17/06/2026
"গর্বের মুহূর্ত! 🌟✨
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রতিষ্ঠানের অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র ওবাইদুর রহমান ( Obaidur Rahaman ) ডব্লিউবিসিএস ( Group-A) পরীক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জন করে Assistant District Controlar of Food and Supply Officer (WBCS GROUP-A Officer) হিসেবে মালদা জেলায় তাঁর কর্মজীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন।
ওবাইদুরের এই সাফল্য কেবল তাঁর নিজের নয়, আমাদের পুরো প্রতিষ্ঠানের জন্য এক বিরাট গৌরবের বিষয়। তাঁর এই দীর্ঘ লড়াই, কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং অদম্য ইচ্ছাশক্তি আজ তাঁকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।
তাঁর জীবনের এই নতুন পথ চলা সফল ও সার্থক হোক। তিনি যেন সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, আমাদের সমগ্র টিমের পক্ষ থেকে তাঁর জন্য রইল অনেক অনেক অভিনন্দন, দোয়া ও শুভকামনা। 🤲❤️
ওবাইদুরের এই দুর্দান্ত সাফল্য প্রমাণ করে যে সঠিক দিকনির্দেশনা আর কঠোর পরিশ্রম থাকলে আমাদের এই এলাকার সাধারণ ছেলেমেয়েরাও অসাধারণ ইতিহাস গড়তে পারে; আগামী দিনে এই তালিকায় নাম লেখানোর পালা এখন তোমাদেরই! 💪✨