Rudra Sir's Biology

Rudra Sir's Biology Dr. Rudra Prasad Nath
M.SC (Zoology); B.Ed; Ph.D

বনরুই বা ইংরেজিতে Pangolin নামক প্রাণীটি হল আঁশযুক্ত ও দাঁতহীন  স্তন্যপায়ী প্রাণী। এরা ফোলিডোটা বর্গের অন্তর্ভুক্ত। ভার...
23/02/2024

বনরুই বা ইংরেজিতে Pangolin নামক প্রাণীটি হল আঁশযুক্ত ও দাঁতহীন স্তন্যপায়ী প্রাণী। এরা ফোলিডোটা বর্গের অন্তর্ভুক্ত। ভারতীয় দেশি বনরুই বা Indian Pangolin এর বিজ্ঞানসম্মত নাম Manis crassicaudata। এদের মূল খাদ্য পিঁপড়ে ও পিঁপড়েজাতীয় প্রাণী হওয়ায় এদের পিপীলিকাভুক বা Anteater বলা হয়।

স্তন্যপায়ীদের ক্ষেত্রে সাধারনভাবে সারা শরীর লোমে ঢাকা থাকলেও এরা তার ব্যতিক্রম। এদের লোমের পরিবর্তে সারা দেহ আঁশ দ্বারা আবৃত ও রুই মাছের মত দেখতে অথচ বনজঙ্গলে চলাফেরা করে তাই এদের বনরুই বলা হয়ে থাকে। এরা বিপদের আভাস পেলে নিজের শরীর গুটিয়ে নেয় বলে মালয় ভাষায় এদের বলা হয় "পেঙ্গুলিং" - যেখান থেকে এসেছে এদের ইংরেজি নাম প্যাঙ্গোলিন। বনরুই এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যায়। বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিঘ্নিত হওয়া, বাসস্থানের অভাব, শিকার ও আরো বিভিন্ন কারণে এই জীবটি বর্তমানে বিপন্নপ্রায়।

Address

Purulia
723101

Telephone

+919563140051

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rudra Sir's Biology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rudra Sir's Biology:

Shortcuts

Share