04/05/2025
সবাই শিক্ষা অর্জন করতে চাই কিন্তু শিক্ষা অর্জনের শেষ কোথায়!
___________________
অনেকে দিন আগের কথা,বনের রাজা সিংহ সিদ্ধান্ত নিলো বনে আর কাউকে অশিক্ষিত রাখা যাবে না।তাই স্কুল খুলে ঢাক ঢোল পিটিয়ে খবর দিলো বনের সবাই কে স্কুল এ ভর্তি করতে হবে _
যথা রীতি স্কুলে সবাই একে একে ভর্তি হল যেমন বানরের বাচ্চা, হাতির বাচ্চা, জিরাফের বাচ্চা এমন কী মাছের বাচ্চা পর্যন্ত। নিদারুণ প্রচেষ্টা চলছে সবাই কে শিক্ষিত করার। এক মাস পর ক্লাস টেস্ট হলো, তার রেজাল্টে ফেল করেছে হাতির বাচ্চা। কোন্ বিষয়ে না 'গাছে ওঠা।' বেশ হাতি মহলে শুরু হলো এক্সট্রা কেয়ারিং কী করে তাদের বাচ্চাকে গাছে ওঠা শেখানো যায় !
মাছের বাচ্চারও সমস্যা তা হলো এটেনডেন্স এর। কারণ সে বেশি সময় ডাঙ্গাতে থাকতে পারে না । তাই একদিন মাকে বললো "মা কোনও জলের স্কুল এ ভর্তি করা যায় না?। " মা বলল "বনের রাজার স্কুল এর চেয়ে ভালো স্কুল হয় না, চুপ এখানেই তোকে পরতে হবে। "
ইয়ার শেষে মঞ্চের উপর ধুম ধাম করে মুক্তার মালা পরানো হল বানরের বাচ্চাকে কারণ সেই হলো 'গাছে ওঠা' বিষয়ে ফাস্ট স্টুডেন্ট। তাই দেখে বাকি প্রাণীরা তাদের বাচ্চা কে প্রহর করতে লাগলো।
এখানে বোঝা যায় সব শিক্ষা সবার প্রয়োজন নেই। কারণ হাতির বাচ্চা অনায়াসে তার শুর দিয়ে গাছ থেকে ফল খেতে পারবে, মাছ জলে সাঁতার কেটে খাবার সংগ্রহ, নিজের আত্মরক্ষা করতে পারবে , তবে কেন শুধু শুধু গাছে ওঠা শিখতে যাবে!
আমরাও অনেকে সময় শিক্ষা নিয়ে ভুল করে বসি, যে শিক্ষা আমাদের দরকার নেই সেটা নিতে গিয়ে প্রধান শিক্ষার গুরুত্ব হারিয়ে ফেলি বা শিক্ষাটাই অপ্রয়োজনীয় হয়ে যাই। কথায় বলে 'শিক্ষাই জাতির মেরুদন্ড ' কিন্তু হয়তো কিছুদিন পর শোনা যাবে 'অর্থনীতি জাতির মেরুদন্ড' । মানুষ শিক্ষা নিয়ে যখন অর্থনৈতিক সাফল্য পেতে যাবে বা যারা পেয়েছে তাদের সব ধরনের শিক্ষা নেই। তাই সেক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে ভবাবেই যে "শিক্ষার জন্য আমরা,নাকি আমাদের জন্য শিক্ষা?