Enrich YOUR Thoughts

Enrich YOUR Thoughts Truths about life based on Sreemadbhagvadgeeta, Upanishad,Sree Sree Ramkrishna Kathamrita etc.

29/11/2024

কোনরূপ আদর্শ না থাকার চেয়ে একটা আদর্শ থাকা ভালো।। জীবন সঠিক পথে অগ্রসর হয়।।
🙏🙏জয় ঠাকুর জয় মা সারদা জয় স্বামিজী🙏🙏

03/12/2023
23/11/2023

শ্রদ্ধাবান্ লভতে জ্ঞানম্
অর্থাৎ, শ্রদ্ধাশীল ব্যক্তিই কেবলমাত্র জ্ঞানলাভে সক্ষম হন।।

এখন আনাচেকানাচে শুধু মোটিভেশন।।
বড় বড় ডায়লগ।।
কথায় কথায় অহংকারপূর্ণ শব্দ প্রয়োগ।।
চাটুকারিতা শুধু।।
এরা নিজেরা মূর্খ হয়ে নিজেদের মতো অন্যদের মনে করে।।
বিচারশক্তিহীন প্রাণী, নিজেদের যোগ্যতার পরখ করতে এরা অক্ষম। তাই এরা এদের চেয়ে যোগ্যতর ব্যক্তিকে সম্মানও করতে পারে না।।
ভুল পথে, অন্ধকারে থেকে এরা সেটাকেই আলো মনে করে।।

এমনভাবে কথা বলে মনে হয় কতই না সভ্য নাগরিক মোদের দেশে!!!
কত বড় আত্মীয় যেন!!
আর যখনই সময় হবে কারো পাশে দাঁড়ানোর সব লেজ গুটিয়ে পালাবে।।
যখনই সময় আসবে আন্তরিকতার সঙ্গে গঠনমূলক কোন কাজে নামার অমনি শুরু হয়ে যাবে চালাকি!!

যখনই প্রশ্ন আসবে আত্মত্যাগের সঅঅঅঅব মূহুর্তে অদৃশ্য হয়ে যাবে।।
ধরতেই পারবেন না মানব না দানব! এই ভয়ংকর প্রাণীদের সনাক্ত করুন এবং দূরে থাকুন।।

বেশি কিছু দরকার নেই তো জীবনে ।
দরকার যে কাজটা এই মূহুর্তে করছি আমরা তাকে যাতে আরো জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ না করে তাকে আরো গঠনমূলক করে তুলতে পারি।। যাতে সমাজ আরও উন্নত হয়, প্রগতিশীল হয়।। আর এই সমাজে যেহেতু আমরাও বসবাস করছি দেখবেন আমরাও উন্নত হব, আমরাও প্রগতিশীল হব।।

-------সুপ্রভাত

06/09/2023

শুভ জন্মাষ্টমী

ক্লৈবং মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয্যুপপদ্যতে।
ক্ষুদ্রং হৃদয়দৌর্বল্যং ত্যক্ত্বোত্তিষ্ঠ পরন্তপ।।

অর্থ:-- হে অর্জুন, এই হীনমন্যতার, ভীরুতার শিকার হয়ো না। এমন কাপুরুষতা তোমাতে শোভা পায় না। হে শত্রুতাপন, এরূপ তুচ্ছ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে যুদ্ধে প্রবৃত্ত হও।।

ব্যাখ্যা:--এই একটি শ্লোক পড়লেই সমগ্র গীতাপাঠের ফল পাওয়া যায়, কারণ এই শ্লোকের মধ্যেই গীতার সমগ্র ভাব নিহিত।.... মোহ ত্যাগ করো এবং যুদ্ধে প্রবৃত্ত হও, পশ্চাৎপদ হয়ো না---এটিই আদর্শ।। ফল যাই হোক, কর্ম করে যাও। নক্ষত্ররাজি কক্ষচ্যুত হতে পারে.... যুদ্ধ করতে হবে। ভীরুতা ও কাপুরুষতার দ্বারা কিছুই লাভ করা যায় না।। পশ্চাদপসরণের দ্বারা কোন বিপদ দূর করা যায় না।।

31/01/2023

"Identification with any group or organization ends the chance of self-analysis."

23/12/2022

"দুঃখ মনুষ্যত্ব বিকাশের মাধ্যম। ভালো মানুষের জীবন দুঃখেই বিকশিত হয়। সোনাকে গরম করলেই তার রঙ জ্বলজ্বল করে।। "
--আনন্দের তরঙ্গ

Address

Berada, Barabazar
Purulia

Telephone

+918927323732

Website

Alerts

Be the first to know and let us send you an email when Enrich YOUR Thoughts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Enrich YOUR Thoughts:

Shortcuts

Share

Category