হাতেখড়ি পাঠশালা Hate- Khori

হাতেখড়ি পাঠশালা Hate- Khori জেলার 'শবর' জনজাতির উন্নয়নের স্বার্থ "হাতেখড়ি পাঠশালা" ❤

হাতেখড়ি পাঠশালা Hate- Khori

পরিচালনায়- "Protigya Foundation"

'শিক্ষা আমাদের জন্মগত অধিকার' এই বার্তাকে সাথে নিয়ে আবার নতুন করে শুরু হচ্ছে 'শবর জনজাতি'র শিশুদের জন্য দিন বদলের "হাতেখড়ি পাঠশালা"।

শখ নয়, স্বপ্ন হোক "হাতেখড়ি HateKhori", আমরা সমস্ত শবর শিশুদেরকে স্বাক্ষর করে তুলতে চাই, যাতে তারা আগামী দিনগুলোতে অতীতের মতো শোষণ বঞ্চনার শিকার না হয়। এটাই আমাদের "প্রতিজ্ঞা"।

আজ থেকে ঠিক পাঁচ বছর আগে ২০১৬ সালের ৫ই জুলাই শুরু হয়েছিল আমাদের প্রতিজ্ঞা'র পথচলা। সমাজের অসহায়, নিপীড়িত, অবহেলিত পিছিয়ে পড়া মানুষ ও দুস্থ শিশুদের জন্য কিছু করার ইচ্ছে নিয়ে পুরুলিয়া শহরের একটি বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়া কয়েকজন ছাত্র ছাত্রীর স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার জন্য তৈরি হয়েছিল আজকের এই "প্রতিজ্ঞা ফাউন্ডেশন"। যার মূল শ্লোগান ছিল- 'প্রতিদিন টিফিনের পয়সা থেকে দু টাকা করে জমিয়ে রেখে, এক নতুন সমাজ গড়ে তুলবো'। এই স্বপ্নের নামই "প্রতিজ্ঞা ফাউন্ডেশন"।

ধীরে ধীরে শুরু হয় আমাদের পথচলা। আমরা চেয়েছিলাম আমাদের সাধ্যানুযায়ী মানুষকে সাহায্য করতে, অসহায় মানুষ ও দুস্থ শিশুদের পাশে দাঁড়াতে। প্রথমদিকে আমরা কিছু পিছিয়ে পড়া গ্রামে গিয়ে সেখানে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করতাম যাতে সেখানকার মানুষগুলি সুস্থভাবে বাঁচাতে পারে, কখনও আমরা শহরের অনুষ্ঠান বাড়ির উদ্বৃত্ত খাবার নিয়ে ফুটপাতে থাকা ক্ষুধিত অনাহারী মানুষদের মধ্যে বিতরণ করে তাদের ক্ষুধা নিবারণের চেষ্টা করি, কখনও রক্তের অভাবে হাহাকার করা মানুষের প্রয়োজনে তাদের প্রিয়জনদের বাঁচিয়ে তোলার লক্ষে রক্তদান করি। তাঁদের প্রিয়জনদের আরোগ্য লাভের পর তাদের মুখের সেই অনাবিল স্বগীয় হাসি আমাদের পথ চলায় উৎসাহ জোগায়।
আবার কখনও বা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে আমরা সেই রক্ত দিয়ে হাসপাতালের রক্তের অভাব মেটাতে চেষ্টা করি যাতে কোনো রুগী রক্তের অভাবে মারা না যায়। বিগত করোনা অতিমারী জনিত পরিস্থিতিতেও আমরা আমাদের সীমিত সাধ্য নিয়ে উল্লেখযোগ্য ভাবে মানুষের জন্য খাবার, অক্সিজেন, রক্ত, প্রয়োজনীয় ঔষুধ জোগাড় করে দিনরাত আর্ত পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সমস্যা মেটানোর যথাসম্ভব চেষ্টা করছি।

২০১৭ সাল, মানাড়া গ্রাম পঞ্চায়েতের অধীন, টামনা থানার অন্তর্গত 'অকরবাইদ শবর পল্লী'। এই গ্রামে যখন প্রথমবার প্রবেশ করেছিলাম তখনই আমরা অনুভব করতে পেরেছিলাম জেলার শবর জনজাতির দুঃখ, কষ্ট, অসহায়ত্বের কথা। তাঁদের মুখ থেকেই শুনেছিলাম কিভাবে তাদেরকে দিনের পর দিন শোষণ করা হয়েছে, নানারকম সুযোগ সুবিধা থেকে কিভাবে তাঁদেরকে বঞ্চিত করা হয়েছে। সেদিনই আমরা শপথ নিয়েছিলাম যেভাবেই হোক এই শবর জনজাতিকে রক্ষা করে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করব, এটাই আমাদের লক্ষ্য। তাই আমাদের মূলমন্ত্র হয় "দানে নয়, আমরা স্বনির্ভরতায় বিশ্বাসী"।
আমরা তাদের দান বা ভিক্ষে দিয়ে নয়, তাঁদেরকে স্বনির্ভর করে তাঁদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া"। মানুষের মতো মাথা উঁচু করে বাঁচাতে শেখানো।

এই স্বনির্ভরতার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই 'অকরবাইদ শবর পল্লী'তে চাষবাসের কাজ এবং আধুনিক "বটমক্লিন" পদ্ধতির মাধ্যমে মৎস্য চাষের ব্যবস্থা করতে পেরেছি।
পুরুলিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় সেখানে কয়েকটি নলকূপ এবং সৌরশক্তি চালিত পাম্পের ব্যবস্থা করা গেছে। এই মুহূর্তে 'অকরবাইদ শবর পল্লী'তে ছোটো ছোটো জমিতে সব্জি চাষ এবং প্রায় ৫টি পুকুরে মাছ চাষের ব্যবস্থা করা গেছে।
আমাদের এইসব কাজে খুশি হয়ে বর্তমানে 'অকরবাইদ শবর পল্লী'তে কৃষিকাজে ব্যপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পুরুলিয়া জেলার 'সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়'।

এবং আরও একটি গ্রাম পুরুলিয়া জেলার নপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীন, পুঞ্চা থানার অন্তর্গত 'দামোদরপুর শবর পল্লী'। সেখানেও কৃষিকাজ ও মৎস্য চাষে "প্রতিজ্ঞা ফাউন্ডেশন"কে সাহায্য করতে এগিয়ে এসেছেন পুরুলিয়া জেলার 'জগন্নাথ কিশোর মহাবিদ্যালয়'।

"প্রতিজ্ঞা ফাউন্ডেশন" জেলার 'শবর' জনজাতির সার্বিক উন্নয়নের লক্ষ্যে খেলাধুলা স্বার্থে জেলা তথা রাজ্যের বুকে প্রথমবার এবছর ২০২১ সালে জানুয়ারি মাসের ৮, ৯, ১০ তারিখে পুরুলিয়া জেলার টামনা থানার অন্তর্গত 'অকরবাইদ শবর পল্লী'তে আমাদের *"প্রতিজ্ঞা ফাউন্ডেশন"* এর উদ্দ্যেগে জেলার ১৬টি 'শবর' গ্রামের যুবকদের নিয়ে একটি বিরাট "ত্রিদিবসীয় শবর ফুটবল টুর্নামেন্ট" এর আয়োজন করা হয়েছিলো। সেখানে শবর জনজাতির যুবকেরা নিজস্ব প্রতিভা প্রদর্শনের সুযোগ পেয়েছিল।

আমরা উপলব্ধি করেছি যে এই শবর অধ্যুষিত গ্রামগুলিতে স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত পরিষেবা যদি সঠিক ভাবে পৌঁছে দেওয়া যদি না যায় তাহলে তাদেরকে স্বাবলম্বী করে তোলার স্বপ্ন অধরাই থেকে যেতে বাধ্য।
স্বাক্ষরতার লক্ষ্যে এগিয়ে যেতে গিয়ে আমরা অনুভব করি শিক্ষাই হলো সমাজের মূল হাতিয়ার, একমাত্র শিক্ষাই মানুষকে অন্ধকার থেকে আলোর জগতে ফিরিয়ে আনতে পারে। তাই আমরা আমাদের "প্রতিজ্ঞা ফাউন্ডেশন" এর উদ্যোগে ৫ই জুলাই ২০১৯ সালে 'অকরবাইদ শবর পল্লী'তে একটি অস্থায়ী জায়গায় শবর শিশুদের প্রাথমিক শিক্ষা দানের ব্যবস্থা করি। (কিন্তু বর্তমানে করোনা অতিমারী জনিত পরিস্থিতিতে আমাদের পাঠশালাতে এই মুহূর্তে পঠন পাঠন বন্ধ থাকলেও তা খুব শীঘ্রই আবার আমরা পঠন পাঠনের প্রক্রিয়া শুরু করতে চলেছি।)
এবং তার সঙ্গে পুঞ্চা থানার অন্তর্গত দামোদরপুর শবর পল্লী'তেও একটি অস্থায়ী পাঠশালা স্থাপন করা হবে, এবং সেখানকার শবর শিশুদেরকেও অক্ষর জ্ঞান ও প্রাথমিক শিক্ষা দেওয়া হবে।
২০১৯ সালের শুরুতে আমাদের পরিচালিত পাঠশালার নাম ছিল 'প্রতিজ্ঞার পাঠশালা'। বর্তমানে আমরা এই নামটি পরিবর্তন করেছি, শবর শিশুদের অক্ষর জ্ঞানের লক্ষ্যে আমাদের পরিচালিত পাঠশালার নামকরণ করেছি ""হাতেখড়ি"।*

'শবর শিশুদের জন্য দিন বদলের "হাতেখড়ি"

'অকরবাইদ শবর পল্লী' এবং 'দামোদরপুর শবর পল্লী'- এই দুটি গ্রামে "হাতেখড়ি পাঠশালা" চালাতে গিয়ে আমরা লক্ষ্য করছি যে প্রতি মাসে একটি ভালো রকম অর্থ আমাদেরকে ব্যয় করতে হবে, কিন্তু আমাদের সে আর্থিক সঙ্গতি নেই যে আমরা এই পাঠশালা গুলো ধারাবাহিক ভাবে চালিয়ে যেতে পারি। তাই আমরা আমাদের সকল সহৃদয় শুভানুধ্যায়ী দের কাছে কিছু মাসের জন্য আর্থিক সাহায্যের বিনীত অনুরোধ করছি।
আশাকরি আমরা কিছুদিনের মধ্যেই এর কোনো বিকল্প ব্যবস্থা করে নিতে পারবো। ততদিনের জন্য আমাদের শুভানুধ্যায়ীরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমরাও দৃঢ় পদক্ষেপে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো এবং এই আদিম শবর জনজাতির সার্বিক উন্নয়ন করতে পারবো।

"আমরা করবো জয়, নিশ্চয়ই"

ধন্যব্যদান্তে_
সম্পাদক
"প্রতিজ্ঞা ফাউন্ডেশন"
স্থাপিত- ২০১৬
রেজিং নং- S0001114/ 2018-19
ঠিকানা- নডিহা, পোস্ট অফিস- দুলমি- নডিহা।
পিন কোড- ৭২৩১০২.
থানা- পুরুলিয়া সদর।
যোগাযোগ নং- ৭৩১৮৭৫৬৪৩৭.

01/09/2025

"A FESTIVAL OF THOUSANDS OF LAUGHTER 2025" ❤️

Bengal is waiting once again for the great season of festivals.
This is the time when the skies are painted in bright colours, when people dress in their finest, when laughter and joy overflow in every lane and courtyard. Festivals in Bengal are not just rituals, they are emotions, they are the rhythm of life itself.

But imagine for a moment- what happens when a child, born into poverty, looks at the celebrations from afar? When colourful new dresses remain only a dream, and the sound of joy feels distant? The tune of the festival breaks, the colours fade, because true celebration can never be complete if even one child is left behind.
It is with this thought that Protigya Foundation, since its beginning, has taken the pledge to share the joy of festivals with those who have been deprived of it. Every year, we reach out to the poor and the oppressed, to the children whose faces long for a smile, and place in their hands new clothes- the simplest gift, yet one that carries the warmth of love and dignity.

We know that many kind-hearted people around us dream of wiping away the tears of the less fortunate. Yet alone, one person cannot carry this burden, no matter how strong the wish. But together, united in purpose, this noble work becomes possible. And Protigya Foundation has become that very platform- where many small contributions come together to create something truly beautiful.
This Durga Puja, we invite you to take up the responsibility of bringing joy to at least one child. Just one new dress, just one act of love, can transform a festival into a celebration for all- beyond caste, beyond religion, beyond wealth. When the poor child smiles, the festival becomes brighter, purer, more meaningful.

So, we fold our hands and appeal to you- come forward, extend your support, and help us turn countless little dreams into reality.

Your contribution can be sent through Paytm, PhonePe, or Google Pay to 7318756437 (Suraj Kundu).

For bank transfer:

Account Name: Purulia Protigya Foundation

Bank: Central Bank of India, Purulia

Account No.: 3731738853

IFSC Code: CBIN0280116

You may also contact us directly for contributions in person at 7318756437.

"Purulia PROTIGYA FOUNDATION- প্রতিজ্ঞা"
Estd- 2016.
Regd No- S0001114/ 2018-19
(Non Profit Organization/ Charitable Organization/ NGO)
📲7318756437 📲+91 6296186 028
Contact & WhatsApp No- 073187 56437
Email Address- [email protected]

Official Bank Account Details:-
● Central Bank Of India, PURULIA.
● A/C Name- Purulia Protigya Foundation.
● A/C No- 3731738853.
● IFSC Code- CBIN0280116.

Pan number- AAGAP4992F
Name- PURULIA PROTIGYA FOUNDATION.

Together, let us ensure that this year, no child is left without the colours of joy. Together, let us create a true Festival of Thousands of Laughter.

With gratitude and hope,
Team Protigya Foundation

#শবর #শবরদের_জন্য #স্বনির্ভর_শবর_জনজাতি #মানুষের_জন্য

15/06/2025

আগামীর ভবিষ্যৎ ❤️🙏

Purulia Protigya Foundation ✊

15/06/2025

Address

Akarbad
Purulia

Opening Hours

Monday 4pm - 5:30pm
Tuesday 4pm - 5:30pm
Wednesday 4pm - 5:30pm
Thursday 4pm - 5:30pm
Friday 4pm - 5:30pm
Saturday 4pm - 5:30pm

Telephone

+917318756437

Alerts

Be the first to know and let us send you an email when হাতেখড়ি পাঠশালা Hate- Khori posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to হাতেখড়ি পাঠশালা Hate- Khori:

Shortcuts

Share

Category