18/05/2026
রত্নদীপের পিএচডি অর্জন
-----------------------------
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রাক্তনী তথা উদয়পুরের গর্ব এবং ত্রিপুরা রাজ্যের অন্যতম সেরা নৃত্যশিল্পী রত্নদীপ রায় নৃত্যকর্মে নিরলস গবেষণার জন্য Doctor of Philosophy (PhD) অর্জন করেছে।
গত ১৩মে ২০২৬ইং তারিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের Memo No. Exam. Ph.D./25-26 অনুসারে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে রত্নদীপের পিএইচি লাভের বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
রত্নদীপের গবেষণার বিষয় ছিলো,
"ত্রিপুরায় শাস্ত্রীয় নৃত্যের চর্চা ও প্রসার (বিংশ শতাব্দী থেকে একবিংশ শতাব্দীর প্রারম্ভকাল)। "
প্রসঙ্গত রত্নদীপ রত্নদীপ রায় আমাদের বিদ্যালয়ের ২০০৮-২০১০ ব্যাচের প্রাক্তনী।ছোটো বেলা থেকেই নৃত্যকর্মে তাঁর নৈপুণ্য ছিলো চোখে লাগার মতো।সময় যতো এগিয়েছে পরিশ্রম ও নিষ্ঠার দ্বারা নিজেকে সমগ্র ত্রিপুরাতেই এক প্রতিষ্ঠিত নৃত্য শিল্পী হিসেবে সকলের কাছে সমাদৃত করতে সফল হয়েছে।
নৃত্যশিল্পে কৃতিত্বের জন্য বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে তাঁকে ২০১১ এবং ২০১৩ সালে রৌপ্য পদক এবং ২০১৮সালে স্বর্ণ পদকে ভূষিত করা হয়েছিলো।
রত্নদীপের পিএইচডি প্রাপ্তি নৃত্যশিল্পে আগ্রহী ছাত্র-ছাত্রী এবং এর সঙ্গে জড়িত সকলকেই অনুপ্রেরণা দেবে।
রত্নদীপের পিএইচডি প্রাপ্তিতে আমরা সকলে গর্বিত।ভবিষ্যতে তাঁর কাছ থেকে আরো বড় মাপের সফলতা প্রত্যাশা করি।
অভিনন্দন ড.রত্নদীপ রায়
❤️❤️❤️❤️