24/05/2026
আগরডি উচ্চ বিদ্যালয়
বিজ্ঞপ্তি
এতদ্বারা আগরডি উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (Class XI) ভর্তির প্রক্রিয়া নিম্নলিখিত সূচি অনুযায়ী সম্পন্ন হবে:
ভর্তির তারিখ: আগামীকাল, ২৫ মে,(সোমবার) ,২০২৬।
সময়: সকাল সাড়ে সাতটা (7:30 am)
ভর্তি ফি: ২৪০/- (দুইশত চল্লিশ) টাকা।
অতিরিক্ত ফি: যদি কোনো শিক্ষার্থী প্র্যাকটিক্যাল (Practical) বিষয় গ্রহণ করে, তবে তাকে অতিরিক্ত ১০০/- (একশত) টাকা প্রদান করতে হবে।
ভর্তির সময় প্রয়োজনীয় নথিপত্র এবং নির্দিষ্ট ফি সহ যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
তারিখ: ২৪/০৫/২০২৬
স্থান: বিদ্যালয় কার্যালয়
প্রধান শিক্ষক,
আগরডি উচ্চ বিদ্যালয়