দুজন Admin এবং দুজন Moderator নেওয়া হবে এই page চালানোর জন্য। আগ্রহী সম্মানিত বন্ধুরা কমেন্ট করবেন।
Kaliyaganj confessions
জীবনের কোন গোপন কথা আছে ?কাউকে বলতে পারছেন না ?এখানে নির্দ্বিধায় শেয়ার করুন। নাম ঠিকানা গোপন থাকবে।
सुख,शान्ति एवम समृद्धि की मंगलमयी कामनाओं के साथ
आप एव आप के परिवार-जनों को नव बर्ष की हार्दिक मंगल-कामनाएं ।
।। नव बर्ष 2024।।
की
।।हार्दिक शुभकामनाएं।।
On this auspicious occasion, may the glow of happiness and prosperity brighten your life. Happy Diwali!
শুভ শারদীয়ার প্রিতী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
298
M 25
Kolkata
পরিবারের সকলকে খুব ভালোবাসি। কিন্তু কখনো কখনো খুব দম বন্ধ লাগে।
শুনেছি বড় হলে বাবা মা এর সাথে সম্পর্ক সহজ হয়ে যায়।
কিন্তু আমি বোধহয় এক্ষেত্রে ভিন্ন উদাহরণ।
বাবা মায়ের বয়স হচ্ছে বুঝতে পারি, সব সময় মানিয়ে চলার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো আমারও সহ্যসীমা অতিক্রম করে যায়। তখন হয়তো রেগে যাই, কিন্তু কখনই মা বাবা কে অশ্রদ্ধা করিনি।
ছোটবেলা থেকে জেনে এসেছি, মানুষ কখনই ১০০ শতাংশ ঠিক নয়, কিন্তু আমাদের ছোটো বড় সকলের থেকেই ভালো শিক্ষাটুকু নেওয়া উচিত।
কিন্তু আমার মা খুবই দাম্ভিক হয়ে ওঠেন এক এক সময়।
খুব সাধারণ একটা কথা, বয়সকালে মায়ের দেখাশুনার অভাব না হয় এই নিয়ে মা এবং আমার মধ্যে কথা হচ্ছিল। তখন মা হঠাৎ বলে ওঠে "আমি যতদিন বাঁচবো, আমিই সঠিক, আমার ওপর তুমি কখনও কিছু বলতে আসবে না।"
আমি বলি "আর মা যদি তুমি কখনো ভুল করো, কারণ মানুষ মাত্রেই ভুল হয়।"
উত্তর আসে "যেদিন তুমি আমাকে সঠিক টা শেখাবে, সেদিন থেকে তুমি আমাকে ভুলে যেও।"
এটা আমি আশা করিনি, মাকে সবথেকে বেশি ভালোবাসি।
মা অনেক লড়াই করে আমাকে বড় করে তুলেছে, এখনো করছে। আমি তার অবদান অস্বীকার করতে পারবো না।
কিন্তু এক এক সময় মায়ের এই ধরনের ব্যবহার এক এক সময় মনে হয় আত্মহত্যা করে নিই।
জানিনা আপ্নারা যখন এটা দেখবেন তখন আমি কি অবস্থায় থাকবো, আদেও থাকবো কিনা।
তবে আমি আজও মাকে ভালোবাসি, আর ভবিষ্যতে যেখানেই থাকি মাকে ভালোবাসবো।
297
M 25
Kolkata
আমাকে কেউ সিদ্ধপীঠ মন্দিরের সন্ধান দিতে পারবেন ?
আমাকে সিদ্ধপীঠে পুজো দিতে বলেছেন এক পুরোহিত এবং এক astrologer।
কিন্তু আমি সিদ্ধপীঠ কোন মন্দির গুলোকে বলে, তা জানিনা।
296
M 31
Uluberia
আমি একজন নিম্ন মধ্যবিত্ত চাকুরিজীবি। বিয়ে হয়েছে দুই বছর। বর্তমানে পারিবারিক নানা সমস্যায় দেনায় জর্জরিত। আমার কন্যাসন্তানের পাঁচ মাস বয়স। সামান্য মাইনের চাকরি করি। বাড়ি থেকে চাপ দিচ্ছে ঘটা করে অন্নপ্রাশন করতে হবে। এই মুহুর্তে আমার ঘটা করে অন্নপ্রাশন করার মতো সামর্থ্য নেই। কেউ বলবেন, হিন্দু সনাতনী রীতিতে কিভাবে নুন্যতম খরচে অন্নপ্রাশণ করতে পারি? ( কোনো উগ্র-কমিউনিষ্ট বা নাস্তিকদের কমেন্ট চাই না)।
আরেকটি কথা include করতে চাই, কন্যাসন্তান হয়েছে বলে আমি অত্যন্ত খুশি। আমার চোখে পুত্র-কন্যা কোনো ভেদাভেদ নেই। শুধু অর্থের সমস্যায় আছি বলে এই কনফেশন লিখলাম।
295
From Admin
Kaliyaganj
গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে উপযুক্ত পরিমাণ confessions সময়মতো না পাওয়ার কারনে এই Kaliyaganj confessions পেজটি আগামী 7 দিন পরে deactivate করে দেওয়া হবে। যে কয়েকটি confessions জমে আছে, সেগুলো এই 7 দিনে প্রকাশ করা হবে।
ভবিষ্যতে যদি এই সমস্যা মেটে, তাহলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।
বন্ধুরা যারা সাথে ছিলেন তাদের ধন্যবাদ জানাই।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।
অলমিতি।
294
M 26
Alipurduar
আমার ব্যাপারে কিচ্ছু জানাবো না....জানাবো ছোটোবেলার এক অদম্য ইচ্ছের কথা, শুনবেন...শুনুন তবে 👇
একটা বৃদ্ধাশ্রম তৈরির ইচ্ছে আছে সীমিত ক্ষমতায়। জানিনা কতটা বা কবে পারব আমার ছোটবেলার স্বপ্নটা বাস্তবায়িত করতে.. সবার থেকে ভিক্ষা করে চরণ ধূল নেব.. নাম হবে ""সদাই ফকিরের আশ্রম""। আপনাদেরও পাশে চাইব কিন্তু তখন...থাকবেন তো?
পথে, ঘাটে কিংবা স্টেশনে বসে ভিক্ষা করা ঠাকুমা–দাদু কিংবা ছেলে মেয়ে তাড়ানো বুড়ো বুড়ি সেখানে রাজা–রানীর মত থাকবে..। সোফা, বাগান, ঠান্ডা রাখার এসি, বিনোদনের জন্য টিভি, ঠাকুমাকে সাজানোর জন্য বিউটি পার্লার, ইমারজেন্সি মেডিক্যাল ফেসিলিটি, সব থাকবে.. সঅঅঅব..।
আপনি যখন ডিপ্রেসড থাকবেন, মনে যখন কেউ ব্যথা দেবে, মনে হবে সবাই থেকেও আপনি একা, গোলাপের প্রলোভন দেখিয়ে মানুষ নষ্ট করার সমাজ নামক এই সংসারে যখন আপনি অতিষ্ঠ, তক্ষুনি মন ভালো করতে ""সদাই ফকিরের আশ্রম "" থেকে ঘুরে যাবেন.. দেখবেন, ওদের ফোকলা হাসির ম্যাজিক,আর তাদের দু-হাত ভড়া আশির্বাদে আপনার আগামীর দিনগুলো কতটা ভালো করে দেবে... 😁
স্বপ্ন সত্যির অপেক্ষায় দিন গুনছি আপাতত....🤗
ভীষণ ইচ্ছে আমার সত্যি। সত্যি কে বাস্তবায়িত করতেই হবে আমায়,করতেই হবে। 🙏
এই কনফেশন পড়ে অনেকেই হাসতেই পারেন; তা হাসুন, হিংসেও করতে পারেন; তা করুন, আবার অপমান ও করতে পারেন কমেন্ট বক্সে; সেটাও না হয় করুন, কিন্তু ভালোবাসা টা কমাবেন না।
হিংসা, ঘৃণা, অপমান, বিদ্বেষ এগুলোর আমাদের চারিপাশে কোনো অভাব নেই। তার বদলে বরং ভালোবাসা ছড়ান। বিশ্বাস করুন ভালোবাসা ছড়ানোর জন্যে কোনোরকম কোনো অর্থের প্রয়োজন হয় না। সামান্য একটু মনুষ্যত্ব থাকলেই হয়। সেটাই যথেষ্ট। ❤️
মনে রাখবেন, এই পৃথিবীতে কিন্তু ভালোবাসার কখনো কোনো গায়ের রঙ হয় না... 🙂
293
F 29
Birbhum
কলেজের সাধারণ বন্ধুত্বের পর ওর তরফ থেকেই প্রপোজাল আসে তারপরে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক। এরমধ্যে সাড়ে পাঁচ বছর দুজনেরই নিজের নিজের ক্যারিয়ারে দাঁড়ানোর স্ট্রাগলটা চলছিল । আমার ফ্যামিলি থেকে কোনদিনই আমাদের সম্পর্কটাকে অমত করা হয়নি বরং আমার বাবা-মা ভীষণভাবে ওকে সাপোর্ট দিয়েছে ভরসা যুগিয়েছে, নিজের ছেলে হিসাবে ভালোবেসে গেছে।
আমি বাবা-মায়ের একমাত্র মেয়ে, বাবা পদস্থ সরকারি কর্মচারী ,ভীষণ ভালোবাসায় ,যত্নে, আদরে বড় হয়েছি (তবে বিলাসিতার অভ্যাসে অভ্যস্ত করেননি তারা)।
ওর চাকরি পাওয়ার পরেই ও বিয়ের জন্য বলে।দুই বাড়িতে কথা হয় যদিও ওর বাবা-মায়ের তরফ থেকে কিঞ্চিৎ অপছন্দ ছিল কারণ ছেলের বাড়ি ব্রাহ্মণ এবং আমরা অব্রাহ্মণ পরিবার। বিয়ের আগে আমার পরিবারের সাথে ওর যথেষ্ট কথা এবং সুসম্পর্ক থাকলেও আমি ওর বাড়ির সাথে কথা বলতে চাইলে ও কোন না কোন ভাবে এড়িয়ে যেত ,বাড়ির সকলে ব্যস্ত আছে এরকম বলে। কখনোই সরাসরি ওর বাড়ির লোকের সাথে আমার কথা বলাতে চাইতো না ।আমিও বিষয়টাকে অত গভীরভাবে কখনো ভেবে দেখিনি।
যাই হোক ওদের পরিবারে ওই প্রথম সরকারি চাকরিরত , ওর বাবা একটি ছোট প্রাইভেট কোম্পানিতে কাজ করে। একটা অভাবী পরিবার থেকে এসে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর লড়াইটা ওর প্রতি আলাদা একটা সম্মান তেরী করেছিল আমার মনে । আমার কিছু আত্মীয়-স্বজন আশীর্বাদে গিয়ে ওদের বাড়ি ঘর দেখে এসে অখুশি হয়েছিল , আমার বিয়ে ওখানে ঠিক হয়েছে বলে। ওর উপরে বিশ্বাস রেখে আমি আর আমার বাবা-মা এই সব কোন ব্যাপারে কান দিই নি।
বর্তমানে আমরা দুই বছরের বিবাহিত ।অনেকটা মানসিক টানাপোড়নের মধ্যেই এটা লিখতে শুরু করলাম।
বিয়ের পরেই গিয়ে কিছু অদ্ভুত ব্যবহারের সম্মুখীন হ্ই। বিয়ের পর গিয়ে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো পরিবারের কেউ একবার আমার খোঁজ পর্যন্ত নেয়নি এবং তাদের কিছু কথাবার্তা আমাকে নিয়ে কিছু টোন টিটকারি যেগুলো আমায় খুব কষ্ট দিত সেগুলো আমি ওকে জানাতাম । কারণ বিয়ের আগে ও আমাকে বলেছিল আমি যেন কখনো কারোর উপরে একটা কথা না বলি, আমার যা কিছু কষ্ট দুঃখ সেগুলো যেন আমি ওর সাথেই শেয়ার করি। কিন্তু ওকে বাড়ির সকলের ব্যবহার সম্পর্কে বলায় ও আমাকে দোষারোপ করতে শুরু করে এবং হঠাৎ করে সিদ্ধান্ত নেয় ও আর বাড়িতে থাকবে না বাইরে একটা বাড়ি ভাড়া নিয়ে কর্মস্থলের কাছাকাছি দুজনে থাকবো।তখনো বুঝিনি এর প্রভাবটা আমার জীবনে কতটা মারাত্মক ভাবে আসতে চলেছে ।এরপরে আমরা বাড়ি ভাড়া নিয়ে চলে যাই এবং প্রতি সপ্তাহেই বাড়ি আসতাম।
এরপর থেকেই সবকিছু চোখের সামনে বদলাতে শুরু করল। সম্পর্কে থাকাকালীন যে মানুষটা ওর নিজের পরিবারকে চাকরির স্ট্রাগলিং ফেজে পাশে না পাওয়ায় অসন্তোষ , দুঃখ প্রকাশ করতো।সেই ছেলেই আমাকে দোষারোপ করতে শুরু করে এই বলে যে বিয়ে হতে না হতেই আমি ওকে আলাদা করেছি, ঘরছাড়া করেছি।
সাথে সাথেই পরিবারে , লোকজনের সামনে আমাকে নানাভাবে হেয় করা,মজার ছলে অপমান করা, অপ্রস্তুতে ফেলা শুরু হয়। বিয়ের আগের সেই ছেলেটা আর বিয়ের পরের মানুষটার মধ্যে কোন মিল নেই। আমার প্রতি চরম অবহেলা আমার জ্বর, শরীর খারাপ একবার আমার দিকে তাকাইনি পর্যন্ত, এত অবহেলা আমি ওর কাছ থেকে পাবো কখনো কল্পনাও করিনি।
আস্তে আস্তে বুঝতে পারলাম পরিবারের সকলে বড়ো বেশিই অনুভূতিহীন। উনারা শুধু নিজেদের টুকু বোঝেন। বিয়ের কিছুদিন পর থেকে ও আর শ্বশুরবাড়ি যেতে চায় না অনেক বার অনুরোধ করলে বলে টাকা নেই টাকা দিলে তবে যাবে।আমার শশুর শাশুড়ি আমার বাবা মাকে নানা কথায় ব্যঙ্গ বিদ্রুপ করেন(যেখানে শিক্ষাগত দিক থেকে মানবিকতার দিক থেকে উনারা আমার বাবার পায়ের নখের যোগ্য নন বলতে বাধ্য হচ্ছি) ব্রাহ্মণ হওয়ার অহংকার ওনাদের প্রতি কথায়।
যাকে ভরসা করে এলাম সে কোনদিন এগুলোর বিরুদ্ধে মুখ খুলল না।প্রতিটা দিন যাচ্ছে আর ওর আমার প্রতি অবহেলা অবজ্ঞা বেড়ে চলেছে আর ওর বাড়ির লোকের আমার প্রতি করা ব্যবহারগুলো ও দেখেও দেখতে পারে না । বলতে গেলে উল্টে সবকিছুতে আমাকে দোষারোপ করতে থাকে।
কিছু বললে একটাই কথা বলে বাবা মা আমাকে জন্ম থেকে খাইয়ে পড়িয়ে এই জায়গায় নিয়ে এসেছ তাই তাদের ওপর কথা বলবো কেনো আর তুমি আমার জীবনে কয়েক বছর এসেছো নতুন বউ হিসেবে তোমাকে এই সমস্ত কিছু মানিয়ে নিতেই হবে। বিগত ৪-৫ মাস কোন কথাই কথার জায়গায় থাকছে না কোন কথা বলতে গেলেই ঝগড়া অশান্তি এবং সেখান থেকে মারধর। আমার বাড়িতে এসব জেনে আমার বাবা-মা অসুস্থ হয়ে পড়ছে।
ওর আমার প্রতি এই অবহেলা, বিদ্বেষ আমি বুঝেই উঠতে পারছি না কারণগুলো। ও আমাকে সহ্য করতে পারছে না। কিন্তু বাড়ির লোক হাজার কথা বললেও তার একটা টু শব্দের উত্তর দেয় না।
বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীদের সাথে এত ভালোভাবে আচরণ করে যে আমি কাউকে বললেও কেউ বিশ্বাস করবে না ওর এই আচরণগুলোর কথা। কারণ ও ভীষণ মৃদুভাষী,পরোপকারী,শান্ত স্বভাবের একজন মানুষ ।
ভাড়া বাড়িতে কিছু কেনার কথা বললেই বলে টাকা নেই, কিন্তু বাড়ি এসে যথেষ্ট পয়সা খরচা করে, সবার হাতে টাকা দেয়। আমি যেহেতু চাকরি করি তাই আমার আর্থিকভাবে ওর ওপরে কখনোই নির্ভরশীলতা ছিল না। কিন্তু মানসিকভাবে আমি ভীষণ নির্ভরশীল ওর প্রতি। সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবতে পারছি না...আমার দম বন্ধ লাগছে ।শশুর শাশুড়ির প্রতি মন উঠে গেছে ।ভীষণ দিশেহারা লাগছে।
ঈশ্বরের কাছে প্রার্থনা ওকে সুবুদ্ধি দিক, সম্পর্কটা ঠিক করে দিক আমি আর পারছি না।
292
M 30
Kolkata
আমার বাবা কে নিয়ে পড়েছি এক সমস্যায়। মাঝে মাঝে এমন কাজ করে যাতে আমায় লজ্জায় পড়তে হয়। কয়েক বছর আগে বাবা facebook e account খুলে পাগলামি শুরু করে। embarrassing photo video post করতে শুরু করে । আজ দেখি বাবা নিজের bathroom e স্নান করার video post করেছে। কিছু বললেও শুনছে না। আমি report করে দিয়েছি। school e পড়তেও বাবার অদ্ভুত কিছু আচরনের জন্য সবাই আমাকে troll করতো। এছাড়াও আরো অনেক পাগলামি করে। হয়তো বাড়িতে অনেক কাজ আছে, তা ছেড়ে একটা বিশেষ political party r rally , বা ধর্ণায় গিয়ে বসে থাকবে। বাবা retired, আমার মা মারা গেছে। কয়েকদিন পর থেকে আমি বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করবো। তারা যদি বাবার facebook পাগলামি দেখে তো আমার বিয়ে হবে না। কি করবো বুঝতে পারছি না। please help ।
291
F 25
Malda
২০২০ থেকে একটি সম্পর্কে আছি।বয়ফ্রেন্ড খুব ভালো মানুষ এবং আমাকে খুব ভালোবাসে আমিও তাই ।আগামী বছর বিয়ের প্ল্যান রয়েছে । ও চাকরির জন্য কলকাতা তে থাকে এবং আমি মালদা তে ,শুরু থেকেই ,বছরে ১-২ বার দেখা হয় ।২০২২ এ দুজন প্রথম শা/রীরিক ভাবে মিলিত হতে গেলে সমস্যা হয় , ও pe*****te করতে পারেনি।দুজনেরই প্রথম বার তাই এটা নিয়ে বেশি ভেবে দেখিনি ।কিছুদিন আগে আমরা আবার দ্বিতীয়বার মিলিত হলে সেই একই সমস্যা। ওর irrection হয় না ,বাকি সব ঠিক আছে ।এগুলো কি normal?। তাড়াতাড়ি বিয়ের প্ল্যান রয়েছে ,বিয়ের পর কি এগুলো সমস্যা সৃষ্টি করতে পারে, ডক্টর এর সাথে কি আমাদের consult করা উচিত নাকি আমরা দুজনেই বেশি চিন্তা করছি ?প্লিজ সাহায্য করবেন এবং খিল্লি করবেন না। ধন্যবাদ 🙏
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Kaliyaganj
Raiganj
733129