31/07/2024
আমাদের সময়ের শিক্ষাব্যবস্থার পাঠক্রমের ও বর্তমান দিনের শিক্ষাব্যবস্থার পাঠক্রমের মধ্যে এক বিস্তর পার্থক্য চোখে ধরা পড়ল। যার ফলে ব্যক্তি,সমাজ তথা দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের পরিমান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কেউ কাউকে মানছে না, সবাই নিজের নিজের স্বার্থে আত্মমগ্ন হয়ে রয়েছে। ভেবে দেখেছেন যারা দেশের ভবিষ্যৎ অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে শ্রদ্ধা, ভক্তি,বিনয়ী একতা , দয়া, পরোপকার , দেশপ্রেম ,মানবিকতা , মনুষ্যত্ব ইত্যাদি গুন গুলো আর নেই ।কেন-ই বা থাকবে বলুন বর্তমান শিক্ষাব্যবস্থার যা পাঠক্রম তাতে করে শিক্ষার্থীদের মনে বিষ ঢেলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মনে প্রতিষ্ঠিত হচ্ছে স্বার্থপরতা,অমানবিকতা ও অমনুষ্যত্বের মতো গুন গুলো।
আজকে আমি বাচ্চাদের কে একটি কবিতা পড়াতেছিলাম সেই কবিতাটি হলো "আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে" ।বলুন দেখি এই লাইনের মধ্যে কি মনুষ্যত্ব আছে???আমি তো কিছু খুঁজে পেলাম না। অথচ আমরা যখন ছোটোছিলাম তখন কতই না মানবিকতায় সমৃদ্ধ কবিতা পড়েছি----""
আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেউ পর ।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই
একসাথে খেলি আর পাঠশালায় যাই--""।
Written by
Jagadish Mahato