা যাবে বলে মনে করছে কমিশন। পাশাপাশি স্ব-শাসিত এই সরকারি সংস্থার মত, নয়া ব্যবস্থায় নিয়োগ পদ্ধতি হবে আরও স্বচ্ছ।
৬ বছর পর এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে চলেছে। গত বৃহস্পতিবার সরকারের বর্ষপূর্তির দিনে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানায়, শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে। সেই নিয়োগে শূন্য শিক্ষকপদ কত তা প্রায় চূড়ান্ত। কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, কমিশন চলতি মাসেই জানাতে পারে।

CEA_Raiganj

08/05/2022

সম্পূর্ণ বক্তব্য 100% রিভিউ করেনি Competitive English Arena

🟣 #শিক্ষক_নিয়োগ
👉 Class 9-10 এ শূন্যপদ ১৪ হাজার,
👉Class 11-12 এ শূন্যপদ ৬ হাজার।

🟣SSC এর শিক্ষক নিয়োগে এবারে নিয়ম বদল হচ্ছে (গ্যাজেট-২০২০ পরিবর্তন হতে চলেছে)।।
একঝলকে দেখে নিন নতুন নিয়মে কি থাকছে👇

🔖নেট, সেটের ধাঁচে থাকছে প্রশ্ন।
🔖২০০ নম্বরের পরীক্ষা হবে পুরোটাই OMR SHEET এ ।(PT- ১০০ MCQ ও Subject -১০০ MCQ)
✅ P.T পাশ করলে,তবেই subject এ বসতে পারবেন।

🔖ইন্টারভিউ প্রক্রিয়া থাকছে তবে ইন্টারভিউ তে বরাদ্দ নম্বর কিন্তু কমবে (সংবাদ মাধ্যমে অনুযায়ী -১০ নম্বর থাকবে)
🔖শিক্ষাগত যোগ্যতার ওপরও নাম্বার থাকবে।
🔖কাউন্সিলিং এর নিয়ম এও কিছু পরিবর্তন হবে।

📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚
....👇

🟣স্কুল সার্ভিস কমিশনের ২০২০ সালের নিয়োগ নীতিতেও আসছে বদল।

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতি, অস্বচ্ছতার অভিযোগ। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে ফের শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। আর সেই নিয়োগের জন্যই নিয়োগ নিয়মে পরিবর্তন আনছে রাজ্য। ইতিমধ্যেই নয়া নিয়ম তৈরির কাজও প্রায় শেষ করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, ২০২০ সালের নিয়োগের নিয়মে আমূল পরিবর্তন আনা হচ্ছে। শুধু তাই নয়, নেট, সেটের ধাঁচেই এ বার স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ করবে। তবে শুধু নিয়োগ-প্রক্রিয়া নয়, বদল আনা হচ্ছে কাউন্সিলিংয়ের প্রক্রিয়ার ক্ষেত্রেও। অর্থাৎ শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্কুল বাছাই কীভাবে করবেন চাকরিপ্রার্থীরা তার নিয়মেও বদল আনছে এসএসসি।

➤কি বদল আনা হচ্ছে?

☞কমিশন সূত্রে খবর, এ বার সব পরীক্ষা OMR শিটে নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের হবে। OMR শিটে নেওয়া হবে এই পরীক্ষা। এই পরীক্ষাতে উত্তীর্ণ হলেই সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। সাবজেক্টের পরীক্ষাও হবে OMR শিটে। সেই পরীক্ষা হবে ১০০ নম্বরের। পাশাপাশি ২০২০ সালের যে আইন মেনে স্কুল সার্ভিস কমিশন সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করেছিল, সেই আইনের বদল করে ইন্টারভিউ ফিরিয়ে আনা হচ্ছে। ইন্টারভিউ হবে ১০ নম্বরের। পাশাপাশি দেখা হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক স্তরের প্রাপ্ত নম্বর। তারই সঙ্গে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিপ্রার্থীদের কীভাবে ক্লাস নিতে হবে, ছাত্র-ছাত্রীদের তা ক্লাসরুমে দেখাতে হবে। তার জন্য বিশেষ নম্বর বরাদ্দ থাকবে বলেই কমিশন সূত্রে খবর।

যদিও এই বিষয় নিয়ে কমিশনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের খবর, ১০-১২ দিনের মধ্যেই গোটা নিয়োগ সংক্রান্ত আইন চূড়ান্ত করে কমিশন পাঠাবে স্কুল শিক্ষা দফতরের চূড়ান্ত অনুমোদনের জন্য। অনুমোদন হলেই বিজ্ঞপ্তি আকারে তা জানাবে কমিশন। ইতিমধ্যেই কত সংখ্যক পদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ হবে তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে স্কুল শিক্ষা দফতর। সূত্রের খবর, প্রায় ২০ হাজারেরও বেশি পদ তৈরি হয়েছে।

★সূত্র:-নিউজ18 বাংলা।
Share করে নিজের বন্ধুদের জানাবার সুযোগ করে দিন।

07/05/2022

SLST P.T. English section এর জন্য New batch পরের মাসে শুরু হবে। For details
Call or WhatsApp 9614389132

04/05/2022

“রায়গঞ্জে Govt. Job এর Competitive Exam এর জন্য নাকি কোনো ভালো institute নেই, কলকাতা যেতে হবে,তাহলেই হবে।”
যাদের এটা মনে হয় Postটা তাদের জন্য।
প্রথম ভুল:
যে কোনো institute এ ভর্তি হওয়ার আগে একটু খবর নিন, কে পড়াচ্ছে, কতদিন ধরে পড়াচ্ছে? আদেও কি তিনি সেই বিষয়ের স্যার?
যার নিজের যোগ্যতা নেই সে অন্যকে কি ভাবে যোগ্য করবে? দিদি-দাদার দৌলতে বেকার সমস্যা যে রেটে বেড়েছে, তার চেয়ে বেশী রেটে বেড়েছে WBCS তথা অন্যান্য পরীক্ষার teacher & institute.
সবশেষে student পাশ করতে না পারলে সব দোষটা দেখাবে রায়গঞ্জের সব স্যারের।
বলবে “আসল কথাটা হলো এখানে তেমন ভালো স্যারই নেই বুঝলি”
নিজের ভুলটা দেখবে না যে কম টাকায়,বড় চকচকে ac roomএ বসে পড়তে গিয়ে কে পড়াচ্ছে সেটাই দেখতে ভুলে গিয়েছিলো।
দ্বিতীয় ভুল:
যতোটা ভন্ড Institute তার ততবেশী poster & flex, খানিকটা সৌরভদার Coaching Centre এর মতো। রায়গঞ্জবাসী আশাকরি ভুলে যায়নি।
যদি কেউ মনে করে যে বড় Poster তার মানে নিশ্চই ভালো পড়াবে, তাহলে তার চাকরি পাওয়ার বাকিটা ইতিহাস।
তৃতীয় ভুল:
কিছু অযোগ্য studentরূপী agent যারা সব সময় serious studentsদের ভুলভাল information দেয়। তারা নিজেরাও জানে না কি পড়ছে, কেন পড়ছে, কিন্তু যেখানে পড়ছে সেই স্যার কে খুশি করার জন্য Any Information group এ স্যারের নাম recommend করে দেবে। যারা recommend করে তারা আদেও কি নিজে successful ? Flipkart & Amazonএ Verified Customer এর মতো Verified successful student এর optionটা থাকলে বুঝি ভালো হতো।
যারা বোঝার তারা আশা করি বুঝবে,এরপর থেকে আর হয়তো ভুল করবে না, অথবা রায়গঞ্জকেও বিনা কারণে দোষ দেবে না।
Postটা ভালো লাগলে share করে নিজের বন্ধুদের awareও করতে পারেন।

21/04/2022

আমাদের শহর রায়গঞ্জে W.B.P Excise Constable Interview এর জন্য Offline & Online mock শুরু হতে চলেছে। Interview Guide হিসাবে থাকছেন আমাদের সকলের প্রিয় অর্ক স্যার(W.B Govt. Officer), তিনি নিজেও এর আগে Intelligence Bureau, W.B Power Development Corporation,W.B Cooperative Service Commission ও W.B PSC Miscellaneous এর মতো পরীক্ষাগুলো ছাড়াও অন্যান্য বিভিন্ন পরীক্ষার Interviews দিয়েছেন। ইচ্ছুক ছাত্রছাত্রীরা যোগাযোগ করতে পারেন। আসন সংখ্যা সীমিত।
Call or WhatsApp: 9614389132

06/03/2022

March মাসে সরকারি চাকরির পরীক্ষার (WBCS,CGL,Bank,Police,Tet)প্রস্তুতির জন্য একটি নতুন English Batch
(Online +Offline) শুরু হতে চলেছে।আগ্রহী ছাত্রছাত্রীরা যোগাযোগ করুন।
Class করাবেন দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা সম্পন্ন অর্ক স্যার(W.B Govt Officer)
📞9614389132

01/03/2022

New Practice & Writing batch starting from the first week of this month.
Interested students can call or WhatsApp @9614389132 for admission.
Online & Offline both classes are available.

Want your school to be the top-listed School/college in Raiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Madhya Mohanbati (Near Bazar)
Raiganj
733134

Opening Hours

Monday 11am - 7pm
Tuesday 11am - 7pm
Wednesday 11am - 7pm
Thursday 11am - 7pm
Friday 11am - 7pm
Saturday 11am - 5pm
Sunday 11am - 1pm