বাংলা চর্চা

বাংলা চর্চা BANGLA CHARCHAA
বাংলা ভাষা ও সাহিত্যের নির্ভরযোগ্য শিক্ষামঞ্চ
📚 সাহিত্য | ব্যাকরণ | MCQ | Interview Preparation
(1)

 #বাংলা_চর্চা  #সাহিত্যের_ইতিহাস
04/09/2026

#বাংলা_চর্চা
#সাহিত্যের_ইতিহাস

মন খারাপের কথা 🥲 ।  #বাংলা_চর্চা  নামে অন্য একটি page ছিল । নিজের ভুলে সেই page টি হ্যাক হয়ে গিয়েছিল । পরে যাতে কোনো স...
03/09/2026

মন খারাপের কথা 🥲 । #বাংলা_চর্চা নামে অন্য একটি page ছিল । নিজের ভুলে সেই page টি হ্যাক হয়ে গিয়েছিল । পরে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় cyber crime থানায় অভিযোগ দায়ের করেছিলাম । তারা page recover করতে পারেনি । page delete হয়ে গেছে। তিল তিল করে গড়ে তোলা 45k ফলোয়ারের পেজটি delete হয়ে গেলো। ঐ pege এর একটি স্মৃতি খুঁজতে খুঁজতে পেলাম

৩ রা সেপ্টেম্বর কী ঘটেছিল যার সাথে  বাংলা সাহিত্যের একটি বিশেষ ঘটনা জড়িয়ে আছে ? মাইকেল মধুসূদন দত্ত  কলকাতায় ফিরে আসা...
03/09/2026

৩ রা সেপ্টেম্বর কী ঘটেছিল যার সাথে বাংলা সাহিত্যের একটি বিশেষ ঘটনা জড়িয়ে আছে ?

মাইকেল মধুসূদন দত্ত কলকাতায় ফিরে আসার পর (১৮৫৮) বেলগাছিয়া নাট্যশালায় অভিনয়ের জন্য রামনারায়ণ তর্করত্নের ‘রত্নাবলী’ নাটকের ইংরেজি অনুবাদের প্রস্তাব পান। সেই অনুবাদ করার সময় ও নাটকের অভিনয় দেখে মধুসূদন বাংলা নাটকের অন্তঃসারশূন্যতা উপলব্ধি করেন এবং সেইক্ষণেই বাংলায় নাটক লেখার সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে জন্ম নেয় আধুনিক পাশ্চাত্যশৈলীতে রচিত প্রথম বাংলা নাটক ‘শর্মিষ্ঠা’। ১৮৫৯ সালের জানুয়ারিতে নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। ১৮৫৯ সালের ৩রা সেপ্টেম্বর নাটকটি বেলগাছিয়া নাট্যশালায় অভিনীত হয় এবং দর্শকদের কাছে বহুল প্রশংসিত হয়।

#বাংলা_চর্চা
#সাহিত্যের_ইতিহাস
#মধুসূদন_দত্ত

রাজর্ষি উপন্যাস রচনার নেপথ্য কাহিনী - ত্রিপুরা রাজবংশের কাহিনী অবলম্বনে এই উপন্যাসটি রচিত।১৮৮৭ সালে সালে এই উপন্যাসটি “ব...
03/09/2026

রাজর্ষি উপন্যাস রচনার নেপথ্য কাহিনী -

ত্রিপুরা রাজবংশের কাহিনী অবলম্বনে এই উপন্যাসটি রচিত।
১৮৮৭ সালে সালে এই উপন্যাসটি “বালক” পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। রাজর্ষি উপন্যাসের প্রধান চরিত্র গুলি হল : গোবিন্দমাণিক্য, পুরোহিত রঘুপতি, হাসি ও তাতা, জয়সিংহ, নক্ষত্র রায়। এই উপন্যাস সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছেন -

"রাজর্ষি সম্বন্ধে কিছু বলবার জন্যে অনুরোধ পেয়েছি। বলবার বিশেষ কিছু নেই। এর প্রধান বক্তব্য এই যে, এ আমার স্বপ্নলব্ধ উপন্যাস।



বালক পত্রের সম্পাদিকা আমাকে ঐ মাসিকের পাতে নিয়মিত পরিবেশনের কাজে লাগিয়ে দিয়েছিলেন। তার ফল হল এই যে, প্রায় একমাত্র আমিই হলুম তার ভোজের জোগানদার। একটু সময় পেলেই মনটা "কী লিখি' "কী লিখি' করতে থাকে।



রাজনারায়ণবাবু ছিলেন দেওঘরে। তাঁকে দেখতে যাব বলে বেরনো গেল। রাত্রে গাড়ির আলোটা বিশ্রামের ব্যাঘাত করবে বলে তার নিচেকার আবরণটা টেনে দিলুম। অ্যাংলোইণ্ডিয়ান সহযাত্রীর মন তাতে প্রসন্ন হল না,ঢাকা খুলে দিলেন। জাগা অনিবার্য ভেবে একটা গল্পের প্লট মনে আনতে চেষ্টা করলুম। ঘুম এসে গেল। স্বপ্নে দেখলুম-- একটা পাথরের মন্দির। ছোটো মেয়েকে নিয়ে বাপ এসেছেন পুজো দিতে। সাদাপাথরের সিঁড়ির উপর দিয়ে বলির রক্ত গড়িয়ে পড়ছে। দেখে মেয়েটির মুখে কী ভয়! কী বেদনা! বাপকে সে বার বার করুণস্বরে বলতে লাগল, বাবা, এত রক্ত কেন! বাপ কোনোমতে মেয়ের মুখ চাপা দিতে চায়, মেয়ে তখন নিজের আঁচল দিয়ে রক্ত মুছতে লাগল। জেগে উঠেই বললুম, গল্প পাওয়া গেল। এই স্বপ্নের বিবরণ "জীবনস্মৃতি'তে পূর্বেই লিখেছি, পুনরুক্তি করতে হল। আসল গল্পটা ছিল প্রেমের অহিংস পূজার সঙ্গে হিংস্র শক্তিপূজার বিরোধ। কিন্তু মাসিক পত্রের পেটুক দাবি সাহিত্যের বৈধ ক্ষুধার মাপে পরিমিত হতে চায় না। ব্যঞ্জনের পদসংখ্যা বাড়িয়ে চলতে হল।



বস্তুত উপন্যাসটি সমাপ্ত হয়েছে পঞ্চদশ পরিচ্ছেদে। ফসল-খেতের যেখানে কিনারা সেদিকটাতে চাষ পড়ে নি, আগাছায় জঙ্গল হয়ে উঠেছে। সাময়িক পত্রের অবিচেনায় প্রায়ই লেখনীর জাত নষ্ট হয়। বিশেষ যেখানে শিশু পাঠকই লক্ষ্য সেখানে বাজে বাচালতার সংকোচ থাকে না। অল্পবয়সের ছেলেদেরও সম্মান রাখার দরকার আছে, এ কথা শিশুসাহিত্য-লেখকেরা প্রায় ভোলেন। সাহিত্যরচনায় গুণী-লেখনীর সতর্কতা যদি না থাকে, যদি সে রচনা বিনা লজ্জায় অকিঞ্চিৎকর হয়ে ওঠে, তবে সেটা অস্বাস্থ্যকর হবেই, বিশেষত ছেলেদের পাকযন্ত্রের পক্ষে। দুধের বদলে পিঠুলি-গোলা যদি ব্যাবসার খাতিরে চালাতেই হয় তবে সে ফাঁকি বরঞ্চ চালানো যেতে পারে বয়স্কদের পাত্রে,তাতে তাঁদের রুচির পরীক্ষা হবে; কিন্তু ছেলেদের ভোগে নৈব নৈব চ।"

 #বাংলা_চর্চা  #ব্যাকরণ
03/09/2026

#বাংলা_চর্চা
#ব্যাকরণ

 #বাংলা_চর্চা  #জীবনানন্দ_দাশ
02/09/2026

#বাংলা_চর্চা
#জীবনানন্দ_দাশ

 #বাংলা_চর্চা    #ব্যাকরণ
01/09/2026

#বাংলা_চর্চা

#ব্যাকরণ

 #বাংলা_চর্চা  #বাংলাচর্চা      #ব্যাকরণ
01/09/2026

#বাংলা_চর্চা
#বাংলাচর্চা


#ব্যাকরণ

     #বাংলাচর্চা  #বাংলা_চর্চা
01/09/2026



#বাংলাচর্চা
#বাংলা_চর্চা

Address

RANCHI Road
Purulia
723149

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা চর্চা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category