RIGUDIH HIGH SCHOOL

RIGUDIH HIGH SCHOOL ক্ষুদ্র..কিন্তু রয়েছে মহীরুহ এর সম্ভ?

27/05/2023

যে সমস্ত ছাত্রছাত্রীদের ST, SC, OBC সার্টিফিকেট এখনও হয়নি, এবং যারা সার্টিফিকেট এর জন্য আবেদন করেছো, অথচ সার্টিফিকেট হাতে পাওনি,
তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি বিশেষ ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।
স্থান:- রিগুডি হাই স্কুল
তারিখ:-29/05/2023
সময়:-সকাল 11টা থেকে।
ST, SC, OBC সম্প্রদায় ভুক্ত ছাত্রছাত্রী যাদের সার্টিফিকেট নেই, এবং যারা আবেদন করেছো তারা ওই দিন ক্যাম্পে উপস্থিত থাকবে। যারা আবেদন করেছো তারা রিসিভ কপি টা সঙ্গে নিয়ে আসবে।

18/02/2023

◆গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি◆

দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামী 20/02/2023 তারিখ, সোমবার তোমাদের সাইকেল (সবুজসাথী প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকার) দেওয়া হবে।
স্থান:-পাড়া কিষান মাণ্ডি,
সময়:- বেলা 11টা।
সঙ্গে নিয়ে যেতে হবে:-
1) আধার কার্ড।
2) একটা রঙ্গিন ফটো।
3) একজন অভিভাবক।
ছাত্র-ছাত্রীদের নির্দেশ দেওয়া হচ্ছে, তোমরা ঐ দিন নির্দিষ্ট সময়ে পাড়া কিষান মাণ্ডিতে উপস্থিত হয়ে নিজ নিজ সাইকেল সংগ্রহ করে নেবে। ঐ দিন কেউ অনুপস্থিত থাকলে পরবর্তি সময়ে সাইকেল পেতে সমস্যা হবে। পরবর্তী সময়ে এই বিষয়ে বিদ্যালয়ের কোনও দায় থাকবে না।
তোমরা এই নোটিশ টা আশেপাশের পরিচিত দের মধ্যে প্রচার করে দেবে।
প্রধান শিক্ষক
রিগুডি উচ্চ বিদ্যালয়
17/02/2023

10/09/2022

Awesome... খুব Miss করবো Sir...

। । । ৭৬-তম স্বাধীনতা দিবস উদযাপন  এবং মহাপুরুষ বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন  এর কিছু মুহূর্ত । । ।
15/08/2022

। । । ৭৬-তম স্বাধীনতা দিবস উদযাপন এবং মহাপুরুষ বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন এর কিছু মুহূর্ত । । ।

26/06/2022

বিজ্ঞপ্তি
ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আগামী 26/06/2022 তারিখ বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি শেষ হচ্ছে। 27/06/2022 তারিখ, সোমবার,থেকে বিদ্যালয়ে পঠন পঠন পুনরায় শুরু হবে। সময়: সকাল 10.40 টা থেকে।
সকল ছাত্র-ছাত্রীদের স্কুলের পোশাক পরে, নিজ নিজ বই খাতা নিয়ে, কোভিড স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ে আসতে নির্দেশ দেওয়া হচ্ছে।
পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য থালা নিয়ে আসার জন্য বলা হচ্ছে।
প্রধান শিক্ষক
রিগুডি উচ্চ বিদ্যালয়
25/06/2022

20/06/2022

আগামীকাল 21/06/2022 তারিখ, মঙ্গলবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল খাদ্য সামগ্রী দেওয়া হবে।
সময়:- বেলা 10.30 টা থেকে 12.30 টা।
স্থান:- রিগুডি উচ্চ বিদ্যালয়।
ছাত্রছাত্রীদের নির্দেশ দেওয়া হচ্ছে, তারা যেন আগামীকাল নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে এসে নিজ নিজ প্রাপ্য বুঝে নেয়।
প্রধান শিক্ষক
রিগুডি উচ্চ বিদ্যালয়
19/06/2022

15/06/2022

ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আগামী 26শে জুন, 2022 তারিখ পর্যন্ত তোমাদের গ্রীষ্মের ছুটির কারণে স্কুল বন্ধ থাকবে।
স্কুল খোলার তারিখ ও সময় পরবর্তী নোটিশে তোমাদের জানিয়ে দেওয়া হবে।
প্রধান শিক্ষক
রিগুডি উচ্চ বিদ্যালয়
15/06/2022

03/06/2022

মাধ্যমিক পরীক্ষা ফলাফল: 2022
মোট পরীক্ষার্থী:- 105
কৃতকার্য :- 95
প্রথম বিভাগ:- 8
সর্বোচ্চ:- 568 ( মৌসুমী গরাই)

সকল ছাত্র- ছাত্রী কে শুভেচছা ও অভিনন্দন।

23/05/2022

আগামী 25/05/2022 তারিখ, বুধ বার, পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল সামগ্রী দেওয়া হবে।
সময়: সকাল 10টা থেকে 12.30টা।
স্থান: রিগুডি উচ্চ বিদ্যালয়
ছাত্র-ছাত্রীদের নির্দেশ দেওয়া হচ্ছে, তারা যেনো, নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিজ নিজ প্রাপ্য মিড ডে মিল সামগ্রী সংগ্রহ করে নেয়।
প্রধান শিক্ষক
রিগুডি উচ্চ বিদ্যালয়
19/05/2022

COVID bidhi mene Saraswati Pujor bisarjane amora...
07/02/2022

COVID bidhi mene Saraswati Pujor bisarjane amora...

14/06/2021

◆ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি◆

পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামী 17/06/2021 তারিখ, বৃহস্পতিবার তোমাদের এই বছরের প্রথম activity task( প্রশ্নপত্র) দেওয়া হবে। ঐদিন পঞ্চম থেকে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে সকাল ৮ টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হতে বলা হচ্ছে। মনে রাখবে এই activity task পরীক্ষার মতোই গুরুত্বপূর্ণ। তাই সকল কেই এটা নিতে হবে।
নির্দেশানুসারে
প্রধান শিক্ষক
রিগুডিউচ্চ বিদ্যালয়

Address

Purulia
723155

Telephone

+919733952321

Website

Alerts

Be the first to know and let us send you an email when RIGUDIH HIGH SCHOOL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to RIGUDIH HIGH SCHOOL:

Shortcuts

Share

Category