ছাত্র কন্ঠ Students Voice, Purulia

ছাত্র কন্ঠ Students Voice, Purulia Scientific,Secular,Democratic & Universal Education

◆ সকল শূন্য পদে শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো উন্নয়নে উপযুক্ত অর্থ বরাদ্দ।◆ একাদশ ও দ্বাদশ শ্রেণীর অবৈজ্ঞানিক সেমিস্টার সিস...
10/03/2026

◆ সকল শূন্য পদে শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো উন্নয়নে উপযুক্ত অর্থ বরাদ্দ।
◆ একাদশ ও দ্বাদশ শ্রেণীর অবৈজ্ঞানিক সেমিস্টার সিস্টেম বাতিল
◆ পুরুলিয়া জেলায় ৬৯৪ টি সরকারি স্কুল বন্ধের চক্রান্ত রুখতে এবং স্কুল স্তরে পাশ ফেল প্রথা চালুর দাবিতে আজকে ছাত্র সংগঠন AIDSO পক্ষ থেকে পুরুলিয়া জেলায় DI দপ্তরের বিক্ষোভ ডেপুটেশন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দাবি না মানলে তারা আগামী দিনের বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব ও সংগঠনের রাজ্য সহ-সভাপতি বিকাশ রঞ্জন কুমার ও রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ব্রতীন দাস ।



#ছাত্র_কন্ঠ_students_voice_purulia

সরকারি শিক্ষা বাঁচাতে ও সেমিস্টার সিস্টেম বাতিলের দাবিতে আগামী কাল ১০ মার্চপুরুলিয়া DI অফিসঅভিযান     #ছাত্র_কন্ঠ_studen...
09/03/2026

সরকারি শিক্ষা বাঁচাতে ও সেমিস্টার সিস্টেম বাতিলের দাবিতে
আগামী কাল ১০ মার্চ
পুরুলিয়া DI অফিস
অভিযান



#ছাত্র_কন্ঠ_students_voice_purulia

একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম বাতিল, সকল শূন্য পদে শিক্ষক নিয়োগ  ও সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে আগামী ১০ মা...
02/03/2026

একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম বাতিল, সকল শূন্য পদে শিক্ষক নিয়োগ ও সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে আগামী ১০ মার্চ পুরুলিয়া DI অফিস অভিযান




#ছাত্র_কন্ঠ_students_voice_purulia

পুরুলিয়া মেডিকেল কলেজে র‍্যাগিং এ অভিযুক্ত দুই ছাত্রের সাসপেনশন প্রসঙ্গে AIDSO পশ্চিমবঙ্গ মেডিকেল ইউনিটের আহ্বায়ক ডাঃ ...
07/02/2026

পুরুলিয়া মেডিকেল কলেজে র‍্যাগিং এ অভিযুক্ত দুই ছাত্রের সাসপেনশন প্রসঙ্গে AIDSO পশ্চিমবঙ্গ মেডিকেল ইউনিটের আহ্বায়ক ডাঃ সামস্ মুশাফির আজ এক বিবৃতিতে বলেন —

"পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজের প্রথম বর্ষের একজন ছাত্রকে প্রচন্ড শারীরিক নির্যাতনের ন্যাক্কারজনক ঘটনা কলেজে কলেজে 'ইন্ট্রো'র নামে যে রাগিং কালচার চলছে তারই অবশ্যম্ভাবী ফলশ্রুতি।

অভয়া আন্দোলন যখন মেডিকেল কলেজগুলি থেকে থ্রেট কালচারকে উপড়ে ফেলার চেষ্টা করেছিল, স্বয়ং মুখ্যমন্ত্রী যেভাবে থ্রেট কালচারের পক্ষ নিয়ে অভিযুক্তদের শাস্তি প্রত্যাহার করিয়েছিলেন, সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল কলেজে কলেজে বার বার এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। আমরা মনে করি, শুধু দুজন নিগ্রহকারী নয়, আসলে এর বীজ আরো গভীরে আছে। আমরা পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি করছি, ছাত্র-ছাত্রীদের পঠন পাঠন ও গণতন্ত্র রক্ষার স্বার্থে পূর্ণাঙ্গ তদন্ত করে সেই সম্পূর্ণ চাঁই এর মূল উৎপাটন করা হোক। পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ সহ রাজ্যের সমস্ত মেডিকেল ছাত্র-ছাত্রীদের কাছে আহ্বান করছি, সাহসের সঙ্গে আপনারা এগিয়ে আসুন এবং এরকম বড় দুর্ঘটনা ঘটার আগেই কলেজে কলেজে থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন।"

সংবাদ দাতা
ডাঃ অপূর্ব মন্ডল
সম্পাদক মন্ডলী সদস্য,
AIDSO, WB State Committee

সকল মাধ্যমিক পরিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন    #ছাত্র_কন্ঠ_students_voice_purulia
01/02/2026

সকল মাধ্যমিক পরিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

#ছাত্র_কন্ঠ_students_voice_purulia

28/01/2026

গত ২৩শে ডিসেম্বর ২০২৫ থেকে আশা কর্মীদের যে লাগাতার কর্মবিরতির কর্মসূচি চলছে, তারই ধারাবাহিকতায় ২১ শে জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচির ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন । এই অভিযানে পুলিশি বর্বরোচিত অত্যাচারের প্রতিবাদে আজ ২৮ শে জানুয়ারি পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে যে ধিক্কার সভা চলছে । এই ধিক্কার সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখছেন AIDSOপুরুলিয়া দক্ষিণ জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য কমরেড কৃষ্ণা সহিস ।

দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১৩০ তম জন্ম দিবস পালিত হয় এবং বুক স্টল করা হয়ছবি- জে কে কলেজ, রঘুনাথপুর কলেজ।     #ছাত্র...
23/01/2026

দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১৩০ তম জন্ম দিবস পালিত হয় এবং বুক স্টল করা হয়
ছবি- জে কে কলেজ, রঘুনাথপুর কলেজ।



#ছাত্র_কন্ঠ_students_voice_purulia

সরকারি শিক্ষা বাঁচাতে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার বাতিল এবং শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে তীব্র ছাত্র আন্দোলন গড়...
21/01/2026

সরকারি শিক্ষা বাঁচাতে
একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার বাতিল এবং শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে
তীব্র ছাত্র আন্দোলন গড়ে তুলতে পুরুলিয়া জেলা জুড়ে AIDSO'র সদস্য সংগ্ৰহ চলছে।





#ছাত্র_কন্ঠ_Students_Voice_Purulia

প্রকাশিত হতে চলেছে স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসু'র জীবনী- ।। দেশনায়ক সুভাষচন্দ্র ।। প...
14/01/2026

প্রকাশিত হতে চলেছে স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসু'র জীবনী-
।। দেশনায়ক সুভাষচন্দ্র ।।

প্রকাশনা:-ছাত্র সংহতি
প্রকাশকাল :- ২৩জানুয়ারি, ২০২৬
গ্রাহক মূল্য:-৪০টাকা (২০ জানুয়ারির মধ্যে গ্রাহক হতে হবে )
মূল্য:-৫০টাকা

বইটি গ্রাহক হতে গেলে কিংবা সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :

৯৪৭৫১১৫৬৮৮/৯৭৩৫৩৬৩৫৬৫

শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার ধ্বংস করে শিক্ষায় চূড়ান্ত কেন্দ্রিকরণের নীল নকশা বিকশিত ভারত শিক্ষা অধিক্ষণ বিল (HECI ) ...
06/01/2026

শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার ধ্বংস করে শিক্ষায় চূড়ান্ত কেন্দ্রিকরণের নীল নকশা বিকশিত ভারত শিক্ষা অধিক্ষণ বিল (HECI ) বাতিলের দাবিতে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিক্ষোভ। উপস্থিত ছিলেন পুরুলিয়া দক্ষিণ জেলা কমিটির কোষাধক্ষ্য কমরেড বিপিন মাজী ।

তীব্র ছাত্র আন্দোলন গড়ে তুলুন #ছাত্র_কন্ঠ_Students_Voice_Purulia
03/01/2026

তীব্র ছাত্র আন্দোলন গড়ে তুলুন

#ছাত্র_কন্ঠ_Students_Voice_Purulia

30/12/2025

এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে
অনেক কিছু জীবনে যোগ দিলাম
ছোটো যত আপন ছিল বাহির করে দিয়ে
ভুবনটারে আপন করে নিলাম।

কন্ঠে-: প্রীতিলতা মুর্মু

Address

Purulia

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্র কন্ঠ Students Voice, Purulia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category