Goalapara jr.high School

Goalapara jr.high School A Sishumitra High School

আমাদের বিদ্যালয়ের অষ্টম  শ্রেনীর ছাত্রী সরস্বতী  মুরমুর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। । সমবেদনা জানানোর কোনো ভাষা...
17/04/2026

আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী সরস্বতী মুরমুর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। । সমবেদনা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই।
"""ঈশ্বরের চরণে তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।""
R.I.P

বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের জীবনে পড়াশোনার চাপ, প্রতিযোগিতা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং সামাজিক প্রত্যাশা—সব মিলিয়ে মা...
17/03/2026

বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের জীবনে পড়াশোনার চাপ, প্রতিযোগিতা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং সামাজিক প্রত্যাশা—সব মিলিয়ে মানসিক চাপ ক্রমেই বাড়ছে। অনেক সময় তারা নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, ফলে ভেতরে ভেতরে অস্থিরতা, উদ্বেগ বা আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়।

আগামী ১৯/০৩/২০২৬ তারিখে ড. বিশ্বজিৎ কর্মকারের উপস্থিতিতে Goalapara High School এ একটি মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে ,—“মন কে চিনুন, মন কে জানুন” এই ভাবনাকে সামনে রেখে।

মানসিক স্বাস্থ্য ভালো থাকা শুধুমাত্র পড়াশোনার জন্য নয়, একজন সুস্থ ও সচেতন মানুষ হয়ে ওঠার জন্যও খুবই প্রয়োজনীয়। তাই এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের নিজেদের মন বুঝতে সাহায্য করবে এবং প্রয়োজন হলে সঠিকভাবে সাহায্য নেওয়ার মানসিকতা তৈরি করবে।

এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক—শিক্ষিকা সবাই একসাথে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হতে পারবেন। কারণ সুস্থ মনই সুস্থ জীবনের ভিত্তি।

সকলের আন্তরিক উপস্থিতি কামনা করি।

PASE এর ব্যবস্থাপনায় ও মানবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগীতায় অনুষ্ঠিত হলো একদিবসীয় বিজ্ঞান বিষয়ক শিবির। উক্ত অন...
14/03/2026

PASE এর ব্যবস্থাপনায় ও মানবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগীতায় অনুষ্ঠিত হলো একদিবসীয় বিজ্ঞান বিষয়ক শিবির। উক্ত অনুষ্ঠানে মানবাজার এলাকার বিভিন্ন স্কুল সহ গোয়ালাগাড়া পাঠমন্দির, শ্যামপুর আরকেটিএম এবং মানবীর ইন্টারন্যাশনাল অংশগ্রহন করে। পোষ্টার অংকন, বিতর্ক প্রতিযোগিতা বিষয়-' বিজ্ঞানশিক্ষাই কি বিজ্ঞান মনস্কতা গঠনের প্রধান ভিত্তি ' এবং তাৎক্ষণিক বক্তৃতা ছিলো বিভিন্ন বিষয়ে। আমাদের ছাত্রীদের পারফরমেন্সে আমরা গর্বিত, পোস্টার অঙ্কন এ অন্তিকা মাহাতো প্রথম, শ্রুতি গোস্বামী দ্বিতীয় তাৎক্ষণিক বক্তৃতা বিভাগে এবং নমিতা মাহাতো দ্বিতীয় বিতর্ক প্রতিযোগিতা বিভাগে। এভাবেই এগিয়ে চলুক ওরা আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে ও ভবিষ্যতে মানুষ হোক।।

Monthly test ক্লাস ix
22/02/2026

Monthly test ক্লাস ix

22/02/2026

বাচ্চাদের প্রার্থনা

03/02/2026

Chess Class ♟️♟️at Goalapara High School, our Chess Class helps students sharpen their mind, patience, and strategy.Every move teaches focus, discipline, and smart decision-making.

Chess Class এ ছাত্রছাত্রীরা শুধু খেলাই নয়, বরং চিন্তা করার নতুন দৃষ্টিভঙ্গি শিখছে। চেস শিক্ষার্থীদের মনোযোগ, ধৈর্য, বিশ্লেষণী ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়াতে সাহায্য করে।

এই ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা শিখছে কীভাবে শান্ত মাথায় পরিস্থিতি বিচার করতে হয়, প্রতিটি পদক্ষেপের আগে ভাবতে হয় এবং ভুল থেকে শিক্ষা নিতে হয়।
পড়াশোনার পাশাপাশি মস্তিষ্কের বিকাশ ও মানসিক দৃঢ়তার জন্য চেস একটি অত্যন্ত কার্যকর মাধ্যম।

Goalapara High School সবসময় বিশ্বাস করে—শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দক্ষতা, চিন্তাশক্তি ও চরিত্র গঠনের মধ্য দিয়েই প্রকৃত শিক্ষা সম্পূর্ণ হয়।আমাদের ছাত্র ছাত্রীদের এই Chess class এ সহযোগীতা করেছেন Cheif Mentor, Bengal Chess Association Mr. Atanu Lahiri. (International Master of chess and a Gold Medalist in the commonwealth chess championship) Special thanks to Atanu Lahiri Dada 🙏🙏🙏🙏

পুরুলিয়া জেলার গ্রামাঞ্চলের চারটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত JBNSTS ওরিয়েন্টেশন প্রোগ্রাম...
10/01/2026

পুরুলিয়া জেলার গ্রামাঞ্চলের চারটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত JBNSTS ওরিয়েন্টেশন প্রোগ্রামটি গ্রামীণ শিক্ষার্থীদের মধ্যে Inquiry-Based Learning, Conceptual Understanding এবং Scientific Temperament গঠনের একটি প্রমাণযোগ্য উদাহরণ হয়ে উঠেছে। এখানে বিজ্ঞানকে তথ্য সংগ্রহের বিষয় হিসেবে নয়, বরং প্রশ্ন করা, পর্যবেক্ষণ করা, যুক্তি নির্মাণ এবং সৃজনশীল প্রয়োগের সমন্বিত প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করা হয়েছে। গণিত ও জীববিজ্ঞান সেশনে Procedural থেকে Conceptual Learning এর দিকে রূপান্তর দেখা গেছে। BITM ভ্রমণে STEM-এর বাস্তব প্রয়োগ, অ্যাপ্লিকেশন এবং Interdisciplinary linkage সম্পর্কে ছাত্রছাত্রীরা স্পষ্ট ধারণা পেয়েছে, Behavioral Mathematics সেশনে Probability-এর মাধ্যমে Decision Making ও Cognitive Pattern ব্যাখ্যা করা হয়েছে এবং কবিতা আবৃত্তির মাধ্যমে Linguistic Expression ও Aesthetic Cognition, শিক্ষার সামগ্রিক বিকাশে সমন্বিত ভূমিকা কীভাবে রাখে তা পরিষ্কার হয়েছে। চতুর্থ দিনে দেবশ্রী বাগচি বিজ্ঞান ও সৃজনশীলতার Interdisciplinary Convergence এবং Trial-Error Based Learning Method প্রয়োগের মাধ্যমে Experimental Mindset গঠনের গুরুত্ব তুলে ধরেছেন, যা ২১শ শতকের Problem-Solving, Research Orientation ও Innovation এর কেন্দ্রীয় পূর্বশর্ত।

প্রোগ্রামটির নীরব কিন্তু গুরুত্বপূর্ণ আউটকাম ছিল Character Formation, Self-Discipline, Time Management এবং Social Decorum, যা নির্দেশনাভিত্তিক নয়, বরং স্বতঃস্ফূর্ত আচরণগত প্রয়োগ হিসেবে সংঘটিত হয়েছে। একাডেমিক দৃষ্টিতে এটি Internalization of Values এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য JBNSTS কে ধন্যবাদ; এবং বিশেষ কৃতজ্ঞতা গৌরব দা, সুকান্ত দা এবং পুষ্কর দা কে, যাঁদের নিরবচ্ছিন্ন লজিস্টিক, রেসিডেন্সিয়াল ও টেকনিক্যাল সাপোর্ট পুরো প্রোগ্রামটিকে কার্যকরভাবে পরিচালিত করেছে। একইসঙ্গে গোয়ালপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক অনির্বাণ গাঙ্গুলী মহাশয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা, যিনি চারটি স্কুলকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে এই উচ্চমানের Exposure-এর সুযোগ সৃষ্টি করেছেন। সংক্ষেপে, এই প্রোগ্রাম দেখিয়েছে যে গ্রামীণ শিক্ষার্থীরা সঠিক একাডেমিক পরিবেশ পেলে তারা কত কিছুই না করতে পারে।

আজ Krishnapur Jr High School,এ Sohojia foundation এর যৌথ উদ্যোগে Science  Curiosity  Fest সম্পন্ন হলো। এই প্রোগ্রামে ২০ট...
03/01/2026

আজ Krishnapur Jr High School,এ Sohojia foundation এর যৌথ উদ্যোগে Science Curiosity Fest সম্পন্ন হলো। এই প্রোগ্রামে ২০টিরও বেশি স্কুল অংশগ্রহণ করে এবং প্রায় ৬০টি মডেল উপস্থাপন করেন। আমাদের স্কুল এই প্রোগ্রামে অংশগ্রহণ করে ভৌত বিজ্ঞান বিভাগে প্রথম, ভূগোল বিভাগে দ্বিতীয় এবং জীবন বিজ্ঞান বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। অনেক ধন্যবাদ কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল এত সুন্দর প্ল্যাটফর্ম তুলে ধরার জন্য।

Address

Goalapara, Dangardih Boro
Purulia

Telephone

+919933909729

Website

Alerts

Be the first to know and let us send you an email when Goalapara jr.high School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Goalapara jr.high School:

Shortcuts

Share

Category