06/09/2023
2024 এর মাধ্যমিক পরীক্ষা আসন্ন। এটি ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে বিধান শিশু উদ্যান পরিচালিত BSU প্রয়াস মকটেস্ট রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এজন্য সম্পূর্ণ কৃতিত্ত্ব আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকাসহ সমস্ত সেন্টার-ইন-চার্জদের।
করোনার প্রভাবে 2020,2021,2022 সালের মকটেস্টগুলো খুবই অসুবিধার মধ্যে পরিচালনা করতে হয়েছে। এক্ষেত্রে বিধান শিশু উদ্যানের তরফ থেকে আবার আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই কারণ শত অসুবিধার মধ্যেও আপনারা মকটেস্ট পরিচালনায় পূর্ণ সহযোগিতা করেছেন।এবছর আমরা BSU মকটেস্টকে রাজ্যের অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছে নিয়ে যেতে চাই। তারজন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
(1) যেসব ছাত্রছাত্রী দুটি মকটেস্টে নির্ধারিত ফি দিয়ে নাম নথিভুক্ত করবে তাদের জন্য 416 পাতার সুদৃশ্য "প্রশ্নোত্তরমালা" যার মূল্য 500 টাকা তা ফ্রীতে দেওয়া হবে।
(2) যারা একটি মকটেস্ট দেবে তারা বইটি আলাদাভাবে 40% ছাড়ে সংগ্রহ করতে পারবে।
(3) আমাদের প্রচুর ছাত্রছাত্রী আছে যাদের থেকে মকটেস্টের জন্য খুব সামান্য অর্থ নেওয়া হয় তারা চাইলে বইটি 40% ছাড়ে সংগ্রহ করতে পারবে।
আপনারা জানেন এরকম একটি বই ছাপাতে প্রচুর খরচ এবং তা অগ্রিম দিয়ে দিতে হয়। সুতরাং আপনার সেন্টারে এখোনো পর্যন্ত কতজন নির্ধারিত ফি দিয়ে দুটি মকটেস্টের জন্য নাম নথিভুক্ত করেছে সেই সংখ্যাটি আমাদের জানান। সেই অনুযায়ী আমরা বই ছাপতে দেবো। প্রাথমিকভাবে আমরা দুই থেকে তিন হাজার বই ছাপবো। তাই একটু উদ্যোগী হয়ে আপনার সেন্টারের জন্য ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করাবেন এই অনুরোধ রাখছি।