01/08/2025
এই তো সেদিনের কথা , সবাই বাড়িতে পড়তে এসে আবদার করে বসে দাদা আজকে আম মাখা খাবো, ওরা খেতে চাইবে আর খাওয়াবো না তা আবার হয় নাকি । একজন ভাইকে পাঠালাম গাছ থেকে কিছু কাঁচা মিষ্টি আম পেড়ে নিয়ে আসতে । তারপর দোকান থেকে কিছু জলজিরা আনালাম। তারপর দেখি ওরা আমগুলোকে ভালো করে কেটে জলজীরা দিয়ে সুন্দর করে মাখিয়ে বেশ আনন্দের সঙ্গে উপভোগ করছিল ।🤗