Rugri Adarsha Sishu Siksha Niketan

Rugri Adarsha Sishu Siksha Niketan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rugri Adarsha Sishu Siksha Niketan, School, Rugri/Arsha/Purulia, Purulia.

04/05/2026

আমাদের আবাসিক ছাত্রছাত্রীদের প্রতিদিনের প্রার্থনার কিছু শান্ত ও সুন্দর মুহূর্ত


🌿✨ গর্বের মুহূর্ত ✨🌿আড়ষা বনাঞ্চলের উদ্যোগে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় আমাদের স্কুলের প্রতিভাবান ছাত্রী *প্রাপ্তি মা...
15/08/2025

🌿✨ গর্বের মুহূর্ত ✨🌿
আড়ষা বনাঞ্চলের উদ্যোগে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় আমাদের স্কুলের প্রতিভাবান ছাত্রী *প্রাপ্তি মাহাত* প্রথম স্থান অর্জন করেছে। 🎨🏆
তার সৃজনশীলতা, পরিশ্রম ও শিল্পী মনোভাব আমাদের সকলের গর্ব। প্রাপ্তির এই সাফল্য ভবিষ্যতে আরও বড়ো সাফল্যের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। 💐
আমরা প্রাপ্তিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। 🌟

# ুগড়ি আদর্শ শিশু শিক্ষা নিকেতন

আমাদের স্কুলের অদূরেই মাননীয় নরেন হাঁসদা-র সিধু কানহু মিশন । ছাত্র-ছাত্রীদের নিয়ে আজ উপস্থিত ছিলাম সেখানে । বন্ধু বিকা...
13/03/2025

আমাদের স্কুলের অদূরেই মাননীয় নরেন হাঁসদা-র সিধু কানহু মিশন । ছাত্র-ছাত্রীদের নিয়ে আজ উপস্থিত ছিলাম সেখানে । বন্ধু বিকাশ টুডু এই মিশনের একজন শিক্ষক । তাঁর সূত্রেই এই নরম মনের দয়ালু মানুষটির সঙ্গে আমার পরিচয় । ভালি ডুংরির নিচে ছোটো ছোটো অনাথ শিশুদের নিয়েই নরেন হাঁসদা-র পরিবার। ২০১৪ সালে অনাথ শিশুদের আশ্রয় দেওয়ার জন্য নিজের হাতে তিল তিল গড়ে তুলেছেন এই মিশন। এই মিশনে প্রতিদিন নিয়মিত খাবারসহ অনাথ শিশুদের শিক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা দেওয়া হয়, তবে সরকারি অর্থে নয় । গান গেয়ে ভিক্ষের টাকায় । মাননীয় নরেন হাঁসদা জানান তাঁর মূল লক্ষ্য হল, যাতে কোনো অনাথ, গরিব শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় । শুধু পড়াশোনায় নয়, গান-বাজনা,তীরন্দাজি, খেলাধুলো, গাছ লাগানো, চাষাবাদ ও আদিবাসী রীতিনীতি সব কাজেই এখানে শেখানো হয় ছাত্র-ছাত্রীদের। লোকসংগীত শিল্পী ও বিশিষ্ট সমাজসেবী মাননীয় নরেন হাঁসদা তাঁর মহান কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনসহ বাংলাদেশ থেকে সংবর্ধনা ও বিভিন্ন পুরস্কার লাভ করেছেন ।

# # এই মিশন যেন আরও উন্নত হয়, আধুনিক শিক্ষাব্যবস্থা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পায়, এবং শিক্ষা যেন প্রতিটি শিক্ষার্থীর জীবনে আলো নিয়ে আসে, তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে, সেই কামনা করি।

# # মিশনের প্রতিষ্ঠাতা নরেন হাঁসদা, সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের প্রতি আমার শুভকামনা রইলো, তাদের কঠোর পরিশ্রম যেন ফলপ্রসূ হয় ।

07/10/2024
AGDAHLI TALENT SEARCH EXAMINATION 2024Form fill up
07/10/2024

AGDAHLI TALENT SEARCH EXAMINATION 2024
Form fill up

07/08/2024

শ্রদ্ধাঞ্জলি

খুকি ও কাঠবেড়ালি
29/07/2024

খুকি ও কাঠবেড়ালি

Address

Rugri/Arsha/Purulia
Purulia
723201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rugri Adarsha Sishu Siksha Niketan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category