PZS Pegacorns 2k16

PZS Pegacorns 2k16 Purulia Zilla School is one of the oldest and best existing schools in Purulia district, West Bengal, India
Estd- 1May 1853

আমরা (2016 সালের HS ব্যাচের ছাত্ররা) ক'জন মিলে এই পেজটা চালাই। সুদীর্ঘ ছাত্রজীবনের উজ্জ্বল স্মৃতিকে হৃদয়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় বেঁধে রাখার ক্ষুদ্র প্রয়াস আমাদের এই পেজের মাধ্যমে।

24/06/2022

পুরুলিয়া জিলা স্কুলের এলুমনি এসোসিয়েশন খোলার কাজকে বাস্তবায়িত করা হচ্ছে। ফর্মটি ফিল আপ করার পরে রেজোলিউশন স্থির করার জন্য স্কুলের হেড মাস্টারের উপস্থিতিতে একটি মিটিং করা হবে। মিটিংটিতে উপস্থিত প্রাক্তনীদের এবং টিচারদের মতামত নিয়ে একটি রেজোলিউশন স্থির করা হবে। এই কাজটির নোটিফিকেশন পেতে হলে ফর্মটিতে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেইল এড্রেস অবশ্যই দিতে হবে।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfTFKYVZVx6TIGN1Uj6i4g8Ak2QFC1RoiBOwnJNCEy4EdvZHg/viewform?usp=sf_link

20/02/2019

একুশ মানে মাথা নত না করা ❤

08/08/2018
হ্যাঁ আমাদের জুনিয়র ভাইয়েরা ☺☺❤
06/08/2018

হ্যাঁ আমাদের জুনিয়র ভাইয়েরা ☺☺❤

purulia jungal mahal news

স্মৃতি
26/07/2018

স্মৃতি

26/07/2018
।। নিঃস্তদ্ধ গ্রন্থাগার।।ছবিটি শেয়ার করার জন্য ধন্যবাদ এক জুনিয়র ভাই সুভাষ কে।
24/07/2018

।। নিঃস্তদ্ধ গ্রন্থাগার।।

ছবিটি শেয়ার করার জন্য ধন্যবাদ এক জুনিয়র ভাই সুভাষ কে।

08/06/2018

১০ই জুন ২০১৮ বিকেল ৪:৩০ মিনিটে পুরুলিয়া জিলা স্কুলের প্রাঙ্গণে PURULIA DISTRICT GYMNASTICS ASSOCIATION (PDGA)-এর উদ‍্যোগে বার্ষিক জিমন‍্যাস্টিক উৎসব।

অনুষ্ঠান সূচী-
১.নতূন ও পুরোনো জিমন‍্যাস্টদের দিয়ে জিমন‍্যাস্টিক্স প্রদর্শন
২.সাংস্কৃতিক অনুষ্ঠান
৩.বিশেষ আকর্ষণ এশিয়াড পদক জয়ী ও টেলিভিশন খ‍্যাত জিমন‍্যাস্টদের প্রদর্শনী।

সকল পুরুলিয়া বাসীকে জানাই সাদর আমন্ত্রণ।
Share please

এগারো ক্লাসে ডানা গজিয়েছিল সব্বার।নতুন ফোন,নতুন করে নিয়মভাঙা,পোস্ট-মাধ‍্যমিক 'বড় হয়ে গেছি' ভাব,নিয়ম করে ক্লাস বাঙ্ক...
19/05/2018

এগারো ক্লাসে ডানা গজিয়েছিল সব্বার।

নতুন ফোন,নতুন করে নিয়মভাঙা,পোস্ট-মাধ‍্যমিক 'বড় হয়ে গেছি' ভাব,নিয়ম করে ক্লাস বাঙ্ক আর প্রতিটা দিন খানিকটা ইচ্ছে করেই লেট করে স্কুলে ঢোকা।

কিন্তু হেডুবাবুও(থুড়ি হেডস‍্যার) কম যান কোথায়?আমরা যদি ডালে ডালে তো উনি পাতায় পাতায়।
'আচরণ বিধি ও নির্দেশ পত্রিকা'-র এই পাতায় তিনবার সই পড়লেই অভিভাবকবৃন্দকে ইস্কুলে নিয়ে এসে আমাদের নিয়ে মিস্টি মিস্টি কথা শোনানোর হুমকি দিতেন হেডুবাবু।

স্বয়ং শ্রীকৃষ্ণ শিশুপালকে সেঞ্চুরি বার পাপ করার সুযোগ দিয়েছিলেন,কিন্তু আপনি তার চেয়েও নিষ্ঠুর হেডুবাবু !

( পি.এস. - আপনাকে ভালোবেসেই আমরা হেডুবাবু বলে ডাকতুম,মায়েরা যেমন বাচ্চাদের বিভিন্ন নামে ডাকে।ইটারনাল লাভ। ❤️ )

#কৌস্তভ 🙃

12/05/2018

একটা সময় ছিল,জিলা স্কুল মোড়ে সকাল সকাল গরম কচুরী টাকায় একটা করে পাওয়া যেত।টিফিনের জন্য রোজ বরাদ্দ ছিল দু' থেকে তিন টাকা।পাশের ছোটো দোকানটাতে রকমারি রঙিন কাগজে মোড়া টক-ঝাল-মিস্টি চকোলেট পাওয়া যেত,ছিল চিঁড়ে দেওয়া আট-আনার আইসক্রিম আর শীত পড়লেই স্কুলের বাইরে হাজির হত সিয়াকুলের একটা ঠেলা,বিটনুন মেশানো সেই টক-মিস্টি একটা শৈশব আমাদের ছিল।হনুমান টুপি না পরে মায়ের অবাধ‍্য ছেলে হয়ে উঠে তাড়াতাড়ি বড়ো হয়ে ওঠার যেমন এক আপ্রাণ চেস্টা ছিল,তেমনিই বাবার হাত ছেড়ে নতুন সাইকেলে চড়ে ইস্কুলে পাড়ী দেওয়া মস্ত এক স্বাধীনতা ছিল।

বয়ঃসন্ধি দরজায় কড়া নাড়ল যখন,গার্লস স্কুলের ছুটির সময়টা সবার অলিখিত ভাবেই মনে থেকে যেত।সদ‍্য সাইকেলে ধাতস্থ হওয়া আমাদের তখন হাফপ‍্যান্ট ছেড়ে ফুলপ‍্যান্টে পদোন্নতি আর তেনাদেরও স্কার্ট ছেড়ে চুড়িদার আর বাহন রিক্সা করে বিপরীত দিক থেকে আগমন।না ছিল ফোন,না ছিল সোশ্যাল মিডিয়া,শুধু অদ্ভুত একটা ভালোলাগা ছিল।নাম না জেনেও দিবাস্বপ্ন দেখার মতো নবীন এক কৈশোর ছিল।

মাসে দেড়শো টাকা দিয়ে টিউশন ছিল,বছরে একশো সতেরো টাকা নেওয়া স্কুল ছিল।না,ইউটিউব ছিল না,কোনোও কোনোও বাড়িতে টিভিও ছিলনা,কিন্তু সবার কাছে একটা সুকুমার-উপেন্দ্রকিশোর কিংবা নন্টে-ফন্টে,বাঁটুল দ‍্য গ্রেট ছিল।বাড়িতে হয়তো ফ্রিজ ছিলনা,কিন্তু বিকেলবেলা গাঢ় দুধ দিয়ে রোজ কড়া করে চা বানানো ছিল।বিকেলে ব‍্যাটবল নিয়ে মাঠে যাওয়া ছিল।হ‍্যাঁ,ধুলোকাদামাখা একটা ছেলেবেলা ছিল।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাড়ি ফিরে আসা ছিল,মন না চাইলেও বেশিরভাগ জিনিস মাথা নীচু করে মেনে নেওয়া ছিল,লঘুগুরু কিছু করলেই ইস্কুল-টিউশন-বাড়ি সবজায়গাতেই ধমক,কানমলা,পিঠে কিল নিয়ম করে খাওয়ার চল ছিল।এককথায় একটা অনাদর ছিল।
...কিন্তু সেই তিনি বহুকাল আগে বলে গেছেন,"অনাদর একটা মস্ত স্বাধীনতা।সেই স্বাধীনতায় আমাদের মন মুক্ত ছিল।খাওয়ানো-পরানো-সাজানো-গোজানোর দ্বারা আমাদের চিত্তকে চারিদিক হইতে একেবারে ঠাসিয়া ধরা হয় নাই"।

নাহ্,তখন ইনস্টাগ্রাম ফিল্টার ছিল না,লাইক-ডিসলাইক-লাভ রিয়াক্টও ছিলনা।নাহ্,তখন মনের ডাটা হ‍্যাক করার কোনোও জুকেরবার্গ ছিলনা।

লেখা- Koustav

Address

Zilla School More
Purulia
723102

Website

Alerts

Be the first to know and let us send you an email when PZS Pegacorns 2k16 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category